সময় রাত দেড়টা। একাকী হোটেল বিছানায় এ-পাশ ও-পাশ করে জীবন। ঘুম আসে না। ক্যামেরা কাঁধে রাস্তায় নামে সে। এত রাত, তবু মানুষের সোরগোল শেষ হয় না। হাতে হাত রেখে হেঁটে যায় কেউ, কেউ কেউ ঠোঁটে ঠোঁট রেখে অন্ধ চোখে বসে থাকে পার্কের বেঞ্চে। সামনে তাকালেই দেখা যায় G.FASSI ১৩২ বছরের পুরানো ইতালির বিখ্যাত আইসক্রিম এর দোকান। রাত্রির দ্বিতীয় পর্বে মানুষ তৃষ্ণার্ত হয় বেশি। মন ও শরীর শীতলতা চায় তখন, চায় আশ্রয়। নানান গন্ধ আর স্বাদের মধ্যে থেকে জীবন অর্ডার করে রাইস ফ্লেভারের একটা কোণ। আধা ঘন্টা লাইনে দাঁড়িয়ে আইসক্রিম হাতে আবার রাস্তায় পা। আইসক্রিমটা মুখের কাছে নিতেই কতগুলো মুখ এসে উঁকি দেয় মনের জানালায়। ডাস্টবিনে জায়গা খুঁজে পায় G.FASSI, রাত পোহাবার আগেই জীবনের দেখা হয়ে যায় নিরোর সাথে। নিরো আর জীবন রোমান ফোরামের ধংসস্তূপের বসে বাঁশি বাজাতে থাকে নগর উন্নয়নের প্রত্যাশায়। সুবেহ সাদিকের আলোক রেখা পুব আকশের মুখে ফেয়ার এন্ড লাভলীর মতো উজ্জ্বলতা নিয়ে আসে। ভ্যাটিকানের ঘন্টা হঠাৎ আজানের সুর তুলে সারা শহর জাগিয়ে তোলে। নিরোর চোখে জল, জীবন ঘরে ফেরে।
জীবনের বাঁশি
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।





hmm ice cream
দেরীতে উত্তর দেবার জন্য লজ্জিত।
শুভ কামনা।
এলোমেলোকে মিল করতে গিয়ে ভালোই লাগল।
ছবিটা নিয়ে কিছু শুনতে চাই।
এলোমেলো বলতে কি কিছু আছে আদৌও ? ছবিটা নেট থেকে নেয়া। বিবর্ণ হলেও সুন্দরের ঘাটতি নেই একটুও।
দেরীতে উত্তর দেবার জন্য লজ্জিত।
শুভ কামনা।
নিরোর চোখে জল, জীবন ঘরে ফেরে।
সত্যিই অবাক!
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
কেমন আছেন আপনি?
দেরীতে উত্তর দেবার জন্য লজ্জিত।
শুভ কামনা।
কখনো না কখনো ঘরে তো ফিরতেই হবে
হু, তবু কি ফেরা যায় ? ফিরতে পারে কেউ?
দেরীতে উত্তর দেবার জন্য লজ্জিত।
শুভ কামনা।
রাত দেড়টা।
একাকী হোটেল বিছানায়
ঘুম আসে না।
ক্যামেরা কাঁধে রাস্তায়
এত রাত, তবু মানুষের সোরগোল
হাতে হাত রেখে হেঁটে যায় কেউ,
কেউ ঠোঁটে ঠোঁট রেখে অন্ধ চোখে বসে থাকে পার্কের বেঞ্চে।
সামনে G.FASSI
১৩২ বছরের পুরানো আইসক্রিম এর দোকান।
রাত্রির দ্বিতীয় পর্বে মানুষ তৃষ্ণার্ত হয় বেশি।
মন ও শরীর শীতলতা চায়, চায় আশ্রয়।
আধা ঘন্টা লাইনে দাঁড়িয়ে আইসক্রিম হাতে আবার রাস্তায় পা।
আইসক্রিমটা মুখের কাছে নিতেই কতগুলো মুখ
এসে উঁকি দেয় মনের জানালায়।
ডাস্টবিনে জায়গা খুঁজে পায় G.FASSI,
রাত পোহাবার আগেই দেখা হয়ে যায় নিরোর সাথে।
রোমান ফোরামের ধংসস্তূপের বসে
বাঁশি বাজাতে থাকে নগর উন্নয়নের প্রত্যাশায়।
সুবেহ সাদিকের আলোক রেখা পুব আকশের মুখে
ফেয়ার এন্ড লাভলীর মতো উজ্জ্বলতা নিয়ে আসে।
ভ্যাটিকানের ঘন্টা
হঠাৎ আজানের সুর তুলে সারা শহর জাগিয়ে তোলে।
নিরোর চোখে জল, ঘরে ফিরি
আরেকটা অভিশপ্ত রাতের অপেক্ষায়।
সুন্দর সাজিয়েছেন তো কবিরনি ভাই। লিখাটি কাব্যিকতার মাধুর্য্যে সাজানো যেন
রনি , তুমি বিষয়টাকে আর লুকাতে দিলে না
দেরীতে উত্তর দেবার জন্য লজ্জিত।
শুভ কামনা।
এইতো জীবন!
আজ কাল পরশু, সব সময় এই মনে হয়, এই মনে হবে- এইতো জীবন।
দেরীতে উত্তর দেবার জন্য লজ্জিত।
শুভ কামনা।
darun upovoggo ,
valo laglo vaia onek din blog a asina, ashte somoy paina, onek lekha joma hoyeche , onek kotha bolar chilo asa kori somoyke hariye khub tara tari abar fhire ashbo apnader majhe.
suvo kamna janben sobsomoy.
ধন্যবাদ সুপ্রিয়।
দেরীতে উত্তর দেবার জন্য লজ্জিত।
শুভ কামনা।
আসলেই এইতো জীবন।
কিছু না বলা ভাল।
জীবন যাকে জানা হয় না জানা যায় না কখনো।
দেরীতে উত্তর দেবার জন্য লজ্জিত।
শুভ কামনা।
জীবনের টানে জীবনেরা বয়ে যায়…
এই বোধ এই অনুভূতিগুলি প্রাণ-বাক পেয়ে ফিরবে কি আর কোন জীবনের পাড়ে??
ভাল থাকুন কবি।
ভাল থাকার চেষ্টায় ভালো থাকি প্রতিদিন।
দেরীতে উত্তর দেবার জন্য লজ্জিত।
শুভ কামনা।
zia vai, if it is ‘alo melo’ then what is ‘gusano’? apnar goddo’o kobita hoya jaay…onek din dhora blog’a narrative kobita khujsilam, aaj jeta pelam seta best of all. odhom pathok tripto.