স্বপ্ন দেখার তারিখ ২৬-০২-২০১০ সময় দুপুর ১২টা ২৪ মিনিট

স্বপ্ন দেখে মানুষ। আদৌ কি মানুষ স্বপ্ন দেখে? আমার তো মনে হয় মানুষ স্বপ্ন দেখে না, কারন স্বপ্ন যদি দেখবার জিনিষ হতো তাহলে অন্ধেরা কি স্বপ্ন দেখতে পারতো? আসলে মানুষ স্বপ্ন দেখে না, মানুষ স্বপ্ন বোনে হৃদয়ের জমিনে। আবার দেখা যায় একটি স্বপ্ন হাজার মানুষের স্বপ্নে পরিনত হয়। তবে স্বপ্ন চিত্রায়ন বড় কঠিন কাজ। এ যেন এক যুদ্ধ মিশন। আর এর সৈনিকেরা এক একটি আত্মত্যাগী সময়ের সাহসী স্বপ্ন কৃষক। বাংলা ব্লগ জগত খুব বেশী দিনের নয় আবার কম বলাও অনুচিত হবে। এখানে আমরা কথা বলি লিখি, সমাজে একটি নতুন চরিত্রের নাম সংযোজিত হয়েছে- ব্লগার। আমরা নিজেদের এখন ব্লগার পরিচয় দিতে বেশ স্বাচ্ছন্দ বোধ করি। কখনো কখনো নিজেকে সুশীল ভেবে গোপন পুলক অনুভব করি। এ প্রসঙ্গে একটা কথা মনে পড়ে গেলো ১৯৮৪-৮৫ সালে আমার কিছু বন্ধু -পরিচিত মানুষ গার্মেন্টস এ চাকুরী করতো কিন্তু সে তা গোপন রাখতো কারন তখন এই পেশা সমাজে দর্জি পেশা হিসেবে অবজ্ঞা করা হতো। সেদিন যারা নিজেদের লুকিয়ে রাখতো, আজ তারা মাথা উচু করে দাঁড়িয়ে আছে। তারা আমাদের অগ্রজ। তারা ছিলো বলেই ,তারা সেদিন মুখ লুকিয়ে দর্জি উপাধি নিয়ে কাজ করেছিলো বলেই আজ আমরা পৃথিবীতে ৩য় বৃহত্তম তৈরী পোশাক রপ্তানি কারক দেশ। যেখান থেকে আসে দেশের ৭০ ভাগ রপ্তানি আয়। তখনো কেউ কেউ স্বপ্ন বুনেছিলো, পথ চলেছিলো বলেই আজ আমরা এখানে। আমি বিশ্বাস করি ব্লগ ও ব্লগাররা একদিন এগিয়ে যাবে স্বপ্নের সিঁড়ি বেয়ে। প্রিন্ট মিডিয়া, ইলেক্ট্রনিক মিডিয়ার মতো সর্বত্র উচ্চারিত হবে আর একটি নাম ব্লগ মিডিয়া। তবে এর জন্য চাই- ব্লগারদের পারস্পারিক সুসম্পর্ক, শ্রদ্ধাবোধ এবং ঐক্য। এর ব্যতয় হলেই আমরা হবো সংখ্যালঘু উপজাতি। যাদের অধিকার নয়, করুনা নিয়ে ব্লগার নাম বয়ে বেড়াতে হবে। আমি আশাবাদি মানুষ আশার আলো তাই সব সময় দেখি। তার প্রমান ফাদার মারিনো রিগনের সম্মাননা, ব্লগারস ফোরাম পদক, শব্দতরী নামে ব্লগারদের লিটলম্যাগ, বই মেলায় ব্লগারদের নতুন নতুন বই। আমি আশাবাদি কারন একজনের স্বপ্ন কি করে দশ জনের স্বপ্নে পরিনত হয় তাও দেখলাম ফাদার মারিনো রিগনের সম্মাননা অনুষ্ঠানের সফল আয়োজনের মধ্য দিয়ে। ফোরামের এই পদক্ষেপ এই আয়োজন বাংলা ব্লগ ইতিহাসের এক নতুন অধ্যায়ের সুচনা করেছে। যা ব্লগ ও ব্লগারদের বসিয়েছে শ্রদ্ধা ও সম্মানের আসনে। এই আয়োজন আগামীতে অন্যদেরও একই ভাবে উত্সাহিত করবে তা বলা যায় নিঃসন্দেহে। ফাদার মারিনো রিগনকে সম্মাননার স্বপ্ন বীজ বুনেছিলাম ২৬-০২-২০১০ সময় দুপুর ১২টা ২৪ মিনিটে প্রথম আলো ব্লগে একটি পোস্টের মাধ্যমে। তখন জন্ম হয়নি ব্লগারস ফোরামের। ভেবেছিলাম প্রথম আলো বিষয়টি নিয়ে উতসাহ দেখাবে।কিন্তু ব্লগ কতৃপক্ষ বিষয়টি নিয়ে উত্সাহ প্রকাশ করেনি। কিন্তু আমার স্বপ্নে ঘি ঢেলেছিলো আমার সহ ব্লগাররা। তাদের দারুন আন্তরিকতা ও উত্সাহ আমাকে নিরুত্সাহিত হতে বাধা দেয়। কৃতজ্ঞতা জানাই সেই সব সহ ব্লগারদের যারা আমাকে সেদিন নিভে যেতে দেননি। সেই পোস্টের মন্তব্য গুলি এই পোস্টে দিলাম। এর পর পেরিয়ে যায় দুটি বছর। ব্লগারস ফোরাম নামে ব্লগারদের একটি সংগঠন হয়েছে ইতিমধ্যে। ব্লগারস ফোরামের ব্লগ শব্দনীড়ে দিলাম আবার সেই দু বছর আগের পোষ্ট। ধন্যবাদ ব্লগারস ফোরাম। কারন আপনারা না থকলে এই স্বপ্নটা সবার স্বপ্ন হতে পারতো না। হয়তো ফাদারকে অন্য কী সম্মাননা দিতো আমরা দিতে পারতাম না। কৃতজ্ঞতা ফোরাম তোমার কাছে কারন তুমি ব্লগ ও ব্লগারদের করেছো সম্মানিত এই অনুষ্ঠান আয়োজন ও সফল সমাপ্তির মাধ্যমে।ধন্যবাদ শব্দনিড় ব্লগ, ধন্যবাদ শব্দনীড় ব্লগের সকল ব্লগার ও শুভাকাঙ্ক্ষীদের যারা অন্যের স্বপ্নকে নিজের করে নিতে জানে।
আসুন মানুষকে সম্মানিত করে নিজে সম্মানিত হই।

জিয়া রায়হান -এর ব্লগ
৮৪ টি মন্তব্য
২৬ ফেব্রুয়ারি ২০১০, ১২:২৪

৮৪ টি মন্তব্য
asmarshad আ,শ,ম,এরশাদ ২৬ ফেব্রুয়ারি ২০১০, ০১:১২
ফাদার রিগনের কর্মপরিধির বিরাট অংশজুড়ে রয়েছে শিক্ষামূলক কার্যক্রম। তাঁর হাত দিয়েই মংলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সেন্ট পল্স উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৫৪ সালে। ফাদার রিগনের প্রত্যক্ষ ভূমিকায় দেশের দক্ষিণাঞ্চলে প্রতিষ্ঠিত হয় ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠান। এ ছাড়া হাজার হাজার সুবিধাবঞ্চিত ছেলেমেয়ের স্পনসরশিপের মাধ্যমে নিরবচ্ছিন্ন পড়াশোনা করার সুযোগ করে দেন তিনি।

আসলেই জানা ছিল না কিছুই। অবশ্যই একটা চমৎকার প্রস্তাব। তার সেবার যে পরিধি সেটা তার প্রাপ্যই। ধন্যবাদ বিষয়টা জানানোর জন্য।
zia_raihan জিয়া রায়হান২৬ ফেব্রুয়ারি ২০১০, ০১:১৮
এরশাদ ভাই,
ভালো লাগলো আপনি পড়েছেন জেনে।
আমরা আমাদের নিজেদের জন্যেই করিনা সেখানে অন্য দেশের একজন মানুষ হয়ে আমাদের জন্য এতো কিছু করেছেন ভাবতেই অবাক লাগে। তাঁকে আমাদের সন্মান দেয়া উচিত বেঁচে থাকতেই।

banglarbibek বীর বাহাদুর বলবল সিং ২৬ ফেব্রুয়ারি ২০১০, ০২:০২
ফাদার রিগনের মতো মানুষ হোক বাংলার শতকোটি শিশুরা।
ধন্যবাদ অনবদ্য এই লেখাটির জন্য
zia_raihan জিয়া রায়হান২৬ ফেব্রুয়ারি ২০১০, ০২:৫৫
কেমন আছেন আপনি ?
ভালো থাকুন সব সময় সে কামনা করি।
আপনার সাথে আমিও বলি -ফাদার রিগনের মতো মানুষ হোক বাংলার শতকোটি শিশুরা।

aminsdu শেখ আমিনুল ইসলাম ২৬ ফেব্রুয়ারি ২০১০, ০২:২৫
সুন্দর প্রস্তাবনা।
আমি সর্বান্তকরণে সমর্থন জানাচ্ছি।
অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন জিয়া ভাই।
নেক ধন্যবাদ ও শুভ কামনা।
zia_raihan জিয়া রায়হান২৬ ফেব্রুয়ারি ২০১০, ০২:৫৩
সমর্থন করলেই হবেনা পাশে থাকতে হবে।
আয়োজনটা করতে পারলে আমরা সবাই একটা ভালো কাজের অংশীদার হতে পারতাম।শুভ কামনা।

mukut মুকুট ২৬ ফেব্রুয়ারি ২০১০, ০২:৩৪
দৈনিক প্রথম আলোর ছুটির দিন সংখ্যায় এনার সম্পর্কে বিস্তারিত পড়েছিলাম। অসাধরণ লোক। আপনার প্রস্তাবটা চমৎকার ও প্রশংসনীয়। যেহেতু দেশের বাহিরে, তাই দুর থেকে শুভকামনা রইলো, এই ভবিষ্যৎ আয়োজনের জন্য
zia_raihan জিয়া রায়হান২৬ ফেব্রুয়ারি ২০১০, ০২:৪৮
আমার ব্লগে আপনাকে সু-স্বাগত।
কেমন আছেন আপনি ? আপনার গল্প অনেক শুনেছি। অনেকের ভালোবাসায় আপনি সিক্ত।আমারো ভালোবাসা রইলো।

আয়োজনটা করতে পারলে নিজের কাছে ভালো লাগতো।
শুভ কামনা।

nasrinjubaer নাসরীন জুবায়ের ২৬ ফেব্রুয়ারি ২০১০, ০২:৪৫
ভালো প্রস্তাবনা।
zia_raihan জিয়া রায়হান২৬ ফেব্রুয়ারি ২০১০, ০২:৫১
পাশে থাকবেন আশা করি।
আয়োজনটা করতে পারলে আমরা সবাই একটা ভালো কাজের অংশীদার হতে পারতাম।শুভ কামনা।

drrumi ডাঃ রুমী ২৬ ফেব্রুয়ারি ২০১০, ০২:৫০
সুন্দর প্রস্তাব । স্বাগত জানাই এধরনের যেকোন উদ্যোগকে । ধন্যবাদ । ভাল থাকবেন ।
zia_raihan জিয়া রায়হান২৬ ফেব্রুয়ারি ২০১০, ০২:৫৭
ধন্যবাদ আপনাকে।
পাশে থাকবেন আশা করি।

chayabaji ছায়াবাজি ২৬ ফেব্রুয়ারি ২০১০, ০২:৫৬
প্রস্তাবটি খুব ভাল লাগল জিয়া ভাই। সুন্দর পোস্টির জন্য ধন্যবাদ।
zia_raihan জিয়া রায়হান২৬ ফেব্রুয়ারি ২০১০, ০২:৫৮
তোমাকে দরকার হবে। তৈরী থেকো।
শুভ কামনা রইলো।

sayedurchowdhury সাইদুর রহমান চৌধুরী ২৬ ফেব্রুয়ারি ২০১০, ০২:৫৭
চমৎকার হবে বিষয়টা
zia_raihan জিয়া রায়হান২৬ ফেব্রুয়ারি ২০১০, ০৩:০০
পাশে থাকবেন তো ?

hasanvip হাসান মাহমুদ ২৬ ফেব্রুয়ারি ২০১০, ০২:৫৯
বাংলা ভিশন “ফাদার মারিনো রিগন” এর উপর একবার একটা প্রামান্য অনুষ্ঠান দেখিয়েছিল। আমি বেশ মনোযোগ সহকারে অনুষ্ঠানটি দেখেছিলাম। আমাদের দেশের প্রতি এই রকম মহৎ প্রাণ লোককে সন্মানিত করার উদ্যোগকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ জিয়া ভাই।
zia_raihan জিয়া রায়হান২৬ ফেব্রুয়ারি ২০১০, ০৩:০৭
এটি আমার প্রস্তাবনা।
সবার উৎসাহ ও উদ্দ্যোগ দরকার।
দেখা যাক সবাই কি বলে।
শুভ কামনা।

shamanshattik শামান সাত্ত্বিক ২৬ ফেব্রুয়ারি ২০১০, ০৩:০২
এত কিছু তো জানতাম না, এই মহান মানুষটির সম্পর্কে।
হ্যাঁ, যে-কোন সন্মাননা-ই তার প্রাপ্য।
অনেক ধন্যবাদ আপনাকে।
zia_raihan জিয়া রায়হান২৬ ফেব্রুয়ারি ২০১০, ০৪:১০
ধন্যবাদ প্রিয়।
দেখা যাক সবাই কি বলে।

nefaulhossainrafel রাফেল ২৬ ফেব্রুয়ারি ২০১০, ০৩:৩২
অবশ্যই পারি।
zia_raihan জিয়া রায়হান২৬ ফেব্রুয়ারি ২০১০, ০৪:১১
সাবাস রাফেল।
nefaulhossainrafel রাফেল ২৬ ফেব্রুয়ারি ২০১০, ০৩:৩৩
ভেবে দেখুন বন্ধুরা, প্রথম আলো ব্লগ থেকে আমরা তাঁকে সন্মানিত করার জন্য একটি সন্মাননা অনুষ্ঠানের আয়োজন করতে পারি কিনা।
অবশ্যই পারি।
zia_raihan জিয়া রায়হান২৬ ফেব্রুয়ারি ২০১০, ০৪:১২
আমরা তো তোমাদের মুখের দিকেই তাকিয়ে থাকি।
তোমরা আমাদের আগামী।

moonlight07 সোনিয়া আলম ২৬ ফেব্রুয়ারি ২০১০, ০৪:১৮
এই রকম অসাধারন দরদী একজন মানুষ কে সন্মাননা জানিয়ে আমরা আসলে নিজেদেরকেই সন্মানিত করবো।
চমৎকার উদ্যোগ জিয়া ভাই। সফল হোক আপনার উদ্যোগ। জয়তু…।
zia_raihan জিয়া রায়হান২৬ ফেব্রুয়ারি ২০১০, ০৪:২৯
পাশে চাই । কাজ করতে হবে।
শুভ কামনা।

gadha007 হুমায়ুন কবির হাকিম ২৬ ফেব্রুয়ারি ২০১০, ০৪:৩৪
উনার প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়ে আসলো।
zia_raihan জিয়া রায়হান২৬ ফেব্রুয়ারি ২০১০, ০৫:০৬
উনি আমাদের জন্য করেছেন।
আসুন এবার আমরা তাঁর জন্য কিছু করি।
আর কিছু না হোক সন্মান টুকুতো দিতে পারি।
ভালো থাকুন।

mou মৌসুমী দত্ত ২৬ ফেব্রুয়ারি ২০১০, ০৫:২০
ফাদার রিগানের প্রতি রইলো শ্রদ্ধা।
ভালো প্রস্তাব রায়হান ভাই।
zia_raihan জিয়া রায়হান২৬ ফেব্রুয়ারি ২০১০, ০৬:০৩
কাজ করতে হবে সবাই মিলে।তাহলে ভালো একটা কাজ হবে।
আশা করি থাকবেন পাশে।

kabiraahmed কবির য়াহমদ ২৬ ফেব্রুয়ারি ২০১০, ০৫:২৪
ফাদার রিগানের প্রতি বিনম্র শ্রদ্ধা
zia_raihan জিয়া রায়হান২৬ ফেব্রুয়ারি ২০১০, ০৬:০৬
ফাদার রিগানের প্রতি বিনম্র শ্রদ্ধা আমারো।
আসুন সবাই মিলে তাঁকে সন্মানিত করি।

zhsoykot জেড এইচ সৈকত ২৬ ফেব্রুয়ারি ২০১০, ০৫:৪৫
আমি আপনার সাথে একমত।
জিয়া ভাই মামুনিদের নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম। হয়তো আপনার চোখে পড়নি।যেদিও দায়সারা গোছেরর পোস্ট, অনুরোধ রইল “খেয়ালি ও রূপকথার গল্প” পোস্টটিতে একটু চোখ বুলানোর জন্য।
zia_raihan জিয়া রায়হান২৭ ফেব্রুয়ারি ২০১০, ০৪:১৮
এখন কোথায় ?
zhsoykot জেড এইচ সৈকত ২৬ ফেব্রুয়ারি ২০১০, ০৫:৪৭
পোস্টাটা দেখছি আপনার এখানে আছে। কিন্তু মন্তব্য পাইনি। তবে কি খুব বেশি খারাপ লিখেছি। তাহলে রি পোস্ট দিব। গুছিয়ে লিখে।
zia_raihan জিয়া রায়হান২৬ ফেব্রুয়ারি ২০১০, ০৫:৫৪
আরে পাগল,
পড়েছি এবং বাসার সবাই মিলে পড়েছি।
খেয়ালী ও পড়েছে।
ভালো লেগেছে কিন্তু মন্তব্য করিনি। ফোন করতাম।

nazlaabedin ফাতেমা আবেদীন নাজলা ২৬ ফেব্রুয়ারি ২০১০, ০৫:৫০
জিয়া ভাই, সাথে আছি।
zia_raihan জিয়া রায়হান২৬ ফেব্রুয়ারি ২০১০, ০৫:৫৭
তোমাদেরই করতে হবে।আমি সাথে আছি।
করতে পারলে খুব ভালো একটা কাজ হবে।
কেমন আছো?
zhsoykot জেড এইচ সৈকত ২৬ ফেব্রুয়ারি ২০১০, ০৬:০৫
আপু সেদিনের রাতের পোস্টটা আবার দিয়েছি একটু যদি দেখতেন।
afruj আফরোজ২৬ ফেব্রুয়ারি ২০১০, ০৫:৫০
প্রশংসনীয় উদ্যোগ … উনার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা
zia_raihan জিয়া রায়হান২৬ ফেব্রুয়ারি ২০১০, ০৬:০৮
আপুনি,
ডাকলে পাবো আশা করি।
ভালো থাকুন।

saifuzzamankhaled সাইফুজ্জামান খালেদ ২৬ ফেব্রুয়ারি ২০১০, ০৫:৫৭
ফাদার রিগনের কথা বিভিন্ন সময়ে টিভি এবং অন্যান্য প্রচারমাধ্যমে পড়েছি। উনাকে অনেক অনেক শ্রদ্ধা করি।
zia_raihan জিয়া রায়হান২৬ ফেব্রুয়ারি ২০১০, ০৬:১১
কম বেশী অনেকেই উনার সম্পর্কে জানে।
কিন্তু এখনো তাঁকে সে ভাবে সন্মানিত করা হয়নি।যা করা উচিত।
আসুন আমরা সবাই একবার চেষ্টা করে দেখি।
ভালো থাকুন।

mahmud মাহমুদ ২৬ ফেব্রুয়ারি ২০১০, ০৫:৫৭
Ei holo blog. Koto ojana jinis jana jai nimishe.
Zia vai, apni uddog nin. Ami asi apnar pashe….
zia_raihan জিয়া রায়হান২৬ ফেব্রুয়ারি ২০১০, ০৬:১৭
ভালো লাগলো আপনার আন্তরিকতা।
কথা হবে ।
ভালো থাকুন প্রিয়।

alrahim আলরাহিম ২৬ ফেব্রুয়ারি ২০১০, ০৬:২৫
ভাল প্রস্তাব।
স্বাগত জানাই এধরনের যেকোন উদ্যোগকে ।
zia_raihan জিয়া রায়হান২৭ ফেব্রুয়ারি ২০১০, ০৯:৫৫
ভাই,
সাথে আপনাকেও চাই।
শুভ কামনা।

reza_ali রেযাআলি ২৬ ফেব্রুয়ারি ২০১০, ০৬:৩২
জিয়া রায়হান ভাই সাহেব,
ফাদার রিগানের প্রতি রইলো আমার শ্রদ্ধা।
এ চেষ্টায় আমি আপনার পাশে আছি ১০০ ভাগ।জীবনে এমন কিছুর পাশে থাকতে চাই।
এমন মহৎ উদ্যোগ ক-জনই বা নিয়ে থাকেন।সার্বিক ভাবে দেশের সুনাম হবে……………
আপনি ফিরে আসুন ভালো ভাবে।আল্লাহ চান তো সব হবে।
প্রস্তাবটির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
reza_ali রেযাআলি ২৬ ফেব্রুয়ারি ২০১০, ০৬:৪৯
মহৎ সব কিছুই সর্বময় মহৎ।জীবনে এমন মূহুর্ত সব সময়ে আসবে না অবশ্যই। আপনার চেস্টার পাশে থাকবো আবার ও বলি।
zia_raihan জিয়া রায়হান২৭ ফেব্রুয়ারি ২০১০, ০৯:৫৪
দায়িত্ব আপনাকেও নিতে হবে।
ভালো থাকুন।

sharmabangla সজল শর্মা ২৬ ফেব্রুয়ারি ২০১০, ০৬:৪৮
শ্রদ্ধেয় বরেণ্য এই ব্যক্তিকে নিয়ে আমি আগে কোন এক পত্রিকায় পড়েছিলাম। আমাদের সবার উদ্যোগ নেওয়া দরকার। এমন দরদীকে ভুলে গেলে চলবে না। এমন বন্ধুর সাথে বুকে বুক মিলাতে পারলে একটু শান্তি পেতাম। আমাদের উচিৎ একটি অনুষ্ঠানের আয়োজন করা।
zia_raihan জিয়া রায়হান২৭ ফেব্রুয়ারি ২০১০, ০৯:৫৩
পাশে থাকলে আমরা মনে হয় পারবো।
ভালো থাকুন প্রিয়।

murubbe মুরুব্বী ২৬ ফেব্রুয়ারি ২০১০, ০৭:৩১
পাশে আছি বন্ধু।
zia_raihan জিয়া রায়হান২৭ ফেব্রুয়ারি ২০১০, ০৯:৫২
পাশে নয় ,আগে থাকতে হবে বন্ধু।

neelsadhoo নীলসাধু ২৬ ফেব্রুয়ারি ২০১০, ০৮:০২
পাশে আছি বন্ধু।
এমন উদ্যোগ আমাদের সবাইকে করবে সৌভাগ্যবান।
[অসাধরন এই পোস্টটির জন্য ধন্যবাদ জানাই। আর ফাদার মারিনো রিগনের প্রতি শ্রদ্ধা।]
zia_raihan জিয়া রায়হান২৭ ফেব্রুয়ারি ২০১০, ০৯:৫২
দায়িত্ব আপনাকে নিতে হবে।
ভালো থাকুন।

lotus পদ্ম ২৬ ফেব্রুয়ারি ২০১০, ০৮:০৭
অসাধরন এই পোস্টটির জন্য ধন্যবাদ জানাই। আর ফাদার মারিনো রিগনের প্রতি শ্রদ্ধা।
তবে শুধু ব্লগার না হয়ে আরো বড় পরিসরে হলে আরো বেশী ভাল হতো!

অনেক অনেক ভাল লাগলো! শুভকামনা জিয়া ভাই!
zia_raihan জিয়া রায়হান২৭ ফেব্রুয়ারি ২০১০, ০৯:৫১
আপনারা সবাই এগিয়ে এলে কাজটি করা যেতে পারে।
খুব ভালো কাজ হবে এটা আমাদের জন্য।
ভালো থাকুন।

sarwarhossain সা‍রোয়ার হোসেন ২৬ ফেব্রুয়ারি ২০১০, ০৮:৪০
সুন্দর প্রস্তাবনা।
আমি সর্বান্তকরণে সমর্থন জানাচ্ছি।
অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন জিয়া ভাই।
ধন্যবাদ
ও শুভ কামনা।
zia_raihan জিয়া রায়হান২৭ ফেব্রুয়ারি ২০১০, ০৯:৪৯
আপনি কেমন আছেন ?
আপনাকে ধন্যবাদ।

jakir জাকির বেপারী ২৬ ফেব্রুয়ারি ২০১০, ০৯:০১
খুব সুন্দর প্রস্তাবনা জিয়া ভাই। প্রথম আলো ব্লগ থেকে আমরা তাঁকে অবশ্যই সন্মানিত করতে পারি।
zia_raihan জিয়া রায়হান২৭ ফেব্রুয়ারি ২০১০, ০৯:৪৮
আমিও তাই মনে করি।
ভালো থাকুন।

kabirony কবিরনি ২৭ ফেব্রুয়ারি ২০১০, ০১:৫৭
আছি
zia_raihan জিয়া রায়হান২৭ ফেব্রুয়ারি ২০১০, ০৩:৫৬
জানি।

samia সামিয়া ২৭ ফেব্রুয়ারি ২০১০, ০৪:২০
চমৎকার প্রস্তাব
zia_raihan জিয়া রায়হান২৭ ফেব্রুয়ারি ২০১০, ০৬:৫০
প্রয়োজনে ডাক দেবো কিন্তু।
তখন পাশে চাই।

amarkobita আমার কবিতা ২৭ ফেব্রুয়ারি ২০১০, ০৯:৪৬
জিয়া ভাই কেমন আছেন ? লেখাটি শেয়ার করার জন্য ধন্যবাদ । আমি আছি শুধু আওয়াজ দেবেন । ভাল থাকুন প্রিয় কবি,বন্ধু ,অগ্রজ ।
zia_raihan জিয়া রায়হান২৭ ফেব্রুয়ারি ২০১০, ০৯:৪৮
ভালো আছি ।আপনি কেমন আছেন?
সবাই মিলে এক সাথে কাজ করলে এটা সম্ভব।
আপনার সে হৃদয়ের খবর আমি পেয়ে গেছি।
ভালো থাকুন।

sharmabangla সজল শর্মা ২৭ ফেব্রুয়ারি ২০১০, ০৯:৫৭
পোস্টটি নির্বাচিত তালিকায় গেলে ভাল হত। মডারেটর সাহেব মনে হয় খেয়াল করেননি। উনাকে অনলাইন পেলে জানাবো।
zia_raihan জিয়া রায়হান২৭ ফেব্রুয়ারি ২০১০, ১০:০৬
ধন্যবাদ প্রিয়।

lopadevi ‍লোপা ২৭ ফেব্রুয়ারি ২০১০, ১০:৩৭
‍েপাষ্ট টি অ‍েনক মূল্যবান। তাই প্রিয়‍েত রাখলাম। ধন্যবাদ।
zia_raihan জিয়া রায়হান২৭ ফেব্রুয়ারি ২০১০, ১০:৪৯
লোপা,
কেমন আছেন?
শুভ কামনা রইলো।

neemphul ‍নিমফুল ২৭ ফেব্রুয়ারি ২০১০, ১১:১১
ভালো একটা প্রস্তাবনা।
উনার সম্পর্কে জেনেছিলাম আগেই, টিভিতে অনুষ্ঠান দেখেছিলাম, কিন্তু এতো বিস্তারিত জানতামনা।……..অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানানোর জন্য। শুভকামনা।
zia_raihan জিয়া রায়হান২৭ ফেব্রুয়ারি ২০১০, ১১:৪৩
আপনারা দূর থেকে উৎসাহ আর সাহস দিচ্ছেন ।এটাই আমাদের অনেক পাওয়া।
ভালো থাকুন।

karim_bhai কারিম ভাই ২৭ ফেব্রুয়ারি ২০১০, ১১:২৮
বাহ.. সুন্দর প্রস্তাবনা । কিন্তু আমরা এই ক্ষুদ্র ব্যাক্তিরা এত বড়মাপের একজন ব্যাক্তিকে কি সন্মানিত করতে পারবো??
উদ্যোগ নিলে কিন্তু পাশে থাকবো
zia_raihan জিয়া রায়হান২৭ ফেব্রুয়ারি ২০১০, ১১:৪৬
বিন্দু বিন্দু জলে সাগর।
এক কারিম ভাই কে সাথে পেলে আরো অনেক কারিম ভাই এসে যাবে।
দেখা হবে, কথা হবে।
ভালো থাকুন প্রিয়।

shameemrahman শামিম রহমান ২৭ ফেব্রুয়ারি ২০১০, ১১:৩৮
খুবই ভালো একটা প্রস্তাবনা। ব্রাদার রিগনের সাথে সাথে আরো কিছু মানুষকে আমরা সম্মাননা দিতে পারি কিনা সেটা ভাবা যায়। এরকম অনেকেই হয়তো আছেন, যারা নিজের দেশ, সমাজ ছেড়ে আমাদের জন্য এখানে আছেন।
যে কোন ভাবে সাথে আছি।
zia_raihan জিয়া রায়হান২৭ ফেব্রুয়ারি ২০১০, ১১:৪৮
এটি একটা প্রস্তাবনা ।
সবাই কি বলে দেখি।
কাজ টি সবাই মিলে করতে হবে।
পাশে চাই আপনাকেও।
ভালো থাকুন প্রিয়।

khelurebalok স্বপ্নবালক ২৭ ফেব্রুয়ারি ২০১০, ১১:৫৪
এ রকম উদ্যোগ আসলেই নেয়া উচিত।
সময়ে ডাক দিবেন বস।
চলে আসব।
zia_raihan জিয়া রায়হান২৭ ফেব্রুয়ারি ২০১০, ১২:১৮
আপনার মতো সাহসী বন্ধু দরকার শুধু।
অবশ্যই পরে কথা হবে।
ভালো থাকুন প্রিয়।

ahannan আব্দুল হান্নান ২৭ ফেব্রুয়ারি ২০১০, ১২:০২
জিয়া ভাই, সবার অন্তরের বার্তা নিশ্চয়ই এতক্ষণে পেয়ে গেছেন। এবার পরিকল্পনা তৈরী করুন। পাশে থাকার চেষ্টা করবো ।
zia_raihan জিয়া রায়হান২৭ ফেব্রুয়ারি ২০১০, ১২:১৭
খুশী হলাম আপনার অন্তর জেনে।
মনে হয় আমরা করতে পারবো।
পাশে চাই।
ভালো থাকুন।
zamanarshad জামান আরশাদ ২৭ ফেব্রুয়ারি ২০১০, ১২:৫২
http://prothom-aloblog.com/users/base/bluebird/55
zia_raihan জিয়া রায়হান২৭ ফেব্রুয়ারি ২০১০, ০১:১৬
ভাইজান,
বিনয়ের সংগে জানতে চাই-
আমার পোষ্ট বিষয়ে কিছু না বলে অন্য পোষ্টের লিংক দেবার কারন কি ?

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 5.0/5 (1 vote cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: +1 (from 1 vote)
স্বপ্ন দেখার তারিখ ২৬-০২-২০১০ সময় দুপুর ১২টা ২৪ মিনিট, 5.0 out of 5 based on 1 rating

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩১ টি মন্তব্য (লেখকের ১৫টি) | ১৫ জন মন্তব্যকারী

  1. কুহক : ১৩-০৩-২০১২ | ১২:১০ |

    শুভ মধ্যাহ্ন
    আগামীর পথচলা সাবলিল হোক। এই কামনা রইলো।

    • জিয়া রায়হান : ১৪-০৩-২০১২ | ১২:৩৬ |

      পাশে চাই প্রিয়, চাই সাথে, চলতে চাই পথ কাঁধে কাঁধ রেখে।
      শুভ কামনা সব সময়।

    • জিয়া রায়হান : ১৪-০৩-২০১২ | ১২:৩৪ |

      ধন্যবাদ প্রিয়। ভালো লাগে আপনাকে সব সময় পাশে পাই বলে।
      শুভ কামনা।

  2. ফকির আবদুল মালেক : ১৩-০৩-২০১২ | ১৪:১৭ |

    ধন্যবাদ জিয়া ভাই।
    পোষ্টটি পুরোটাই পড়লাম। মন্তব্যগুলি পড়ছিলাম আর ভাবছিলাম কতজনইতো তখন সাথে ছিল। তাদের সবাইকে পাওয়া যায় নি যখন স্বপ্নটি বাস্তবায়ন হলো। আবার অনেককেই দেখা গেল আপনার পাশে যারা তখন সাথে আপনার পাশে ছিলেন না। এমনই হয়। তবু দৃঢ়চেতা মন নিয়ে এগিয়ে গেলে সফলতা আসেই।

    শুভ কামনা সব সময়।

    • জিয়া রায়হান : ১৪-০৩-২০১২ | ১২:৩১ |

      মালেক ভাই,
      কার জন্য কিছু থেমে থাকে না, না আমার জন্য, না আপনার জন্য। পৃথিবী চলে , চলবে তার নিয়মে। আজ যারা আছি কাল হয়ত থাকবো না কিন্তু কেউ না কেউ থাকবে আর ভালো কাজ গুলি করে যাবে। আমরা ভাগ্যবান অন্তত একটা ভালো কাজ করতে পারলাম একসাথে।
      শুভ কামনা সব সময়।

  3. সেতুবন্ধন : ১৩-০৩-২০১২ | ১৪:১৮ |

    সহমত আপানার সাথে জিয়া রায়হান ভাই,
    ব্লগারদের পারস্পারিক সুসম্পর্ক, শ্রদ্ধাবোধ এবং ঐক্য যেন শুধু ব্লগেই নয়, জাতীয় জীবনে ছড়িয়ে পড়ে এই শুভকামনা।

    • জিয়া রায়হান : ১৪-০৩-২০১২ | ১২:২৬ |

      আসুন এক সাথে কাজ করি আমাদের যে টুকু সাধ্য আছে।
      ধন্যবাদ আপনাকে।

  4. রাবেয়া রব্বানি : ১৩-০৩-২০১২ | ১৪:৪৫ |

    এভাবে আপনার সকল শুদ্ধ স্বপ্নের বাস্তবায়ন হোক । আন্তরিক শুভেচ্ছা ।

    • জিয়া রায়হান : ১৪-০৩-২০১২ | ১২:২৩ |

      এভাবে আপনার আমাদের সকল শুদ্ধ স্বপ্নের বাস্তবায়ন হোক ।
      পাশে থাকুন।

  5. জামান আরশাদ : ১৩-০৩-২০১২ | ১৫:১২ |

    zamanarshad জামান আরশাদ ২৭ ফেব্রুয়ারি ২০১০, ১২:৫২
    http://prothom-aloblog.com/users/base/bluebird/55
    zia_raihan জিয়া রায়হান২৭ ফেব্রুয়ারি ২০১০, ০১:১৬
    ভাইজান,
    বিনয়ের সংগে জানতে চাই-
    আমার পোষ্ট বিষয়ে কিছু না বলে অন্য পোষ্টের লিংক দেবার কারন কি ?

    ঐ পোষ্ট-টিও ছিল একটি মানবিক পোষ্ট। তাই আপনার দৃষ্টি আকর্ষণের জন্য সেদিন লিংকটি দিয়েছিলাম।
    তখন হয়তো আমাকে সেভাবে চিনতেন না। এখনতো চিনেছেন এবং যেদিন আপনার সেই স্বপ্ন বাস্তবায়িত হলো সেদিনতো পাশে পেয়েছেন।

    • জিয়া রায়হান : ১৪-০৩-২০১২ | ১২:১৯ |

      জামান ভাই,
      আপনার মতো মানুষের সান্নিধ্য আমাকে ঋনি করেছে।
      কৃতজ্ঞতা।

  6. ভালবাসার দেয়াল : ১৩-০৩-২০১২ | ১৫:১৪ |

    আসুন মানুষকে সম্মানিত করে নিজে সম্মানিত হই

    Rose

    • জিয়া রায়হান : ১৪-০৩-২০১২ | ১২:১৭ |

      আসুন মানুষকে সম্মানিত করে নিজে সম্মানিত হই
      ধন্যবাদ জাকির

  7. সাহাদাত উদরাজী : ১৩-০৩-২০১২ | ১৫:২৮ |

    স্বপ্ন মানুষকে বাঁচতে শিখায়।
    ভাল চিন্তা মানুষকে অমর করে।

    সাথে আছি, আপনি ভাল ভাল উদ্দোগ নিন। আমরা আছি।

    • জিয়া রায়হান : ১৪-০৩-২০১২ | ১২:১৬ |

      সাহাদত ভাই, একটি সুন্দর স্বপ্ন হোক আমাদের সক্কলের স্বপ্ন।
      ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্যে।

  8. বিষণ্ণময়ী : ১৩-০৩-২০১২ | ১৬:১০ |

    স্বপ্ন দেখে শেয়ার করেছিলেন সবার সাথে আবার সবাই সেই স্বপ্নকে বাস্তবায়নের সময় পাশে থাকবেন বলে কথাও দিয়েছিলেন কিন্তু দেখুন মানুষের স্বার্থে আঘাত লাগায় যারা কথা দিয়েছিলেন তাদের ৯০% ব্লগার আর সাথে আসেননি তাদের বিনয়ের সাথে আয়োজনে শরিক হতে বলা হয়েছিল কিন্তু দেখুন তারা মুখে ফাদারকে সম্মান জানালেন কিন্তু অন্তর দিয়ে জানাননি জানালে সব ভুলে সেদিন অনুষ্ঠানে আসতেন।

    ওই অনুষ্ঠানে জিয়া রায়হান একজন উদ্দোক্তা ছিলেন কিন্তু ফাদারতো সেই মহামানবই ছিলেন তাহলে কেনো আমাদের মানষিকতার পরিবর্তন করে ফাদারকে সম্মান জানাতে উপস্থিত হল না সেই সব ব্লগাররা।
    স্বপ্নের বীজ বোপন করেছিলেন সেই বীজ থেকে চারা অঙ্কুরিত হলো ২০১২ সালে। আর এই স্বপ্নই প্রমাণ করে স্বপ্ন দেখলে তা বাস্তবায়ন হয়।

    শুভ কামনা রইল

    • সাইক্লোন : ১৩-০৩-২০১২ | ১৮:১২ |

      আপা, আমি ঐ পোষ্টের মন্তব্যের নামগুলো দেকছি আর ভাবছি আমরা কতটা মেকি

    • জিয়া রায়হান : ১৪-০৩-২০১২ | ১২:১৪ |

      লুবনা, সত্য ও সুন্দরের পথে থাকুন মানুষের ভুল ভাঙ্গবে।
      ফোরাম ও শব্দনীড় ব্লগ সকল ব্লগারের।

  9. মুক্তিযোদ্ধা : ১৩-০৩-২০১২ | ১৬:৫৯ |

    আঙ্কেল আচ্ছালামুআলায়কুম। আশা করি এবং বিশ্বাস আছে সকলের মাঝে অতি নিকট সম্পর্ক, শ্রদ্ধা এবং ঐক্যতান দৃঢ় আছে ও আরো দৃঢ়তর হোক এবং এটা শুধু ব্লগেই নয়, জাতীয় জীবনে ছড়িয়ে পড়ুক স্বগৌরবে এই বাসনায় আমি।

    আঙ্কেল সকল উদ্যোগের সাথে আন্তরিকভাবে আছি এবং থাকবো। আরো বলবো মহান আল্লাহ যেনো সহায় হন আপনার উদ্যোগের সাথে আমাদের সফলতার জন্য।

    তবে জরুরী কাজে ঢাকার বাহিরে থাকায় আমি সুবর্ণ সুযোগ হারিয়েছি। এর জন্যও নিজেরই খারাপ লাগছে।

    • জিয়া রায়হান : ১৪-০৩-২০১২ | ১২:১১ |

      আপনাকে খুব মিসস করেছি আমরা সকলে।
      ভালো থাকুন সব সময়।

  10. শৈবাল কায়েস : ১৩-০৩-২০১২ | ১৮:০৩ |

    এই শুদ্ধ স্বপ্নের পূরণ যেন হোক পবিত্রতায় সমগ্রতায় চিরন্তন ; ভোরের সূর্যে ।

    • জিয়া রায়হান : ১৪-০৩-২০১২ | ১২:১০ |

      পাশে চাই, সাথে চাই শুদ্ধ স্বপ্ন পূরণে।
      শুভ কামনা।

  11. ডা. দাউদ : ১৩-০৩-২০১২ | ১৯:০৪ |

    আমরা নিজেদের এখন ব্লগার পরিচয় দিতে বেশ স্বাচ্ছন্দ বোধ করি। কখনো কখনো নিজেকে সুশীল ভেবে গোপন পুলক অনুভব করি।
    Yes Yes Yes
    ধন্যবাদ শব্দনিড় ব্লগ, ধন্যবাদ শব্দনীড় ব্লগের সকল ব্লগার ও শুভাকাঙ্ক্ষীদের যারা অন্যের স্বপ্নকে নিজের করে নিতে জানে।
    আসুন মানুষকে সম্মানিত করে নিজে সম্মানিত হই।


    আসলে স্বপ্ন দেখে এক জন
    সৎ চিন্তা আসে এক জনের হৃদয় থেকে
    আর সৎ সঙ্গ তা বাস্তবায়ন করে। সংখ্যায় কম হলেও আমরা যে সঙ্গবদ্ধ আছি এটাই আমাদের বড় শক্তি।
    আর সঙ্গের শক্তি মহা শক্তিতে রূপ নেয় যখন তারা ভালো কাজ করে।

    অনেক অনেক ধন্যবাদ আর অভিনন্দন প্রিয় জিয়া ভাই।

    • জিয়া রায়হান : ১৪-০৩-২০১২ | ১২:০৮ |

      সুন্দর বলেছেন।
      আপনার মধ্যে আপন করে নেবার একটা বিরাট গুন আমি দেখেছি। ধরে রাখুন তা আজিবন।
      শুভ কামনা।

  12. আজমান আন্দালিব : ১৩-০৩-২০১২ | ২০:০৩ |

    যাক্! একটি স্বপ্ন পূরণ তো হলো। আরও অনেক স্বপ্ন আছে আমাদের আগামীর পথচলায়।
    শুভকামনা জানবেন জিয়া ভাই।

    • জিয়া রায়হান : ১৪-০৩-২০১২ | ১২:০৬ |

      এক সাথে করি কাজ , নাহি ভয় , নাহি লাজ।
      ধন্যবাদ আজমান ভাই।

  13. রাবেয়া রব্বানি : ১৩-০৩-২০১২ | ২২:২০ |

    এভাবে আপনার সব শুদ্ধ স্বপ্নের বাস্তবায়ণ হোক এই কামনা আর সম্মান ।

    • জিয়া রায়হান : ১৪-০৩-২০১২ | ১২:০৪ |

      এভাবে আপনার আমাদের সব শুদ্ধ স্বপ্নের বাস্তবায়ন হোক এই কামনা ।
      ধন্যবাদ আপনাকে। সাথে থাকুন ,পাশে থাকুন।

  14. কবিরনি : ১৪-০৩-২০১২ | ১০:২৫ |

    kabirony কবিরনি ২৭ ফেব্রুয়ারি ২০১০, ০১:৫৭
    আছি
    zia_raihan জিয়া রায়হান২৭ ফেব্রুয়ারি ২০১০, ০৩:৫৬
    জানি


    আমি এখনো আছি। তবে উপস্থিতি জানান দিতে পারি নি।

    • জিয়া রায়হান : ১৪-০৩-২০১২ | ১২:০৩ |

      ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো। হু, উপস্থিতিটা স্পর্শের সুখ দেয়, আর অনুপস্থিতি দেয় প্রশ্ন। শুভ কামনা প্রিয়। তুমি আছো সেতা আমি জানি। তবে কথায় আছ সেতা না জানি না বলেই
      বলেছি আকাশের ঠিকানায় চিঠি লিখো। Smile