গতকাল ছিলো ভাষা শহীদ দিবস। শহীদ মিনার থেকে অনেক সাংবাদিক ও ফটোগ্রাফারের চটি, স্যান্ডেল, জুতা চুরি গেছে। তাদের সবাইকে খালি পায়ে সারাদিন ঘুরতে হয়েছে বা বাড়ি গিয়ে আবার ফিরতে হয়েছে অন্য জুতা পড়ে। ব্যতিক্রম শুধু আমি। আমার জুতা আমি এক জায়গায় খুলে রেখে মনের সুখে ছবি তুলেছি শহীদ মিনারের এ প্রান্ত থেকে ও প্রান্ত। চার ঘন্টা পরেও দেখি আমার জুতা বহাল তবিয়তে যেখানে রেখেছিলাম সেখানেই আছে। খুব অবাক হলাম। পরে লক্ষ্য করে দেখি আমি বুট জুতা পড়ে এসেছি আজ। মনে পরে গেলো বাঘে ছুঁলে এক ঘাঁ আর পুলিশে ছুঁলে …… । চোর ব্যাটা আমার বুট জুতাকে পুলিশের জুতা মনে করে স্পর্শ করেনি কিন্তু মজার ব্যাপার হলো কোন পুলিশ বা র্যাব কেউ কিন্তু জুতা খোলেনি। তাহলে চোরেরা কি আজকাল চুরিতে ফাঁকি দিচ্ছে নাকি আমার জুতা তাদের পছন্দ হয়নি? নাকি পুলিশের জুতা মনে করে ধরতে সাহস করেনি? আজ সকালে অফিস ঢোকার পথে রাস্তায় দেখি দুটো কাক একটা ইঁদুর ভাগাভাগি করে খাচ্ছে বিনা বিবাদে। কাক নাকি কাকের মাংশ খায় না। অথচ আমরা আমাদের মাংশ খাচ্ছি প্রতিনিয়ত। শুধু খাচ্ছি না, টেনে হিচরে খাচ্ছি যখন যে ভাবে পাচ্ছি সেভাবে খাচ্ছি।। তবে আমরা কি কাকের চেয়েও অধম? যদি মানুষ হয়ে আমরা অধম হই তবে আমি কাক হতে চাই, নিজের মাংশ না খেয়ে সাপ, ইঁদুর খাই পরিবেশ বাঁচাই। অথবা পুলিশ হতে চাই, নিরাপদ জীবন এদেশে শুধু পুলিশের আছে।
কাক, চোর, পুলিশ ও আমি
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।






অথচ আমরা আমাদের মাংশ খাচ্ছি প্রতিনিয়ত। শুধু খাচ্ছি না, টেনে হিচরে খাচ্ছি যখন যে ভাবে পাচ্ছি সেভাবে খাচ্ছি…
ধন্যবাদ ইথার। মাঝে মাঝে খুব কষ্ট হয়। নিজেকে মানুষ ভাবতে পারিনা।
শুভ কামনা।
হুম, আমরা দিন দিন অধম হচ্ছি!
আমরা নিজেরাই নিজেদেরকে কুলষিত করছি!
এটা খুবই লজ্জাজনক!
ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকবেন।
সুন্দর বলেছো সুপ্রিয়। ধন্যবাদ তোমার মন্তব্যের জন্য।
শুভ কামনা।
দিন তো একই রকম আছে বৈকি! চোর ব্যাটা জুতাও চিনে, ইহা কি পুলিশের নাকি সাধারনের!
ধন্যবাদ প্রিয়। তোমার লেখাটা এখনো পড়িনি।
পরে পড়বো।
শুভ কামনা।
আপনার সন্দেহ আছে যে আমরা কাকের থেকে অধম? অবশ্যই অধম। মানুষ সৃষ্টির সেরা জীব বলেই তার নীচতা সবাইকে ছাড়িয়ে যায়।
সবাই অধম নয়। আমরা কেউ কেউ অধম। ভালো মানুষ এখনো আছে বলেই পৃথিবী এতো সুন্দর। তবে আমাদের আরো আরো অনেক ভালো মানুষ প্রয়োজন।
শুভ কামনা।
ঐ জায়গায় একদিন, একঝাঁক শকুন
সোনার মানুষকে খেয়েছিল খুবলে খুবলে!!! তাই বুঝি এইদিনটাতেই
এখনও আকাশে শকুন চিল উড়ে>>>>>>>>>>>>>>>>>>>>>>>দারুন মানুষ চেনার ছবি কথা!!!!!!!!!!
ধন্যবাদ প্রিয়।
শুভ কামনা জানবেন।
পুলিশ হতে চাই, নিরাপদ জীবন এদেশে শুধু পুলিশের আছে।
ছবি আর কথা দুইটিই ভাল লাগল
ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে। কেমন আছেন আপনি?
হা হা হা…।।
তাজ্জব…।
সাহাদত ভাই
কাক নাকি কাকের মাংশ খায় না। অথচ আমরা আমাদের মাংশ খাচ্ছি প্রতিনিয়ত। শুধু খাচ্ছি না, টেনে হিচরে খাচ্ছি যখন যে ভাবে পাচ্ছি সেভাবে খাচ্ছি।।
অসাধারন
অসাধারন উপস্থাপনা
অপ্রিয় হলেও সত্য কথা বলার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি
আমার সালাম জানিবেন শ্রদ্বেয় জিয়া ভাই
খুব বর ধরনের একটা ঝড় দরকার।
ধন্যবাদ প্রিয়।
অথবা পুলিশ হতে চাই, নিরাপদ জীবন এদেশে শুধু পুলিশের আছে।
এদেশে পুলিশও নিরাপদ নয়। তার ভুড়ি ভুড়ি প্রমান আছে। তবে আপনার চাওয়াকে সম্মান জানাতেই হয়, আপনি কাক, ইদুর কিম্বা পুলিশ হতে চেয়েছেন।
কাক, ইদুঁর কিম্বা পুলিশ হতে চাই লিখে ফেলুন একটি কবিতা। আমি জানি এটা আপনি পারবেন।
অপেক্ষায় থাকলাম।
পুলিশের এত্তগুলা বুট জুতা দেইখ্যা ডরাইছি…
আমিও একসময় পুলিশ হইতে চাইছিলাম…এখন কি হইছি বুঝতে পারতেছি না।
আপনি এক সময় হতে চেয়েছিলেন আর আমি এখন হতে চাই।
এতো কিছু কীভাবে যে খেয়াল করেন…….
ভালো লাগলো
একসময় ভেবেচিলাম আমরা কী হারিয়ে গেলাম….!
কি করব আমার কোন দোষ নেই। সব দোষ চোখের
আপনার উপস্থিতি কালকে আমাদের অনেক আনন্দ দিয়েছে আর আপনার প্রতি আমার সন্মান অনেক বেড়ে গেছে।
শুভ কামনা।
কৃতজ্ঞতা রইলো
কঠিন সত্য গুলো এই ভাবে বলতে পারার জন্য ধন্যবাদ ।
শুভকামনা থাকল কবি ।
সত্য সব সময় কি কঠিন হয় ?
হয় কবি

‘ তবু কঠিনেরে ভালবাসিলাম ‘
আবার আসিব ফিরে একুশের বেদীমূলে— এই বাংলায়
হয়তো মানুষ নয়— হয়তো বা নেংটি ইদুঁরের বেশে,
হয়তো ভোরের কাক হয়ে এই ইট-কাঠের জঞ্জালে ঘেড়া দেশে
ইলেকট্রিক তারে উড়ে উড়ে একদিন আসিব বহুতল ইমারতের ছায়ায়।
হয়তো বা পুলিশ কোনো— চামড়ার— কালো বুট রহিবে আমার পায়
সারাদিন কেটে যাবে শাহাবাগ থেকে মেডিকেল এ হেটে হেটে।
আবার আসিব আমি বাংলার ময়লা,কালো ধোয়া,যানজট ভালোবেসে
অন্তহীন সমস্যায় ভরা বাঙ্লারই সবুজ করুণ ডাঙ্গায়।
আরে দারুন প্যারোডি ।
কবিতার নতুন ধারা। আমরা তোমাদের মুখ পানে তাই সারাদিন মান তাকিয়া তাকিয়া ক্লান্ত হইয়া অবশেষে ঘুমাইয়া যাই।
শুভ কামনা প্রিয়।
দেশ দেশ দেশ সাবাস বাংলাদেশ !!!!!!!!!!!!!!!!!!!!!!!!
এই আমার দেশ,আমার ভাইয়ের রক্ত দিয়ে রাঙ্গানো একুশের দেশ !!!
ধন্যবাদ আপনাকে।
শুভ কামনা জানবেন।