রাজা মন্ত্রী নেতা- নেত্রীরা সব ভালোই আছেন
সুজলা সুফলা স্বাধীন দেশে।
ব্রেকফাস্টে পান মুক্তিযোদ্ধার অমলেট
লাঞ্চে বুদ্ধিজীবীর কাটলেট
ডিনারে ভালোবাসেন বীরাঙ্গনার স্যুপ
জাতির পতাকা ফুলশয্যায় চাদর
ঘুমোবার আগে এক গ্লাস শহীদের রক্ত জুস।
নয় মাস
ত্রিশ লক্ষ প্রাণ
বোনের সতীত্ব
হিসাব মেলেনা
ভুল হয়ে যায় সব ইতিহাস।
মুক্তিযুদ্ধ
স্বাধীনতা
বিজয়
এখন তাদের চমৎকার উৎসব।
অথচ
নুরানী চেহারা মুখভরা সোনালী আঁশ
টিপ সহির মত কপালে কালো দাগ নিয়ে
এক বুড়ো বদমাশ
এখনো বাংলাদেশের বুকে বসে হৃৎপিন্ড ঠোক্রাচ্ছে
সে দিকে কারো পড়েনা নজর।
রাজা মন্ত্রী নেতা- নেত্রীরা সব ভালোই আছেন
বাংলা নামের স্বাধীন দেশে।
জনতা ?
আজীবন নির্বোধ দর্শক।
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।





জনতা ?
আজীবন নির্বোধ দর্শক।
জনতার ব্রেন ওয়াস করে যাচ্ছে কখনো এই পক্ষ, কখনো ঐ পক্ষ।
মাঝে পড়ে আমরা হারিয়ে ফেলছি আমাদের আসল বিবেক বোধ, আমাদের অস্তিত্ব।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্যে।
কেন যেন মনে হচ্ছে ছবি দেখে কবিতাটা লেখা। খুব symbolic.
আপনার কবিতার শব্দচয়ন এবং ভাষা খুব ‘প্রবল’, ‘বলিষ্ঠ’।
বিপ্লবী লেখাই আপনাকে মানায়।
বিপ্লবী লেখায় মানায়, মানে অন্য লেখায় মানায় না। তাই তো
তবুও ধন্যবাদ পড়েছেন বলে।
সকলেরই একটা প্রিয় রঙ কিংবা মানানসই রঙ থাকে। বিশেষ দিনে বিশেষ উপলক্ষে বিশেষ কারো জন্য হলে আমরা সেই রঙটাকে প্রাধান্য দেই। তেমনি সব কবি কিংবা লেখকেরও রঙ থাকে। আপনার রংটা বিপ্লবী। যাই লিখুন না কেন এখানেই আপনার স্বতঃস্কূর্ততা বেশি।
লক্ষ্য করেছি দেশের কবিতা প্রেমের কবিতা সব জায়গায় আপনার শব্দচয়ণে এই মাত্রাটা ফুটে উঠে। উলটো দিকে দেখুন, কোন কোন কবি বেছে বেছে খুঁজে নেয় নরম, কোমল আর পেলব শব্দগুচ্ছ।
তার মানে আমি উগ্রপন্থী
জ্বী, বিপ্লবী শব্দ বাছাই করে সংজ্ঞায়িত করলে আপনাকে উগ্রপন্থীই বলা যায়। বিশেষত সেটাই যখন আপনার মাথায় এলো তবে আর মানা করবো না।
আপনি একটু পা মাড়িয়ে লাগতে আসা ধরনের উগ্রপন্থী, তবে কবিতা ভালই লেখেন।
কবিতা পড়ার পর যদি মনে হয় যে হ্যাঁ
পড়ার স্বাদ মিটলো
তাহলে পূরন হয় কিছুটা শুন্যতা
আপনার লিখনিতে আমার সেই অনুভূতিই হয়
শুভ কামনা সতত
ধন্যবাদ সুপ্রিয়।
এইতো চাই!!
এইতো উঠছে জেগে- কবিতার সেফদ কফিন~~~~~~~~আবার গর্জে উঠুক মশাল!!
তাইতো বলেতই হয়~~~~~~আমাকে হত্যা কর
আমাকে হত্যা কর,
আমি আমার কলঙ্ক! আমি আমার দেশের কলঙ্ক।
আমি আমার প্রজন্মের কলঙ্ক।
আমি আমার পিতামহের কলঙ্ক।
আমি আমার পিতার কলঙ্ক।
আমি আমার জননীর কলঙ্ক।
আমাকে কেন আরও আগে হত্যা করলে না?
কি এমন ক্ষমতা আমার? আমি রক্তচোষা বাদুর!
আমি এক শকুন সর্দার, তাই!
নাকি আরও অন্য ক্ষমতার আমার?
স্বাধীনতার এত বীর যোদ্ধা অথচ
আমাকে হত্যা করতে পারলো না কেউ?
এই চল্লিশ বছর পর
আইন আমাকে ধরেছে? পুরেছে কারাগারে!
অথচ আমি আমার হত্যা চাই,
আসুক যে কেউ? তাক করুক,
থ্রি নট থ্রি আমার নাক সোজা কপালে;
মাথার পিছন দিয়ে গরিয়ে পড়ুক আমার যত মগজ!
অথবা এল এম জির ব্রাশ ফায়ার, আমার বুক ঝাঁঝড়া করুক
পিছনের মেরুদন্ড দিয়ে বেড়িয়ে যাক হূদপিন্ড।
রক্তের হোলি তে
আমার মগজ আর হূদপিন্ড!
বাংলার আকাশে আবার রক্ত মশাল জ্বলে উঠুক।
১৪১৮@২৮ পৌষ,শীতকাল
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সুন্দর একটা কবিতা পড়া হলো এই সুজগে।
শুভ কামনা।
আজীবন নির্বোধ দর্শকে আমাদের পরিণত করেছে এই রক্ত পান করা মানুষের তাই আজ আমরা বধীর, মুক আর অন্ধ।
জানি না মুক্তি কবে কোথায়।
ধন্যবাদ লুবনা।
সুন্দর লিখেছেন, আমরা আজীবন নির্বোধ দর্শক।
ধন্যবাদ সুমন।
ব্রেকফাস্টে পান মুক্তিযোদ্ধার অমলেট
লাঞ্চে বুদ্ধিজীবীর কাটলেট
ডিনারে ভালোবাসেন বীরাঙ্গনার স্যুপ
জাতির পতাকা ফুলশয্যায় চাদর
ঘুমোবার আগে এক গ্লাস শহীদের রক্ত জুস।
সুন্দর লেখা। অভিনন্দন।
ধন্যবাদ দোয়েল।
শুভ কামনা।
আমাদের জনগণের বোধ গুলো গরু, ছাগলদের কাছে বর্গা দেয়া হয়েছে।
জানি না কবে মুক্তি পাবে!
ভালো লাগা রইল।
শুভেচ্ছা-
ধন্যবাদ সুপ্রিয়।।
নির্বোধ- খুব কঠিন গালি নয়।
মুর্খ হলেই পারফেক্ট হতো ।কারণ মুর্খের সজ্ঞা হলো “আগুনে হাত দিলে হাতে ফোসকা পড়ে এটা জানার পরেও যে আগুনে হাত দেয়।”
আমরা যেমন আবারো পতাকা শোভিত করব নিজামীদের গাড়ী।
এই দেশে সরকারের অজনপ্রিয়তা মানে নাকি সাবেক পতিত বিরোধীদের জনপ্রিয়তা।
কামরুল, শাহাজাহানের প্যানপ্যানানির পর শুরু হবে হারিস,সাকা,খাম্বাদের মৌচাক দখলের অভিরাম দৌড়।
নির্মম সত্যি কথা বলেছেন। বাঁচতে চাই আমরা কিন্তু উপায় জানা নাই।
শুভ কামনা প্রিয়।
রাজা মন্ত্রী নেতা- নেত্রীরা সব ভালোই আছেন
সুজলা সুফলা স্বাধীন দেশে।
ব্রেকফাস্টে পান মুক্তিযোদ্ধার অমলেট
লাঞ্চে বুদ্ধিজীবীর কাটলেট
ডিনারে ভালোবাসেন বীরাঙ্গনার স্যুপ
জাতির পতাকা ফুলশয্যায় চাদর
ঘুমোবার আগে এক গ্লাস শহীদের রক্ত জুস।
অনেক সুন্দর । বিদ্রোহী ভাব। ভালো লাগলো, ধন্যবাদ, সুন্দর কবিতার জন্য।
ধন্যবাদ কবিতাটি পড়বার জন্য।
ভালো থাকুন সব সময়।
দারুণ !!
শুভকামনা কবি
আপনার কবিতা কই? কবিতা পড়তে চাই।
মনের কথা গুলো বলেছেন হোক তা কবিতায়।
এই প্রথম মনে হয় কোন কবিতায় আপনাকে মন্তব্য করতে দেখলাম। আমার ভুলও হতে পারে।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
কেমন আছেন আপনি ?
জটিল ভাষার বর্ণিল সব কবিতা বুঝতে গেলে আমাকে বাংলা টু বাংলা অভিধান ব্যবহার করতে হবে
আমার বাংলার ভিত্তি আপনাদের ততটা পোক্ত নয় তাই চাইলেও কবিতায় মন্তব্য সম্ভব হবেনা। তবে এ কবিতার বিষয়বস্তু আমার পরিচিত… তবে একটা সত্য বলতে অসুবিধা নেই, বাংলা ভাষায় কবিতার যে বিশাল সমুদ্র তাতে সাতার কাটা না হোক মাঝে মধ্যে হাঁটু জলে নামতে কিন্তু কার্পণ্য করিনা। বলতে পারেন বুঝার চেষ্টা করি সমসাময়িক কবিদের চিন্তা ভাবনা।
ধন্যবাদ সুপ্রিয়।
ভাল থাকুন সব সময়।