বহুদিন পর দেখা হয়ে গেলো আজ, তার সাথে...

328
বহুদিন পর দেখা হয়ে গেলো আজ,তার সাথে
বৈশাখী শাড়ির ভাঁজে রেশমী চুড়ির উল্লাসে।
খোঁপার বেলফুল ছাপিয়ে চিবুক ছোঁয়া ঘামের গন্ধ
মনে পড়ে গেলো সেই রাতের কথা
যাকে ছুঁয়ে বলেছিলাম চাঁদকে ডেকে-
জোছনা চাইনা আজ তোমাকে।

সেজেছিলো সে পরাগায়নের উচ্ছাসে সেই রাতে
হাত খানি নিয়েছিলো জোর করে টেনে
কলসের ভাঁজে, পদ্মমূলে, হা-করা ঝিনুকের মুখে
বলেছিলো- ছুঁয়ে দ্যাখো চাতক, কত সুখ লুকিয়ে রেখেছি
তুমি আসবে বলে
একফোঁটা জল নিয়ে চাতকীর বুকে,আজ রাতে।

বহুদিন পর দেখা হয়ে গেলো আজ, তার সাথে…
3

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 5.0/5 (4 votes cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: +1 (from 1 vote)
বহুদিন পর দেখা হয়ে গেলো আজ, তার সাথে..., 5.0 out of 5 based on 4 ratings

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪৭ টি মন্তব্য (লেখকের ১৯টি) | ১৯ জন মন্তব্যকারী

  1. হাসান তারিক : ০৬-০২-২০১২ | ১২:১৮ |

    সুদুরতমার কথা মনে পড়ে গেল…

    • জিয়া রায়হান : ০৬-০২-২০১২ | ১২:২২ |

      হু, মনে পড়ে যায় তারে ক্ষণে ক্ষণে। পেতে চায় মন তারে খুব কাছে।
      ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
      শুভ কামনা রইলো।

  2. ফকির আবদুল মালেক : ০৬-০২-২০১২ | ১২:২৬ |

    কলসের ভাঁজে, পদ্মমূলে, হা-করা ঝিনুকের মুখে
    বলেছিলো- ছুঁয়ে দ্যাখো চাতক, কত সুখ লুকিয়ে রেখেছি
    তুমি আসবে বলে
    একফোঁটা জল নিয়ে চাতকীর বুকে,আজ রাতে

    দারুন চিত্রায়ন!!!

    দারুন
    দারুন।

    • জিয়া রায়হান : ০৬-০২-২০১২ | ১২:৪৬ |

      আপনার কাছে আমি কখনই শুধু মন্তব্য প্রত্যাশা করিনা, সাথে চাই সমালোচনা। আসলে আলোচনা আর সমালোচনার চর্চা আমাদের নিজেদের ভিতর থেকেই শুরু করতে হবে।
      শুভ কামনা জানবেন।

      অফ টপিকঃ কখন আসবেন আজ?

    • ফকির আবদুল মালেক : ০৬-০২-২০১২ | ১৩:০২ |

      আজ বিকালে আসব আশা করছি। গল্পগুচ্ছ বইগুলি হাতে পাওয়ার কথা।

      আপনি আসবেন?

    • জিয়া রায়হান : ০৬-০২-২০১২ | ১৩:১৩ |

      আপনি চাইলে আসবো। Smile

    • ফকির আবদুল মালেক : ০৬-০২-২০১২ | ১৩:১৫ |

      আমি চাইলে Think Think Think

      চলে আসুন কিছু কথাও আছে।

  3. আকাশনীল : ০৬-০২-২০১২ | ১২:৪০ |

    বহুদিন পর দেখা হয়ে গেলো আজ,তার সাথে
    বৈশাখী শাড়ির ভাঁজে রেশমী চুড়ির উল্লাসে।
    খোঁপার বেলফুল ছাপিয়ে চিবুক ছোঁয়া ঘামের গন্ধ
    মনে পড়ে গেলো সেই রাতের কথা
    যাকে ছুঁয়ে বলেছিলাম চাঁদকে ডেকে-
    জোছনা চাইনা আজ তোমাকে।

    Rose Rose Rose
    চমৎকার

  4. বখতিয়ার শামিম : ০৬-০২-২০১২ | ১২:৪৮ |

    mone pnre jai ontorer govir theke
    ak posla sritigulo badhon harai—
    THANKS MY DEAR ELDER BROTHER.

    • জিয়া রায়হান : ০৬-০২-২০১২ | ১২:৫৭ |

      ধন্যবাদ শামিম। শুভ কামনা জেনো। কেমন আছ তুমি ?

    • বখতিয়ার শামিম : ০৬-০২-২০১২ | ১৭:৩৮ |

      শুকরিয়া ভাইয়া।
      আমি ভালো আছি এবং বায়ার নিয়ে খুব কঠিন সময় ।

  5. রেজা নুর : ০৬-০২-২০১২ | ১৩:০২ |

    “মনে পড়ে গেলো সেই রাতের কথা
    যাকে ছুঁয়ে বলেছিলাম চাঁদকে ডেকে-
    জোছনা চাইনা আজ তোমাকে।”
    —-

    খুব সুন্দর, জিয়া রায়হান ।

    ভাল থাকুন ।

    Smile Smile Rose Rose Sun Rainbow Smile

    • জিয়া রায়হান : ০৬-০২-২০১২ | ১৩:১২ |

      প্রথমেই আপনাকে অভিনন্দন জানাই এবারের নতুন ৩টি বই প্রকাশিত হবার জন্য। আপনার লেখক জীবন আরো দীর্ঘ হোক-এই প্রত্যাশা সব সময়ের।

      ধন্যবাদ আপনার মন্তেব্যের জন্য।

  6. সাইক্লোন : ০৬-০২-২০১২ | ১৩:১৭ |

    শুভকামনা ভাইয়া
    আসছে দুই দিন পড়ে যে দিন
    সে দিনে অনেক কিছুই মনে পড়বে,
    ভালো কিছু ঘিরে থাক, সুন্দরের বলয়ে
    Smile Smile

    • জিয়া রায়হান : ০৬-০২-২০১২ | ১৩:৪১ |

      সুন্দর হক আমাদের আগামি।
      শুভ কামনা প্রিয়।

  7. বিষণ্ণময়ী : ০৬-০২-২০১২ | ১৩:২৪ |

    এখন পঞ্চাশ যার ভিমরতিতে পড়ার তার উৎকৃষ্ট সময়???

    এতো রোমান্টিক লেখা কি করে লিখলেন।

    চমৎকার লেখা আর কিছু বলার ভাষা নেই।

    • ফকির আবদুল মালেক : ০৬-০২-২০১২ | ১৩:২৫ |

      এখন পঞ্চাশ যার ভিমরতিতে পড়ার তার উৎকৃষ্ট সময়??? Shy Think Grin

    • জিয়া রায়হান : ০৬-০২-২০১২ | ১৩:৪২ |

      লুবনা, মাথা ফাটাবো কিন্তু। Smile

      আমার সব রোমান্টিকতা এই ব্যাটা ব্লগ খেয়ে ফেলেছে। Smile

    • জিয়া রায়হান : ০৬-০২-২০১২ | ১৩:৪৪ |

      মালেক সাহেব, বেশী ফাল দিয়েন না । সুন্দরীকে নিয়া কিন্তু পালাইয়া যামু। Razz

    • বিষণ্ণময়ী : ০৬-০২-২০১২ | ১৪:৩৯ |

      খাওয়ার পরেও এতোটা বেচে আছে??? Shock Shock Shock Grin Grin Grin

    • ফকির আবদুল মালেক : ০৬-০২-২০১২ | ১৪:৪৪ |

      আমিতো ভাই সুন্দরীর হিরো নই। আমি ভিলেন , আপনার মতো কেউ একজন তাকে নিয়ে পালিয়েছে।
      আপনাদের জ্বালায় আর বাচি না….. Broken Heart Dead Rose

    • বিষণ্ণময়ী : ০৬-০২-২০১২ | ১৪:৪৫ |

      কে সে শয়তান মালেক ভাই সুন্দরীকে নিয়ে পালায়। ঠিকানাটা দ্যান সাইজ কইরা দিয়া আসি।

    • ফকির আবদুল মালেক : ০৬-০২-২০১২ | ১৪:৪৭ |

      সেতা উড়াল দিছে মেরিকা
      এত গন্ডগোলের মাঝে তাইতো আমি একা!!!!!!

    • বিষণ্ণময়ী : ০৬-০২-২০১২ | ১৬:৩৫ |

      আর যাওয়েনের জায়গা পাইলো না মেরিকা গেলো??

  8. চারুমান্নান : ০৬-০২-২০১২ | ১৩:৩৮ |

    সেজেছিলো সে পরাগায়নের উচ্ছাসে সেই রাতে
    হাত খানি নিয়েছিলো জোর করে টেনে
    কলসের ভাঁজে, পদ্মমূলে, হা-করা ঝিনুকের মুখে
    বলেছিলো- ছুঁয়ে দ্যাখো চাতক, কত সুখ লুকিয়ে রেখেছি
    তুমি আসবে বলে
    একফোঁটা জল নিয়ে চাতকীর বুকে,আজ রাতে।~~~~~~মিলনের প্রলব্ধ বাসনা, কবিতাটির এক অনবদ্ধ রুপ,
    একটাকে যৌনতার মিেশল বলবো??? না,কি স্মৃতিরোমন্থন???না,কি রোমান্টিকতা????

    • জিয়া রায়হান : ০৬-০২-২০১২ | ১৩:৪৬ |

      যৌনতাকে অস্বীকার করি কি করে ? এটা জীবনের এক অংশ, মিলনের আকুতি। আর রোমান্টিকতা সে তো কবির অস্থি মজ্জায়। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
      শুভ কামনা।

  9. রাজিন : ০৬-০২-২০১২ | ১৪:০৯ |

    এখন যৌবন যার শ্রেষ্ঠ সময় তার Grin
    আপনি কি একমত? Thinking

    • জিয়া রায়হান : ০৬-০২-২০১২ | ১৪:২৯ |

      হু, একমত যে, তোমার এখন শ্রেষ্ঠ সময়। Oh Go On

  10. সুজন : ০৬-০২-২০১২ | ১৫:৫২ |

    বহুদিন পর আমিও সুন্দর একটি আধো বিরহী রোমান্টিক কবিতা পড়লাম।
    ভাল লাগল খুব।

  11. মাহাফুজুর রহমান : ০৬-০২-২০১২ | ১৬:৩১ |

    অসাধারন। সো রোমান্টিক।

    শুভ কামনা জানবেন।

    • জিয়া রায়হান : ০৭-০২-২০১২ | ৮:৩৮ |

      ধন্যবাদ সুপ্রিয়।
      কবিরা যত বুড়ো হয়, ততো বেশি মনে হয় রোমান্টিক হয়। Smile
      শুভ কামনা।

  12. আহমাদ ইউসুফ : ০৬-০২-২০১২ | ১৮:২১ |

    ব্যাপক!!!
    আমি এ ধরনের কবিতার ভক্ত।

  13. মরু বেদুইন : ০৬-০২-২০১২ | ২২:১২ |

    ভাল লাগে এছাড়া কবিতার ব্যাখ্যা আর জানি না।
    অভিনন্দন জিয়া ভাই

    • জিয়া রায়হান : ০৭-০২-২০১২ | ১১:৫৫ |

      কবিতা আপনাকে নারা দিলেই আমি খুশী। ব্যাখা কি আমরা সব কিছুর জানি Smile
      শুভ কামনা।

  14. প্রভাষক : ০৬-০২-২০১২ | ২২:৩৮ |

    অসাধারণ। আমি প্রিয়তে নিলাম…
    আর ভোটতো আগেই দিয়েছি…

    • জিয়া রায়হান : ০৭-০২-২০১২ | ১১:৫৬ |

      কৃতজ্ঞতা রইলো প্রিয়তে নেবার জন্য।
      শুভ কামনা।

  15. হাসান ফেরদৌস : ০৬-০২-২০১২ | ২৩:২৩ |

    সুন্দর লিখেছেন। First

  16. ঋষভ রায়হান : ০৬-০২-২০১২ | ২৩:৫৪ |

    প্রনয়ে এত সুখ জানিনি, মিলনের আগে,
    জ্যোস্না ছুঁইয়ে দিল যেদিন আমাকে,
    অনেক দিন পর সুন্দরতম একটি কবিতা পড়লাম, ভাল লাগলো, অনেক ভাল থাকবেন,

    • জিয়া রায়হান : ০৭-০২-২০১২ | ১২:০৭ |

      সুন্দর এবং কাব্যিক মন্তব্য।
      শুভ কামনা আপনার জন্য।

  17. রাবেয়া রব্বানি : ০৭-০২-২০১২ | ২০:০৮ |

    বিষন্নময়ী হেলাল হাফিজের একটা কবিতার রেফারেন্সে বলল । তেমনি রুদ্রের একটি কবিতার আদলে বলা যায় ।
    পাগলা হাওয়ার পিঠে চড়ে বসেছে কলম এমন লেখা আহা ।
    দারুন । ভাষার মাসে আপনার কলম ও চলছে দুর্দান্ত গতিতে । ভালো থাকুন ।

    • জিয়া রায়হান : ০৭-০২-২০১২ | ২০:২৪ |

      কলমের কোন কেরামতি নাইরে ভাই। কবির ধরেছে ভিমরতি Smile
      শুকরিয়া, সুন্দর মন্তব্যের জন্য।

  18. অমানিশা : ২৬-০৬-২০১২ | ২১:৩৫ |

    অসাধারণ Rose