আজ নেট খুলেই যার জন্মদিন চোখে পড়ল তিনি আমাদের কবি আহমাদ ইউসুফ। কবি আহমাদ ইউসুফ এর সাথে আমার পরিচয় আজ অনেক দিন হয়ে গেল। তিনি সাধারণত প্রায় সব ব্লগ পড়েন এবং মাঝে মাঝে কমেন্ট করেন (পরে জেনেছি তিনি মোবাইল থেকে পড়েন বলে প্রায় সব পোষ্টে কমেন্ট করতে পারেন না)। আমার সৌভাগ্য যে, তিনি আমার পোষ্টে কমেন্ট করতেন, মাঝে মাঝে! কমেন্টের সূত্র ধরে পরিচয় হলেও ব্লগার্স ফোরামের এক নজরুল সংগীত সন্ধ্যায় তার সাথে আমার সরাসরি দেখা হয়। প্রথমে তার বেশভূষা দেখে চমকে গেলেও পরে বুঝতে পারলাম তিনি আসলেই একজন কবি এবং একজন সাধারন বন্ধু মানুষ! হা হা হা…। তার নিজের লেখাই দেখুন –
আমি আহমাদ ইউসুফ শরীফ। নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম নেয়া একজন আধ পাগলা মানুষ। ভালোবাসি ঘুরতে। ভালোলাগে আড্ডা দিতে। কবিতা আর বন্ধুর জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে আগ্রহী। চলতে চাই স্বাধীন ভাবে। আর তাতেই ধাক্কা লেগে যায় যার তার সাথে। আমি তবু বেচে থাকি নির্বিকার। পথ চলি একাকী। আঁধারে আলো খুঁজি ভুল করে। আলোকে আঁধার ভাবি ভাগ্য দোষে। তবু বেচে আছি বাচতে হয় বলেই। অথবা মৃত্যুকে আলিংগন করার উপযুক্ত সাহসের অভাবে। মাঝে মাঝে নিজেকে কবি মনে হয়। মাঝে মাঝে মনে হয় আমি কবিতা। আমি আসলে কী বা কে? এটা এখনো অজানা। জানার খুব একটা আগ্রহও নেই। কারন,নিজেকে জেনে ফেললেই বেচে থাকার আবেদন ফুরিয়ে যাবে। আমি অন্তত আবেদনটুকু ধরে রাখতে চাই। ও হ্যা, ব্যাক্তি জীবনে আমি বিবাহিত ও তিন পুত্রের জনক।
কি বুঝতে পারছেন বন্ধুরা! তার লেখা কথা গুলোই আমি তার মাঝে দেখেছি। আমি তার কথা ভেবে অবাক হই, কি করে বাস্তব এবং কবিতাতে এমন মিল থাকতে পারে!
অত্যান্ত বন্ধু সজ্জন এই মানুষটির আজ জন্মদিন! কি আনন্দের কথা।

উপরের ছবিটা দেখে হয়ত আপনারা অনেকে আমার উপর রেগে যাচ্ছেন! হয়ত বা বলছেন, জন্মদিনে কেক্কুকের ছবি না দিয়ে এটা কি? আসলে এটা আমি ও কবির মধ্যে ভালবাসার ব্যাপার! কবি আশা করে বুঝে গিয়েছেন! আমাদের মাঝে এই জিনিষ না থাকলে হয়ত আমরা একে অপরকে ভালভাবে চিন্তে পারতাম না, মিশতে পারতাম না! তাই কবির জন্মদিনে আমার এটাই ইচ্ছা হচ্ছে, মনে পড়ছে! হা হা হা…
কবির জন্মদিনে আজ কবির একটা গোপন তথ্য ফাঁস করে দিতে চাই! হা, কবি ইউসুফ কবিতা লিখেন কোন সময়? কখন কবিতা তাকে এসে বলে, আমাকে নিয়ে যা! কবি ইউসুফের কবিতার প্রশ্বব (বানানটা ঠিক হচ্ছে কি!) বেদনা শুরু হয় ‘মধ্যরাতে’! এবং তিনি বিছানা ছেড়ে উঠে তখনই মোবাইল নিয়ে বসে পড়েন! খেয়াল করে তার কবিতার পোষ্ট টাইম দেখেন!
যাই হোক, কবির একটা কবিতা দিয়ে শেষ করছি। মাধবীলতার চিঠি……। আমরা আরো এমন চিঠি চাই।
প্রিয়,
ক্রমশ সরব হয়ে চলা এ পৃথিবী,
আক্ষরিক অর্থে চির নীরব দেশের যাত্রী।
আমি-তুমি তার বাধ্য বা অবাধ্য অংশ মাত্র।
আমরা তবু নিজেদের-
আলাদা কিছু ভাবতে ভালোবাসী।
ভালোবাসী আলাদা স্বাতন্ত্র্যে বেঁচে থাকতে।
তাই নীরবতা ভাঙার এই নির্বোধ সাধনা আমাদের।
প্রিয়,
আলো-আঁধারীর যে খেলা খেলো তুমি,
কবিতা নামক অকাব্যিক জন্জালে।
আমি সেখানে মাঝরেখার অসহায়ত্ব বোধ করি।
কখনো আলো আর কখনো আঁধারে রেখে,
আমার সরলতাকে দুর্বোধ্য করে তুলতে,
তোমার মধ্য রাতের যে নির্ঘুম বিলাস।
তার ব্যাখ্যা খুঁজে কিছু নির্ঘুম রাত আমারও কাটে।
অবশেষে ব্যাখ্যাতীত সমান রেখায় থাকি আমি।
আর তুমি রয়ে যাও পক্ষপাত বৃত্তের কেন্দ্রে।
বলি তুমি আসলে কী খুঁজে বেড়াও?
আমাকে পাওয়া না না পাওয়ার অনুভুতি?
জানি আমাদের প্রেম জীবনে এটি অমীমাংসিত অধ্যায়।
প্রিয়,
তোমার-আমার প্রেমের চলমান প্রক্রিয়াকে,
বিরহ নামের সস্তা আবেগে তোমার যে ব্যাখ্যা,
তার শেকড়ে দেহ স্বর্বস্ব কামনার আগাছা জন্মেছে।
তুমি-আমি দু’জনাই নির্লীপ্ত নোংরামীতে,
তার মুলোৎপাটনে সমান উদাসীন।
আমি সেঁধিয়ে গেছি দেহদানের সিদ্ধ গর্ভে।
আর তুমি লুকিয়ে দ্বিচারী পুরুষালী ঔরষে।
পার্থক্যটুকু নিতান্তই ক্ষুদ্র।
তোমার হাতে কবিতার কলম,আমার হাত শুন্য।
(শুভ জন্মদিন কবি, আপনি ভাল থাকুন। আনন্দে কাটুক আপনার সারা জীবন।)



শুভ জন্মদিন ইউসুফ ভাই
আপনাকেও শুভেচ্ছা সাইক্লোন ভায়া… দিনকাল কেমন?
শু
ভ
জ
ন্ম
দি
ন
ধন্যবাদ কবি ভাই! কবিদের প্রতি আপনার ভালবাসা দেখে আমিও খুশি আছি।
শুভ জন্মদিন ইউসুফ ভাই।

আরে এ যে দেখছি আমাদের ফকির কবি…।। শুভেচ্ছা আপনাকেও…।
প্রিয় বন্ধুর জন্ম দিনে শুভ কামনা। সংসার পরিবার পরিজন নিয়ে সুখে দিনাতিপাত করুন এমনই শুভাকাংখা।
ধন্যবাদ নীল ভাই। কেমন আছেন?
পাগলকে শুভেচ্ছা।
হা হা হা…। এক পাগল কয় আর এক পাগলকে! আপনিও আমার দেখা বিরাট পাগল!
চলবে নাকি……
শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে সাবধানবাণী: মোবাইলে চোখ রেখে চোখের মাথা খাবেন না কি? একটু আমাদের দিকেও তাকান। আরও কবিতা লিখুন।
ধন্যবাদ মাহবুব ভাই, আমিও তাকে এই কথা বলি… কত কষ্ট করে পোষ্ট দেন! এটা চলে না…। তবে কবিতা বন্ধ মানবো না…।
শুভ জন্মদিন কবি আহমাদ ইউসুফ

দুনিয়াতে ভালবাসা ছাড়া আর কি আছে?
ধন্যবাদা চারু ভাই।
সাহাদাত ভাই,
সীমাহীন কৃতজ্ঞতা আপনি সহ সকল শুভানুধ্যায়ীর প্রতি।
চাকরী এবং সংসারের বৃত্ত ভেঙে এখন আর ব্লগে তেমন আসা হয় না।তবে আসব অচিরেই।
আমি নিজেও আজকের দিনটি ধোয়ায় উড়িয়ে দিব ভাবছি।
সকলের প্রতি শুভ কামনা।
অনেকদিন পর কবি আপনাকে দেখা গেল। শেষ কবিতা লিখেছিলেন গত মাসের ২৫ তার পর থেকে আর দেখা নাই!
যাক আপনার কমেন্ট দেখে ভাল লাগল। ধোয়া দেখে মাইন্ড করেন নাই বলে কিছুটা ভাল লাগছে…।। আমার মনে হয় এটাই আন্ডারস্টন্ডিং! হা হা হা…
আপনিও ভাল থাকুন। পরিবার পরিজন নিয়ে…
মুদারেসরে জন্ম দিনের শুভেচ্ছা জানাই লম্বা লাঠিওলা ঝুঞ্ঝুনি দিয়া। সময়ে শয়তান্রেও যাতে দুই একটা পিটুনি দিতে পারেন।
জুলি দা, আবার কবে দেশে আসবেন? টানাটানি ছাড়েন! ভালা হয়ে যান!
টানাটানিটা আবার কি?
খোকাবাবু! কিছু বুঝে না! আহ……।
কবি আহমাদ ইউসুফ এর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।

ধন্যবাদ মুরু বেদুইন ভাই… ভাল থাকুন।
কবিকে জন্মদিনের শুভেচ্ছা।
চমৎকার এই পোস্টের জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ।
প্রকাশ্যে ধূমপান শাস্তিযোগ্য অপরাধ, ধূমপানকে উৎসাহিত করা হয়েছে সিগারেটের প্যাকেটের ছবি দিয়ে। এটার জন্য জানাই সতর্কতা।
প্রসব বানানটা ঠিক করলে আরও একবার কৃতজ্ঞতা জানাবো। [আগে কী জানিয়াছি কখনও?]
আমার বাড়িতে একবার ঢুঁ মেরে দেখন তো!
সরি সরি সরি…।। আমাকে ক্ষমা করবেন। আসলে আবেগ ধরে রাখতে পারি নাই।
হা হা হা…। পোষ্ট আসলে ১৮+ দের জন্য! আপনার জন্য নয়…।
বানান ঠিক করতে যাচ্ছি…।। এবার থেকে বানান ‘প্রসব’ ভাল করে করব…। বানান শুদ্ব করে দেয়ার জন্য আপনাকে এক প্যা…………
এখন চমৎকার দেখাচ্ছে। এটাতেই ফিট থাকুন। আমি সাথে আছি।
আবেগের বেগে যা কিছু করেন না কেন, তা তেমন দোষের নয়!
আমাকে আঠারো মাইনাস ঠাউরালেন?
নতুন করে বানান প্রসব করার দরকার নেই, যা আগেই প্রসব করা হয়ে গেছে তাদের লালন পালন করলেই চলবে।
শুদ্ধ (দ+দ+হ=দ+ধ=দ্ধ) করে দেবার মজুরি ‘প্যা….’ কবে নাগাদ পাবো? (পরিমাণ কিন্তু আরও বেড়ে গেলো!)
সাথে পাবার আশ্বাসেই তো আমার এত বল (শক্তি)!!!
ভালো থাকুন।
জন্মদিনের বিলম্ব শুভেচ্ছা
ধন্যবাদ দাউদ ভাই।
শুভ জন্মদিন ভাই
রাজিন ভায়া, আপনার আগামী জন্মদিনে আপনাকে নিয়ে আমি পোষ্ট দিব। আমার অনেক কথা আছে!
শুভেচ্ছা।