একটু একটু করে কবিতারা হয়ে ‍ওঠে ঠিক একদিন

দিন না সেতো ভ্রুণবধে নামছে না, ছুঁড়ছে না তরুণীর অবয়বে ঘৃণার মন্ত্রপাঠ। না হয় সে “আমি তোমাকেই ভালবাসি” লিখে দিয়ে বলছে দেখুন কবিতা লিখছি কি দারুণ! তবু সে ভোরের হত্যা লিখে নি, যেভাবে খুনীরা অত:পর ধুয়ে নিচ্ছে হাত বুড়িগঙ্গার জলে!

দেখুক না সে তার কবিতার অপরিপক্ক চোখে “প্রিয়ার চোখে মুগ্ধ চাহনীর আহ্বান” তবু তার জিঘাংসার জিভে এক টুকরো কিশোরী মেঘ ছাব্বিস টুকরো হয়ে ছড়িয়ে পড়েনি তো পুরো শহরময়।

হয়তো সে কোন প্রতিশ্রুতি দিতে প্রতিশ্রুত হয় নি, আর আমরা তাকে সঁপে দেইনি আমাদের যাবতীয় দায়ভার এবং আমাদের দেয়া ভারে আমাদেরই ভারক্রান্ত হয়তো করেনি, সে শুধু ভালবাসার কথা বলবার প্রবল অভিলাষে কবিতার হাত ধরতে চেয়েছে শুধু।

অত:পর;

সে শুধু কবিতার হাত ধরতে চেয়েছে বিশ্বব্যাংকের বিশ্বাসের বিষবাষ্প হতে চায় নি।
সে শুধু ভালবাসার কথা বলতে চেয়েছে আমাদের ঘামজন্মে অর্জিত স্বপ্নগুলোর লুটেরা হতে চায় নি।
সে শুধু একটু একটু করে মানুষ হয়ে চেয়ে মানবতার মন্ত্র জপেছে।
সে শুধু ভালবাসা পেতে ভালবাসতে চেয়েছে।

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 0.0/5 (0 votes cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: 0 (from 0 votes)

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৩ জন মন্তব্যকারী

  1. চারুমান্নান : ০৩-০৭-২০১২ | ১৩:১৮ |

    পুঁজির দুর্গম পথ চলায়,,,,,,,,,,,,,,,, কবির এ বাস্তব ক্ষোভ

    • সুমন আহমেদ : ০৩-০৭-২০১২ | ১৭:৪৯ |

      ক্ষোভ নয় প্রিয় অপলাপ। শুভ হোক।

  2. বিষণ্ণময়ী : ০৩-০৭-২০১২ | ১৪:২৪ |

    কেমন যেনো অগোছালো লাগলো।

    • সুমন আহমেদ : ০৩-০৭-২০১২ | ১৭:৫০ |

      ট্যাগ এলোমেলো তাই অগোছালো। শুভ কামনা।

  3. এস. এম. কামরুল আহসান : ০৩-০৭-২০১২ | ১৪:৫০ |

    এত ক্ষোভ কেন?

  4. সুমন আহমেদ : ০৩-০৭-২০১২ | ১৭:৫১ |

    ক্ষোভ? আমি ভাবলাম অন্য কিছু..

    শুভ কামনা।