ঋতু চক্র

এখানে গ্রীষ্ম নেমেছে
কালবোশেখি আকাশে মেলেছে ডানা
তপ্ত হৃদয় পোড়ে কি দাবদাহে?
কখনো বাতাস ঝড়ের সঙ্গী, দিযে যায় শুধু হানা।

বর্ষা মেলেছে ডানা
অথৈ জলে ডুবে একাকার বাইরে যেতে মানা
হৃদয়ে জাগে কি নতুন কবিতা কিছু?
যখনি আকাশ গর্জায় অবিরাম একটানা।

শরৎ যে উতলায়
কাশবনে যেন আকাশ হয়েছে আঁকা
জোছনা কি তার উপচে দিয়েছে বাটি?
চারদিক যেন শিউলি কামিনী স্নিগ্ধ সুবাস মাখা।

হেমন্ত এলো যে নেমে
বাতাসে ছড়ায় নতুন ধানের গন্ধ
অস্পষ্ট কুয়াশা কি আকাশে জড়ায় চাদর?
ভোরের ঘাসে শিশির ছড়ালো ছন্দ।

শীত এলো সহসা
শ্যামল প্রকৃতি ফেলে এবার দম
পত্রঝরা প্রহর এলো কি তবে?
আশ্চর্য শীতে মানুষ খুঁজে ফেরে ওম।

বসন্ত হাসে অবশেষে
নিসর্গ তার খুলে দেয় সব দ্বার
নতুন পত্র জন্ম নিল কি ধরায়?
ফুলে ফুলে সাজে সবুজ প্রকৃতি আবার।

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 4.0/5 (1 vote cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: +1 (from 1 vote)
ঋতু চক্র, 4.0 out of 5 based on 1 rating

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১৬ টি মন্তব্য (লেখকের ৮টি) | ৮ জন মন্তব্যকারী

  1. কৃতদাসের নির্বাণ : ২৫-০৬-২০১২ | ২১:৫৭ |

    বাহ, বেশ বেশ বেশ, অসাধারণ লাগল পড়তে।

  2. ডা. দাউদ : ২৫-০৬-২০১২ | ২৩:৪৮ |

    ইস! যদি দু’টি ঋতু বেশি হতো তবে আরো দু’টি প্যরা বেশি পেতাম
    দারুন মুগ্ধ হলাম সুমন ভাই
    অসাধারন

    বর্ষা মেলেছে ডানা
    অথৈ জলে ডুবে একাকার বাইরে যেতে মানা
    হৃদয়ে জাগে কি নতুন কবিতা কিছু?
    যখনি আকাশ গর্জায় অবিরাম একটানা।

    • সুমন আহমেদ : ২৬-০৬-২০১২ | ৮:৫২ |

      ধন্যবাদ প্রিয়। শুভ কামনা।

  3. আহমাদ ইউসুফ : ২৬-০৬-২০১২ | ৫:৪৬ |

    ভালো লেগেছে খুব।

  4. আ,শ,ম,এরশাদ : ২৬-০৬-২০১২ | ১৫:০৪ |

    ষড় ঋতুর চমৎকার বর্ণনা। প্রতি স্তবকে একটা করে কাব্যিক প্রশ্নের মাধ্যমে ঋতুর রূপের সাথে আবেগী মনের বেশ মিলন ঘটিয়েছেন।

    • সুমন আহমেদ : ২৬-০৬-২০১২ | ১৯:০৯ |

      ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন। শুভ কামনা।

  5. বিষণ্ণময়ী : ২৬-০৬-২০১২ | ১৫:৪৯ |

    ঋতুর বণর্ণা দারুন করেছেন। এই ভাবে ভাবিনি বলে কখনো সব ঋতুকে এতো ভাল লাগেনি। এখন ভাবলেও ভাল লাগছে।

    শুভ কামনা রইল।

    • সুমন আহমেদ : ২৬-০৬-২০১২ | ১৯:১০ |

      অনেক ধন্যবাদ ভাল লাগা প্রকাশের জন্য। শুভ কামনা।

  6. চারুমান্নান : ২৬-০৬-২০১২ | ১৬:৪৬ |

    বাহ দারুন ঋতুর গান,,,,,,,,,,,,,,,,,,,কবি,,,,,,,,,,,,,,,,

    • সুমন আহমেদ : ২৬-০৬-২০১২ | ১৯:১০ |

      ধন্যবাদ কবি। ভাল থাকুন।

  7. সাহাদাত উদরাজী : ২৬-০৬-২০১২ | ১৮:৪৮ |

    বেশ চমৎকার ঋতু চক্র বেশ ভাল করে ফুটিয়ে তুলেছেন।
    লিখুন, চমৎকার সব বিষয় নিয়ে।

    • সুমন আহমেদ : ২৬-০৬-২০১২ | ১৯:১১ |

      ধন্যবাদ ও শুভেচ্ছা নিন। ভাল থাকুন।

  8. ঘাস ফড়িং : ২৬-০৬-২০১২ | ২১:১৯ |

    ঋতু বর্ণনা ভালো লেগেছে।

    • সুমন আহমেদ : ২৭-০৬-২০১২ | ১৬:২৩ |

      ধন্যবাদ ও শুভেচ্ছা নিন।