আয়ু আজ শেষ

আমার আয়ু আজ শেষ
শশ্মানের মড়ার শেষ
অস্থি ভষ্মে
গগনের জলন্ত অনলের
শিশিরে ?
জীবন থাকার নয়।
তিমিন আধারের সব
জোনাকি আজ মৃত
বাশির সুর
কান্নার ধ্বণিতে স্তিমিত
রজনীগন্ধার পরিবর্তে আসে
লাশের নির্মম আকুতি
আমি কি জেগে আছি ?
ফিনকি দেয়া রক্তে তারা
পিপাসা মেটায়
ক্ষুধিত বন্যে তারা
আজ বন্য,
সবিনয়ের অভিনয় নয়নে
আদিমের অদম্যতায়
এ হৃদয় হচ্ছে পুঞ্জীভূত।
আমি মহাকালের
কাল হয়ে যাচ্ছি
আমার আয়ু আজ শেষ।

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 0.0/5 (0 votes cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: 0 (from 0 votes)

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৮ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৫ জন মন্তব্যকারী

  1. বিচিত্রপাষাণ : ২৮-০৪-২০১২ | ২৩:৩৯ |

    চমৎকার সৃষ্টি শক্তি তোমার কবি। তোমার লেখায় বাংলা ভাষা পেয়েছে বেঁচে থাকার নতুন বিশ্বাস। তাই পার্থনা করি তোমার কবিতা সৃষ্টিকারী প্রাণ যেন চির সজীব থাকে।

    • স্ট্রিট বয় : ২৯-০৪-২০১২ | ১১:৪৮ |

      ধন্যবাদ বিচিত্রপাষাণ আপনাকে। কবিতা এবং আমার সর্ম্পকে মন্তব্য, প্রার্থনা করার জন্য। ভাল থাকবেন।

  2. ডা. দাউদ : ২৮-০৪-২০১২ | ২৩:৪৫ |

    সবিনয়ের অভিনয় নয়নে
    আদিমের অদম্যতায়
    এ হৃদয় হচ্ছে পুঞ্জীভূত।
    আমি মহাকালের
    কাল হয়ে যাচ্ছি
    আমার আয়ু আজ শেষ।

    মহাকালের কাল হয়েই আমাদের জন্ম
    তাই সেই সফরটাই সফল করা চাই
    চাই এই কালের অধ্যাবসায়

    ধন্যবাদ প্রিয়

    • স্ট্রিট বয় : ২৯-০৪-২০১২ | ১১:৫১ |

      দাউদ ভাই আপনাকে ধন্যবাদ। আপনার মন্তব্য আমার ভাল লেগেছে। ভাল থাকবেন।

  3. আদর : ২৯-০৪-২০১২ | ১৭:২৯ |

    ভাল লাগা জানিয়ে গেলাম।

    • স্ট্রিট বয় : ২৯-০৪-২০১২ | ২০:৪৩ |

      আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

  4. সাহাদাত উদরাজী : ২৯-০৪-২০১২ | ২১:৩৫ |

    সবাই আমরা একদিন শেষ হয়ে যাব। মনে করিয়ে দিলেন।

  5. মেঘ-রুদ্র : ৩০-০৪-২০১২ | ১:১৫ |

    ধন্যবাদ শেয়ার করার জন্য।