ভনে’র বিশেষ কবিতা সংখ্যা
কাব্যভাতি ১
৩য় বর্ষ ৬ষ্ঠ সংখ্যা মার্চ ২০১১
সম্পাদক: সরসিজ আলীম
নির্বাহী সম্পাদক: হীরা তাহিরা
প্রচ্ছদ: রবিলাকস
নামলিপি: টোকন ঠাকুর
প্রকাশক: ভনে প্রকাশ
১৮৩/১/এ দক্ষিণ পীরেরবাগ
মিরপুর ঢাকা ১২১৬
বাংলাদেশ।
মূল্য: ২০ টাকা
ভনে যাহা ভনে
ভনের বিশেষ কবিতা সংখ্যা হিসেবে মাঝেমধ্যেই কাব্যভাতি বের হবে। এটা প্রথম সংখ্যা। ঝাঁকে ঝাঁকে তরুণরা কবিতা লিখছে। কিন্তু ৫০টা কবিতা দিয়ে একটা কবিতা সংকলন করতে গেলেও তরুণদের কবিতা দিয়ে এটা করা সম্ভব নয়। তাইতো শেষ মুহূর্তে এসে সেই অপেক্ষাকৃত অগ্রজদের কাছেই কবিতার জন্য হাত পাততে হলো। পাঠের জন্য এখন অনেক সুযোগ রয়েছে। নিজেকে প্রস্তুত করারও অঢেল জায়গা পড়ে আছে। লিটলম্যাগ হচ্ছে প্রচুর, কাজের কাজ কি হচ্ছে? সেই ঘুরে ফিরে কয়েকটা ম্যাগ হাতে নিয়ে দেখা যায়! এর বাইরে যেনতেনভাবে ম্যাগ বের হচ্ছে, সম্পাদকের যোগ্যতা আর ম্যাগের আপনা আবস্খানগত ভিত্তি নিয়ে প্রশ্ন তুলে হতাশ হতে হবে। এবারে খুবই সমৃদ্ধ কয়েকটা ম্যাগ চোখে পড়লো, এটাই হয়তো আমাদের আশাগুলো বাঁচিয়ে রাখতে সাহায্য করবে। নতুন লেখা নতুন লেখক বাতাসে আমরা টের পাচ্ছি না। আমরা কান পেতে রই!
বাংলা একাডেমীর গঞ্জে এবারের বই বাণিজ্যের হাট শেষ হলো। ভনে এপ্রিল সংখ্যায় বই বাণিজ্যের হাট নিয়ে আমাদের ত্রিয়া-প্রতিক্রিয়া তুলে ধরবো। কিছু মৌলিক প্রশ্ন আমাদের সামনে এসে যাবেই! আমাদের এই যে নগণ্য সংখ্যক পাঠক, হাতে গোনা কয়েকজন লেখক! এই সংখ্যাতে কি আমাদের দেশে হাজার হাজার প্রকাশনী গড়ে তোলা সম্ভব? শুধুমাত্র বাংলা একাডেমী ও বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব প্রকাশনা দিয়েই লেখকদের যাবতীয় লেখনীগুলো প্রকাশ করাই যায়। এর বাইরে লেখকরা নিজেরাই বই প্রকাশ করতে পারে। লিটলম্যাগাজিন কর্মীরাও প্রকাশনায় দক্ষ হয়ে উঠছে। তারাই পারে একটা উৎকৃষ্টমানের বই প্রকাশ করতে। এবারে পাঠকদের লিটলম্যাগের প্রতি বিপুল আগ্রহ দেখে আমরা অনুপ্রাণিত হতে পারছি।
আমাদের শিশুসাহিত্য মানে ভুত-প্রেতের গল্প? কাকের ছা বকের ছা লেখা? উপন্যাস মানে ডিজুস কাহিনী? কবিতা মানে নিছক ছেলেমী আবেগ? এবারের বইমেলাতে প্রকাশিত বইয়ের সংখ্যা ৫০০০। কারা লিখলো এতো বই? কি লেখা হলো এতো এতো বইয়ে? ভনের আগামী সংখ্যাগুলোতে এসবই খুঁজে দেখার চেষ্টা করবো আমরা।
সম্পাদক
ভনে




মার্চ সংখ্যার জন্য শুভ কামনা রইল। কেমন আছেন সরসিজ আলিম ভাই? ব্যস্ততার কারণে আর বইমেলায় যেতে পারি নাই। আশা করি দেখা হবে আপনার ওখানে একদিন।
হ্যা বাবুল ভালো আছি। তুমি কেমন আছো ভাই? হ্যা দেখা হবে। শিশু একাডেমীতে মেলা শুরু হচ্ছে ১৫ মার্চ থেকে। ২৬ মার্চ থেকে পাবলিক লাইব্রেরিতে। দেখা হবে হয়তো কোথাও।
সাফল্য কামনা করছি শ্রদ্ধেয় জনাব আলীম।
অনেক অনেক ভালোবাসা রইলো।
ভনে’র জন্যে শুভকামনা অনেক অনেক
আপনার জন্যও শুভ কামনা। ভালো থাকুন।
মার্চ সংখ্যার জন্য শুভ কামনা রইল।
অশেষ শ্রদ্ধা আপনাকে। ভালো থাকুন।
উহুহুহুহুহুহুহুহুহুহুহুহু , আমার লেখা দিতে পারলাম না । এরপরের টা কবে হবে আলীম ভাই ????????????
ভনে প্রতিমাসে বের হয়। যে কোন সময় লেখা দিতে পারেন।
ভালো থাকবেন।
শুভকামনা
ভালো থাকবেন কবির।
ধন্যবাদ।
আমি নেক্সট টার জন্যে লেখা দিতে চাই । কিভাবে দেব ???