২০১২ একুশে বইমেলায় প্রকাশিত উল্লেখযোগ্য বইয়ের তালিকা করুন

একুশে বইমেলা ২০১২-র নতুন বই প্রকাশের সংখ্যা বাংলা একাডেমীর তথ্যকেন্দ্রের হিসাব ধরলে সঠিক তথ্য পাওয়া যাবে কি? অনেক নতুন বই তো তথ্যকেন্দ্রে জমা দেওয়া হয় না। সেগুলো অবশ্যই হিসেবের বাইরে রয়ে যায়। সেই বিবেচনায় তথ্যকেন্দ্রে পঞ্চাশ ভাগ বই জমা পড়ে। তথ্যকেন্দ্রের মাইকে একবারের ঘোষণার জন্য অনেকেই বই জমা দিতে আগ্রহী হয় না। মোড়ক উন্মোচনের জন্য বাড়তি ফিস দিয়ে কাহাতক অপচয় কে করতে চায়? বইমেলার শেষ দিন অব্দি নতুন বই আসা অব্যহত থাকবে। সেক্ষেত্রে আমরা বইমেলাতে প্রকাশিত নতুন বইয়ের মাঝ থেকে উল্লেখযোগ্য বইয়ের সঠিক তালিকা করতে গেলেও শেষ দিন পর্যন্ত অপেক্ষা করবো কি? অপেক্ষা করা হয়তো সমিচিন হতো। তারপরও এই সময় পর্যন্তই আমাদের প্রত্যেকের চোখে পড়ার মতো বই আমরা বাছাই করতে পেরেছি নিশ্চয়! যারা বইমেলাতে নিয়মিত যাচ্ছেন, প্রতিনিয়ত নতুন বইয়ের খোঁজ নিচ্ছেন, তারা নিশ্চয় মনে মনে উল্লেখযোগ্য কিছু বইয়ের তালিকা করেছেন। নিজ নিজ তালিকা থেকে আপনার বিবেচনায় উল্লেখযোগ্য কিছু বইয়ের তালিকা নিউজ আওয়ার্স বিডি‌র সাহিত্য পাতা ‌চিলেকোঠার জন্য পাঠাতে অনুরোধ করছি। আমরা প্রত্যেকের নিজ বিবেচনায় উল্লেখযো্গ্য কিছু বইয়ের তালিকা পাঠকের বিবেচনার জন্য প্রকাশ করতে চাই।
তাহলে করে ফেলুন আপনার বিবেচনায় উল্লেখযোগ্য বইয়ের তালিকাটি!
১. কবিতার বইয়ের নাম, লেখকের নাম ও প্রকাশনীর নাম। ২. গল্পের বইয়ের নাম, লেখক ও প্রকাশনীর নাম। ৩. উপন্যাস, লেখকের নাম ও প্রকাশনীর নাম! ৪, প্রবন্ধ, লেখক ও প্রকাশনীর নাম। ৫. বিষয়ভিত্তিক বই: নাটক, সীনেমা, সাংবাদিকতা ও ভ্রমন ইত্যকার নানান বইয়ের মধ্যে বাছাই করা শুরু হোক।
আপনার তালিকাটি মেইল করে দিন: [email protected]
চিলেকোঠা

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 0.0/5 (0 votes cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: 0 (from 0 votes)

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১৬ টি মন্তব্য (লেখকের ৮টি) | ৪ জন মন্তব্যকারী

  1. বিষণ্ণময়ী : ২৭-০২-২০১২ | ১৩:৫৮ |

    মাফ চাইলাম।

    ভাল থাকুন।

    • ফকির আবদুল মালেক : ২৭-০২-২০১২ | ১৪:০১ |

      PC Hack PC Hack PC Hack

    • সরসিজ আলীম : ২৭-০২-২০১২ | ১৪:০৯ |

      মাফ করন যাইতো না!

    • সরসিজ আলীম : ২৭-০২-২০১২ | ১৪:১১ |

      কি হইলো ভাই?

    • ফকির আবদুল মালেক : ২৭-০২-২০১২ | ১৪:১১ |

      তাইলে আমার মত ভাঙচুড় করেন….

    • বিষণ্ণময়ী : ২৭-০২-২০১২ | ১৪:১২ |

      আলিম ভাই এবার সে ভাবে বই কেনা হয়নি আর খোজও নেয়া হয়নি। এবার ফোরামের প্রকাশনা নিয়েই বেশী ব্যাস্ত ছিলাম। তাই এইবার মাফ করেন। গরম জিলাপি খাওয়াবো।

    • সরসিজ আলীম : ২৭-০২-২০১২ | ১৪:১৪ |

      তালিকা পাঠান। ভাঙচুর চলবে না। বাংলাদেশ পুলিশের নিষেধ আছে।

    • সরসিজ আলীম : ২৭-০২-২০১২ | ১৪:১৭ |

      গরম জিলাপি খাওয়াইলে সব মাফ। কিন্তু বই না কিনলে কিছু মাফ নাই। তবে আমি জানি আপনি যেভাবেই হোক বই কিনবেনই। কবে পাবো জিলাপি?

    • বিষণ্ণময়ী : ২৭-০২-২০১২ | ১৪:৩৪ |

      ইচ্ছা আছে দুই একদিনের মধ্যে মেলায় যাবার, আপনার বইটা কেনার আর জিলাপি খাওয়ানোর। বাকীটা আল্লাহর হাতে। শরীরটা এখনো ঠিক মতো ভাল হয়নি। ধূলায় যেতে পারছি না তাই কোথায় যাওয়া যাচ্ছে না। তবু বই মেলার এই শেষ তিনদিনে যে কোন একদিন আসবো আশা আছে।

    • সরসিজ আলীম : ২৭-০২-২০১২ | ১৪:৫২ |

      ধন্যবাদ। ভালো হয়ে উঠুন। মেলায় দেখা হবে।

  2. নাজমুল হাসান বাবু : ২৭-০২-২০১২ | ১৪:১০ |

    সরসিজ আলীমের সাথে সহমত। তার প্রস্তাবের সাথে সহমত, মালেক ভাই এবং বিষন্নময়ীকে মাফ না করার সাথেও সহমত।

    • সরসিজ আলীম : ২৭-০২-২০১২ | ১৪:১২ |

      তালিকা পাঠান। ভালো থাকুন।

    • ফকির আবদুল মালেক : ২৭-০২-২০১২ | ১৪:১২ |

      শুরু করেন তাইলে তবে আমার লেখা যেখানে আছে তা না থাকলে খপর আছে….

    • সরসিজ আলীম : ২৭-০২-২০১২ | ১৪:১৯ |

      চিলেকোঠাতে লেখা পাঠান। আমার ই-মেইলে পাঠান মালেক ভাই।

  3. ডা. দাউদ : ২৭-০২-২০১২ | ১৮:৪০ |

    ভালো প্রস্তাবনা
    এই রকম হলে ভালো বই খুঁজে নিতে আর কষ্ট হবেনা।
    তাছাড়া অঙ্কে দিক থেকে উপকার হবে লেখক পাঠক এর…

    সালাম জানবেন আলীম ভাই

    • সরসিজ আলীম : ২৭-০২-২০১২ | ২৩:২৪ |

      কাজটা কিন্তু সহজ নয়। সবাইকে আহ্বান করছি, সবাই যেনো নিজের মতো করে একটা তালিকা দেন। তারপর সমন্বয় করে চূড়ান্ত লিস্টটি আমার অনলাইনের সাহিত্য পাতা চিলেকোঠায় আপ করবো।
      ভালো থাকবেন।