আমি হইতো আমি না!

আমি হইতো আমি না! এখন আমার অবাক লাগে
এখন আমি দেখি না আলো আগের মত, সন্ধ্যারাগে,
সময় পেলে বদলে দিতে চাই না, এই জীবনধারা
তুমি বাদে সবই আছে, তবে যেন আমি বর্ণহারা।

আঁকা বাঁকা গায়ের মাটির পথে যাচ্ছে দিনগুলো পথের মতো
নিভে যাচ্ছে আমার জীবন প্রদীপ, আলোহীন জীবনগাথা যতো
এখন আমি ভিজতে যাই না বৃষ্টি হলে এক পশলা
স্বপ্ন দেখব বলে এখন আর হইনা তোমার জন্য পাগলা।

অনেকদিন আগে এক খন্ড মেঘ দেখে ভেবেছিলাম তুমি মেঘবালিকা
এখন আমি মেঘ দেখলে বলি হাইড্রোজেন আর অক্সিজেনের কণিকা
তখন ভেবেছিলাম মেঘবালিকা তুমি দিয়ে যাবে জীবনে ভালোবাসার শ্রাবণধারা
আজ ভাবি দিয়েছ তুমি, আমার ঘিরে অশ্রুমালা, ভেলকিধারা।

আমি হইতো আমি না! তোমার নিয়ে হয়না আর কবিতা
এখন আমি আগের মতো তোমার ঘিরে সাঁজাই না আর নতুন কোন স্বপ্নকথা
এখন আমার অবাক লাগে! আমি আসি না তোমার জন্য ঝাকড়া বুনো চুলে
চোখের মাঝে তারার সাথে হয়না আর কথোপকথন, তোমার ভুলে।

মউল ফুলের রসে মাতাল আমি এখন আমি না! আমি যেন অসাড়
অসহিষ্ণু ভালোবাসায় তখন আমি ছিলাম যেন অবাধ মাতাল পাড়
এখন আমি জীবনের কোন বিমুর্ত নয় একটি মুর্ত সংজ্ঞা চাই
আমি হইতো আমি না! আমার মাঝে আমার ছায়া খুঁজে পাই।

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 0.0/5 (0 votes cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: 0 (from 0 votes)

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১৩ টি মন্তব্য (লেখকের ৬টি) | ৬ জন মন্তব্যকারী

  1. দোয়েল : ১২-০৬-২০১২ | ২১:৪৮ |

    আমি হইতো আমি না! এখন আমার অবাক লাগে
    এখন আমি দেখি না আলো আগের মত, সন্ধ্যারাগে,
    সময় পেলে বদলে দিতে চাই না, এই জীবনধারা
    তুমি বাদে সবই আছে, তবে যেন আমি বর্ণহারা।

    আঁকা বাঁকা গায়ের মাটির পথে যাচ্ছে দিনগুলো পথের মতো
    নিভে যাচ্ছে আমার জীবন প্রদীপ, আলোহীন জীবনগাথা যতো
    এখন আমি ভিজতে যাই না বৃষ্টি হলে এক পশলা
    স্বপ্ন দেখব বলে এখন আর হইনা তোমার জন্য পাগলা।

    খুব সুন্দর কবিতা। ভাল লাগলো প্রচন্ড। অভিনন্দন।

    • সফেদ কুহেলি : ১২-০৬-২০১২ | ২২:৪৫ |

      দোয়েল ভাই অনেক অনেক ধন্যবাদ Heart

      ভালো থাকুন সব সময় Rose

  2. ছায়েদা আলী : ১২-০৬-২০১২ | ২১:৫১ |

    শুভকামনা জানবেন ।
    লিখাটি সুন্দর ।

    কথা টি কি হইতো নাকি হয়ত
    ভালো থাকুন Smile

    • সফেদ কুহেলি : ১২-০৬-২০১২ | ২২:৪৭ |

      আপনাকে অনেক অনেক ধন্যবাদ Heart

      বানানটা নিয়ে আমি দ্বিধান্বিত- হয়ত> হয়তো> হইতো Think

  3. ডা. দাউদ : ১৩-০৬-২০১২ | ১:৪৬ |

    অনেকদিন আগে এক খন্ড মেঘ দেখে ভেবেছিলাম তুমি মেঘবালিকা
    এখন আমি মেঘ দেখলে বলি হাইড্রোজেন আর অক্সিজেনের কণিকা

    • সফেদ কুহেলি : ২০-০৭-২০১২ | ২:৩০ |

      ধন্যবাদ প্রিয়।

      ভালো থাকুন সব সময়।। Rose

  4. স্বপ্নবাজ : ১৩-০৬-২০১২ | ৩:৫৪ |

    বাহ্ বেশ লাগলো “কথা ও কবিতা”।

    • সফেদ কুহেলি : ২০-০৭-২০১২ | ২:৩১ |

      ধন্যবাদ ভাই।

      ভালো থাকুন সব সময়।। Rose

  5. চারুমান্নান : ১৩-০৬-২০১২ | ১১:০৮ |

    মউল ফুলের রসে মাতাল আমি এখন আমি না! আমি যেন অসাড়
    অসহিষ্ণু ভালোবাসায় তখন আমি ছিলাম যেন অবাধ মাতাল পাড়
    এখন আমি জীবনের কোন বিমুর্ত নয় একটি মুর্ত সংজ্ঞা চাই
    আমি হইতো আমি না! আমার মাঝে আমার ছায়া খুঁজে পাই।
    Yes Yes Yes Yes Rose Rose Rose Rose Heart Heart Clover

    • সফেদ কুহেলি : ২০-০৭-২০১২ | ২:৩১ |

      প্রিয় মান্নান ভাই অনেক অনেক ধন্যবাদ।

      ভালো থাকুন সব সময় Heart Rose Heart

  6. শাআরি : ১৬-০৬-২০১২ | ৮:০১ |

    আমি হইতো আমি না!

    • শাআরি : ১৬-০৬-২০১২ | ৮:০৪ |

      আমি হয়ত আমি না — হবে মনে হচ্ছে

    • সফেদ কুহেলি : ২০-০৭-২০১২ | ২:২৯ |

      ধন্যবাদ ভাই। আমার ভুল হয়েছে। ঠিক করে নেবো।

      ভালো থাকুন সব সময়। Rose