ব্যস্ত শহরে হাজারো স্বপ্নের ভীড়ে
সময় যেন ক্লান্ত থেকে ক্লান্ত হয়ে ফিরে যাই নীড়ে
ব্যস্ত শহরে একটি খোলা জানালা
বসে আছি বসে রব আমি একেলা।
প্রতিটি জানালার আড়ালে কত অধ্যায় জমা
হয়ত একটি জানালায় ভালোবাসার প্রতিমা
হয়ত একটি জানালায় বিষাধের উপমা
হয়ত একটি জানালায় জীবনের আলো জ্বলছে
হয়ত একটি জানালায় জীবন আধারে ডুবছে।
আর,
প্রতিটি জানালার একটা নিজস্ব গল্প থাকে
প্রতিটি জানালা যেন বেঁচে থাকার চিত্র আঁকে
তবুও,
শত অভিযোগে একটি জানালা খোলা
শত হতাশায় একটি জানালা খোলা
খোলা জানালা যেন জীবনের অবহেলা।
একটি খোলা জানালায় হঠাৎ আছড়ে পড়ে বেদনা
তবুও জীবনের খোলা জানালা বন্ধ হবে না
আবার আসবে ভোর খোলা জানালায় রোদ্দুর
তাই আমি বসে থাকি খোলা জানালা ও স্বপ্ন নিয়ে তোর।
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।




খারাপ হয়নি
ভালো লেগেছে, আরেকটু মনোযোগ দিতে হবে
ধন্যবাদ প্রিয়
ভবিষতে আরো যন্তশীল হবো।
ভাল থাকবেন সব সময়।
খুব মনে ধরেছে লাইনদুটো। খুবই ভালো লেগেছে কবিতাটি।
ধন্যবাদ আপনাকে
আপনার নিকটি চমৎকার।
ভাল থাকবেন সব সময়।।
বাহ! মুগ্ধ করলেন
ধন্যবাদ রাজিন ভাই।
ভাল থাকুন সব সময়
ভাল লাগল।
ধন্যবাদ রিয়াদ ভাই।।
আমার ভালোবাসা যেন
প্রিয় মান্নান ভাই অনেক অনেক ধন্যবাদ।।
কেমন আছেন প্রিয়।।

অনেক ভাল হয়েছে। শেষের প্যারাটা বেশী ভাল লাগলো।
ধন্যবাদ আপু আপনাকে
ভাল থাকুন সব সময়।।