*প্রবচন গুচ্ছঃ বক্র সত্য-৩*
বীর্যপাতের সবচেয়ে ব্যয়বহুল প্রক্রিয়া হল বিবাহ।
-বক্র সত্য
ভয় হল এমন অনুভুতি, যা অস্বিকারের সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পায়।
-বক্র সত্য
অসময়ের সাথে লড়াই করে যারা ফিরে আসে।
সময় শুধু তাদের কথাই বলে।
-বক্র সত্য
শিশু,প্রেমাস্পদ ও পিতা মাতাকে খুশী করার জন্য অভিনয়ে তেমন গ্লানীবোধ থাকে না।
-বক্র সত্য
উত্তরাধূণিক প্রেম কবিতা নয় কনডমের দাবী রাখে।
-বক্র সত্য
ধর্ম হল এমন দরজা যেখান দিয়ে শুধু ঢোকার ক্ষেত্রে আপনি স্বাধীন।বের হবার ক্ষেত্রে নয়।
-বক্র সত্য
সভ্যতা সব সময়ই প্রভাবশালীদের দ্বারা সংঙ্গায়িত হয়।
-বক্র সত্য
আপনাকে যা শেখার জীবন থেকেই শিখতে হবে।পাঠ্যপুস্তক থেকে আপনি শুধু এটা জানতে পারবেন যে,জীবন থেকে বিখ্যাতরা কে কী শিখেছে।
-বক্র সত্য
মধ্যবিত্ত হলো সমাজের এমন শ্রেণি যারা সকল বিপ্লব ও পরিবর্তনের সূচনা এনে দিয়ে নিজেরা অপরিবর্তিত রয়ে যায়।
-বক্র সত্য



বক্র হলেও সত্য।
জি
হুম প্রতিটি বক্র হলেও সত্য।
ভাল লাগলো প্রতিটি বক্র সত্য কাব্য।
ধন্যবাদ দিদি
জি স্যার
সভ্যতা সব সময়ই প্রভাবশালীদের দ্বারা সংঙ্গায়িত হয়। ঠিক।
আপনাকে যা শেখার জীবন থেকেই শিখতে হবে।পাঠ্যপুস্তক থেকে আপনি শুধু এটা জানতে পারবেন যে,জীবন থেকে বিখ্যাতরা কে কী শিখেছে।
… ঠিক তাই।
ধইন্য
খামাখা সত্য খুঁজে লাভ কি ওস্তাদ
বক্রেইতো থাকতে হয় ঘুরে ফিরে
মধ্যবিত্ত হলো সমাজের এমন শ্রেণি যারা সকল বিপ্লব ও পরিবর্তনের সূচনা এনে দিয়ে নিজেরা অপরিবর্তিত রয়ে যায়।মারাত্মক সত্য
হাছা নি?
প্রথম অনুভুতি : পুরাই টাসকি, কই কি মমিন?
শেষ অনুভুতি : প্রতিটা বক্র সত্য পুরাই সত্য মনে হইতেছে। দারুন উপলদ্ধি। শুভ কামনা।
ধইন্যযোগ উস্তাদ।
সত্যই,,,,,,,,,,,,তো বক্র সত্য!!!!!!!!!!!কবি ভাল থাকুন
ঠিকাচ্ছে