
ওরা বেঁচে আছে, তবু বেঁচে আছে
শত বাঁধা আর প্রতিকূলতার ভীড়ে।
লাল রঙে রক্তাভ পিচ্ছিল পথ
আকাশজুড়ে শকুণের শ্যেণদৃষ্টি;
ক্ষুৎপিপাসায় কাতর ওদের কংকালসার দেহ
আর মৃত্যু বিভীষিকায় তটস্থ চাহিনী
প্রত্যহ আমাদের জানিয়ে দেয়
ওরা ভাল নেই, তবু বেঁচে আছে
জীবন্ত লাশের মত, স্বপ্নহীন ধূসর তটে।
মুহুর্মুহ: রণর্তূযে মুর্তিমান মৃত্যুদূত
ওদের অস্তিত্বকে পরিণত করে
বির্সজিত বিদ্রোহী সত্বায়।
যে আবাসভূমি ছিল
ওদের নিজস্ব স্বকীয়তায় দ্বীপ্তমান
আজ তা শুধুই শৃংখলিত এক শিকারভূমি।
ওদের মরনোন্মুখ কন্ঠের শেষ চিৎকারটুকুও
স্বজাতীয় মুসলিমদের কর্ণকুহুরে পৌঁছেনা
এরাই কি সেই জাতি !!
যাদের অশ্বখুরের দাপটে
প্রকম্পিত হতো গোটা পৃথিবী !!!
যে মরুঝড় উঠেছিল
আরবের উর্বরভূমি থেকে শুরু হয়ে
স্পেন-আফ্রিকার সীমানা পেরিয়ে আরো বহুদূরে,
যে মুজাহিদদের স্বাগত জানিয়ে ধন্য হয়েছিল
জাবালুত তারেকের পাদদেশ,
বখতিয়ারের আগমনে স্বস্তির নি:শ্বাস ফেলেছিল
অসহায়-নিপীড়িত ভারতবাসী।
আজ তাদেরই উত্তরসূরীগণ
নারীদেহের উষ্ণ পরশ আর বাদ্যযন্ত্রের সূর মুর্ছণায়
মরণঘুমে বিভোর।
আজো সারা বিশ্বের মজলুম মুসলিম জাতি
শুধু বেঁচে আছে এ আশা নিয়ে-
হয়তো জেগে উঠবে তাদের ভাইয়েরা;
হয়তো কোনদিন তাদের মদদে এগিয়ে আসবে
মরোক্কোর কোন ইউসূফ বিন তাশফীন
মিশরের কোন সালাহউদ্দিন আইয়্যুবী
অথবা, আরব-বীর মুহাম্মদ বিন কাশিম।
উৎসর্গ: সারা বিশ্বের নির্যাতীত মুসলিম জাতিকে।
প্রকাশিত: তারুণ্য বিডি বাংলা ফোরাম।



সাহসী উচ্চারন
আর ভালো লেগেছে প্রত্যয়
ছবিটি সত্যি হৃদয় বিদারক
আল্লাহ সকলের সহায় হোন।
শয়তানের পরাজয় হোক।
নির্যাতিতদের আল্লাহ হেফাজত করুন।
শুভ কামনা রইল।
ওরা বেঁচে আছে, তবু বেঁচে আছে
শত বাঁধা আর প্রতিকূলতার ভীড়ে।
খুব ভালো লাগলো বাস্তব চিএের কবিতা ,
ভালো থাকবেন ,
শুভ কামনা রইল।
মানবতার জন্য কবিতা ।
অভিনন্দন আপনাকে
দারুন প্রতিবাদী কবিতা,,,,,,,,,,,,,,,