মূসা (আ.) ও মালাকুল মঊত

আবূ হুরায়রা (রা.) হ’তে বর্ণিত। তিনি বলেন, মালাকুল মউতকে মূসা (আ.)-এর নিকট পাঠান হয়েছিল। ফেরেশতা যখন তাঁর নিকট আসলেন, তখন তিনি তাঁকে চপেটাঘাত করলেন। এতে তাঁর একটা চোখ নষ্ট হয়ে গেল। তখন ফেরেশতা তাঁর রবের নিকট ফিরে গেলেন এবং বললেন, আপনি আমাকে এমন এক বান্দার নিকট পাঠিয়েছেন যে মরতে চায় না। আল্লাহ্ বললেন, তুমি তার নিকট ফিরে যাও এবং তাকে বল, সে যেন তার একটি হাত একটি গরুর পিঠে রাখে, তার হাত যতগুলো পশম ঢাকবে তার প্রতিটি পশমের বদলে তাকে এক বছর করে জীবন দেয়া হবে। মূসা (আ.) বললেন, হে রব! অতঃপর কি হবে? আল্লাহ্ বললেন, অতঃপর মৃত্যু। মূসা (আ.) বললেন, তাহ’লে এখনই হোক। রাবী বলেন, তখন তিনি আল্লাহ্‌র নিকট আরয করলেন, তাঁকে যেন ‘আরযে মুক্বাদ্দাসা’ (জেরুজালেম) হ’তে একটি পাথর নিক্ষেপের দূরত্বের সমান স্থানে পৌঁছে দেয়া হয়। আবূ হুরায়রা (রা.) বলেন, আল্লাহ্‌র রাসূল (ছা.) বলেছেন, আমি যদি সেখানে থাকতাম তাহ’লে অবশ্যই আমি তোমাদেরকে পথের ধারে লাল টিলার নীচে তাঁর কবরটি দেখিয়ে দিতাম।

{বুখারী হা/৩৪০৭ ‘নবীদের কাহিনী’ অধ্যায়, অনুচ্ছেদ-৩১, মুসলিম হা/২৩৭২}।

শিক্ষা :
মৃত্যু চিরসত্য, অনিবার্য। এত্থেকে পালানোর কোন পথ নেই।

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 0.0/5 (0 votes cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: 0 (from 0 votes)

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৫ টি মন্তব্য (লেখকের ১টি) | ৪ জন মন্তব্যকারী

  1. চারুমান্নান : ১৭-০৯-২০১২ | ১২:০৫ |

    হে খোদা সবাইকে মাপ করুন,,,,,,,,,,,,,,,

  2. আজিম হোসেন আকাশ : ১৭-০৯-২০১২ | ১৫:১৬ |

    ক্ষমা একটি মহৎ গুণ।

  3. মোঃ খালিদ উমর : ১৭-০৯-২০১২ | ১৭:৪০ |

    একবার জন্মিলে তাহাকে মৃত্যু বরন করিতেই হইবে। ইহাই সর্ব সত্য।

  4. মোঃ হারুন : ১৭-০৯-২০১২ | ২১:২৩ |

    জন্মিলে মরিতে হবে…

  5. মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী : ১৯-০৯-২০১২ | ১০:৪৯ |

    Smile অনেক ধন্যবাদ সবাইকে।