
আসসালামু আলাইকুম প্রিয় ভাই/বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ঠিকঠাক মতোই ছালাত-ছিয়ামের আমলগুলো করে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ!
আপনাদের জন্যে পবিত্র রামাযান ও ঈদ উপলক্ষে একটি সহজ কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। আশা করি এতে অংশ নিয়ে আপনাদের ইসলামী জ্ঞান ঝালাই বা বৃদ্ধি করে নেবেন। ধন্যবাদ।
নিয়মাবলীঃ
১) অনুগ্রহ করে কোনো ব্যক্তি স্বনামে বা বেনামে একাধিক উত্তর পাঠাবেন না।
২) অন্য কোনো প্রতিযোগী থেকে জেনে বা কারো উত্তরপত্র দেখে উত্তর নকল করা হারাম। কেননা রাসূল (ছা.) বলেনঃ “যে আমাদেরকে ধোকা দিল সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়।” তবে বই, সার্চ ইঞ্জিন ইত্যাদি ব্যবহার করে উত্তর দেয়া যাবে।
৩) যে কোনো ৫০টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মাণ ২, এভাবে সর্বমোট ১০০। কোনো প্রশ্নের উত্তর না দিলে কোনো নম্বর কাটা হবে না তবে প্রতিটি ভুল উত্তরের জন্য .৫ নাম্বার করে কাটা হবে। ৫০টির অধিক উত্তর পাওয়া গেলে শুধুমাত্র ১ম ৫০টি উত্তর গণ্য করা হবে।
৪) কমপক্ষে ২০টি প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারলে বিজয়ী নির্বাচনে বিবেচনায় আনা হবে না।
৫) প্রশ্নপত্রটি ডাইনলোড করুন এখান থেকে > প্রশ্নপত্রটি পড়ার জন্য আপনার পিসিতে পিডিএফ রিডার ইন্সটল্ড থাকতে হবে, রিডার না থাকলে এখান থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিন > আপনার নাম, মোবাইল নাম্বার ও ঠিকানা লিখে সঠিক উত্তরগুলো ক্লিক করে চিহ্নিত করুন > আরেকবার পড়ে দেখুন সব ঠিক আছে কিনা > সেইভ করুন এবং [email protected] ইমেইলে পাঠিয়ে দিন ২০ আগস্টের মধ্যে।
৬) বিজয়ী নির্ধারণ করা হবে চার (৪) জন। বিজয়ীদের চারজনের প্রত্যেককে ১টি করে সর্বমোট ৪টি বই ও সর্বমোট পাঁচ শত (৫০০) টাকার মোবাইল রিচার্জ পুরস্কৃত করা হবে এভাবেঃ-
১ম বিজয়ী- ১টি বই + ২৫০ টাকা
২য় বিজয়ী- ১টি বই + ১২৫ টাকা
৩য় বিজয়ী- ১টি বই + ৭৫ টাকা
৪র্থ বিজয়ী- ১টি বই + ৫০ টাকা
৭) ১ম থেকে ৪র্থ স্থান অধিকারীদের কোনো স্থানে একের অধিক সমান নম্বর প্রাপ্ত বিজয়ী পাওয়া গেলে তাদের মধ্যে লটারী করে বিজয়ী নির্ধারণ করা হবে।
৮) প্রতিযোগীতা শেষে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর ফোরামে/ব্লগে জানিয়ে দিয়ে ফলাফল প্রকাশ করা হবে।
৯) প্রতিযোগীতা সকল বাংলাভাষাভাষী ভাই/বোনদের জন্য উন্মুক্ত।
১০) উত্তর পাঠাবার শেষ তারিখ ২০ আগস্ট, সোমবার ২০১২ ইং। ফলাফল প্রকাশের তারিখ ৩০ আগস্ট, বৃহঃস্পতিবার ২০১২ ইং।
সৌজন্যেঃ
ফেসবুক পেজ Islam ۞The Straight Way
এবং




হুম ভালো উদ্যোগ!
ধন্যবাদ সেতুবন্ধন
ভাল আয়োজন। তবে বই এর সাথে টাকা না দিয়ে শুধু ধর্মীয় সহি পুস্তক দিলে ভাল হতো।
বই এবং টাকা দুটোই আকর্ষনীয়, তাই দুটোই রাখা হয়েছে। আপনি অংশ নিন বোন, যদি আপনি পুরস্কৃত হন তাহলে আপনাকে আপনার মতামত মতো সহী বইসমূহ পাঠানো হবে।
ধন্যবাদ।
টাকা নয়
টাকার বদলে বই দিলে ভালো হয়।
আপনিও অংশ নিন ভাই, যদি আপনি পুরস্কৃত হন তাহলে আপনাকে আপনার মতামত মতো সহী বইসমূহ পাঠানো হবে।
ইনশাআল্লাহ চেষ্টা করব।