তুমি ছিলে

তোমার আমার মাঝে শক্ত প্রেমের বন্ধন ছিল
ছিল সুষ্পষ্টভাবে দুটি মনে ভাবের লেনাদেনা,
বেঁধেছিলাম ভালবাসার ঘরটি কে যত্ন করে
মজবুত করে সাজিয়েছিলাম প্রতিটি সীমানা,
এমন শক্ত ঘরটা যে কোন এক বৈশাখী ঝড়ে
উড়ে যাবে নিজে না দেখলে বিশ্বাস হত না।

তুমি ছিলে আমার দিনের সূর্য রাতের চাঁদ
অস্ত যেতে ঠিকই তবু উদিত হতে বারবার,
হয়তবা কিছু ক্ষণ মেঘের নিচে গোপন করে
থেকে আবার আলোকিত করতে হৃদয় দুয়ার,
হঠাৎ মিশে যাবে এভাবে দূরে কোথাও বুঝিনি
আমার পৃথিবী জুড়ে নেমে আসবে অন্ধকার।

তুমি ছিলে আমার কাছে দামী মনি মুক্তা
প্রতিনিয়ত এটা আগলে রাখতাম গোপনে,
কেউ ছুঁয়ে দেখে না যেন দুটি হাতে নিয়ে
কেউ দেখতে পারেনা যেন ভরা দুটি নয়নে,
তার মাঝে কোন সে অসাবধানতায় জন্য
হারিয়ে গেল বিশ্বাস করা যায় না মনে।

তুমি ছিলে আমার অন্তরের সামনের আয়না
যেখানে চোখ পরলে নিজের প্রতিবিম্ব দেখতাম,
শুধু উপরের প্রতিবিম্ব নয় ভিতরের অবস্থান
দেখে নিয়েও নিজেকে শুধরে নিতে পারতাম,
আজ ভেঙে গিয়ে টুকরা টুকরা হয়ে একাকার
যে আয়নাটা কে ইচ্ছা করলে সামনে পেতাম।

তুমি ছিলে আমার নিজস্ব গোপন এক ডায়রি
যেটাকে আমি প্রতিদিন একবার হলেও পড়েছি,
মনের যত সুখ দুঃখ হাসি কান্নার অনুভব
কেউ না জানলেও সব এই ডায়রিতে লিখেছি,
যার কাছে গাঁথা জীবনের গোপন সব স্মৃতি
সেটা হারাল মনে হয় জীবনের বড় করেছি।

তুমি ছিলে আমার সব আবার মনের অনুভব
প্রাণের শক্তি আমার এ জীবনের বড় প্রেরণা,
যাকে নিয়ে জীবনের প্রতিটি স্বপ্ন দেখেছিলাম
চলে গেলে সেই তুমি বদলে দিয়ে সব ধারনা,
আজ বুঝি আমি তোমার কিন্তু তুমি অন্য কারু
এ জগতে সবাই সবার আবার কেউ কারু না।

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 5.0/5 (1 vote cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: 0 (from 0 votes)
তুমি ছিলে, 5.0 out of 5 based on 1 rating

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. রাজিন : ১৮-০৫-২০১২ | ৮:১৬ |

    বেশ সুন্দর কথাগুলো

  2. খেয়ালী মন : ১৮-০৫-২০১২ | ১৫:৪৩ |

    অনেক ভালো লাগলো
    শুভকামনা থাকলো

  3. ডা. দাউদ : ১৮-০৫-২০১২ | ১৮:১২ |

    ছিলে মানে?
    এখন নাই Frown

    না থাক্লেই ভালো
    এত্ত সুন্দর সুন্দর কবিতা তো জন্মনেয় না থাকার বিরহেই Smile