আর্ত প্রলাপ

আমি একলা কোন এক জন সমুদ্রের ভিড়ে
কত শত ব্যথা যন্ত্রনা রেখেছে আমায় ঘিরে,
হৃদয়ে আমার জমাট বাঁধা কত কষ্ট যে পিন্ড
চারিদিকে বাজে আর্তনাদের ধ্বনি খণ্ড খণ্ড।

আমি একলা কোন এক রাতের পাখির মত
জীবন প্রকৃতি সবাই ঘুমে আমার কষ্ট যত,
একলা বসে গান গেয়ে যাই কত করুণ সুরে
তাই দেখে পৃথিবী কাঁদে শিশির ভেজা ভোরে।

আমি খুব একলা কোন এক বট বৃক্ষের মত
চেনা জানা সবকিছু হারালাম বয়স শত শত,
একা একা কেঁদে কেঁদে শুধু বাড়ল ডাল পালা
পথিক বসে আনন্দিত বুঝে না আমার জ্বালা।

আমি অথৈই সমুদ্রের কোন এক দ্বীপের মত
যেথা মানুষের আনাগোনা চলে না অবিরত,
পানির উপরে ভেসে থাকা নাই কোন সম্বল
আমার মাঝে বসত এসে গড়ে না কোন দল।

আমি আকাশ হতে খসে যাওয়া তারার মত
যা আকাশে জ্বলেছে কালও আজ হয়েছে গত,
মিটমিট করে জ্বালিয়ে আলো আজ অন্ধকারে
বুঝতে পারিনা এ আলো গেল কোথায় হারিয়ে।

আমি পথ হারা কোন একজন পথিকের মত
যে জানেনা হঠাৎ কবে যে হারিয়ে ছিল পথ,
হাজার চেষ্টা করে যাই খুঁজতে সঠিক ঠিকানা
ঘুরে ঘুরে মরি তবু তা খুঁজে পাওয়া যায় না।

আমি প্রেমে ধোঁকা খাওয়া এক প্রেমিকের মত
মনের মানুষ হারিয়ে হল প্রেমিক হৃদয় ক্ষত,
প্রেমের স্মৃতি বারে বারে রাখে আমায় ঘিরে
হাসি মুখেই চলি সদা আগুন জ্বালে ভিতরে।

আমি জানিনা আসলে আমি যে কিসের মত
সঙ্গী হীন শান্তি হীন শুধু মানুষ এক জীবিত,
মনে কষ্টের দাগ আর দুখের স্মৃতি পথ ধরে
জ্বলছি পুড়ছি অবিরত আমি ভিতরে ভিতরে।

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 0.0/5 (0 votes cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: 0 (from 0 votes)

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ১টি) | ১ জন মন্তব্যকারী

  1. দোয়েল : ০৪-০৫-২০১২ | ১৮:১৭ |

    আমি একলা কোন এক রাতের পাখির মত
    জীবন প্রকৃতি সবাই ঘুমে আমার কষ্ট যত,
    একলা বসে গান গেয়ে যাই কত করুণ সুরে
    তাই দেখে পৃথিবী কাঁদে শিশির ভেজা ভোরে।

    সুন্দর কবিতা। ভালো লাগলো সোহেল ভাই।অভিনন্দন।