সনেট-প্রতিশোধ

আজ প্রত্যেকটা দেশ প্রত্যেক সমাজ
বন্দি কয়েকজন অমানুষের হাতে,
যারা সমাজের জন্য করে নাকো কাজ
শুধু নিজেকে নিয়ে ভাবে রাত্র প্রভাতে।
জনগন সদা ভীত তাদের আঘাতে
একে একে দেশের সম্পদ করে ভাঁজ,
সারা সম্পদ খরচ করে নিজ খাতে
নির্লজ্জ বেহায়া নাই যে তাদের লাজ।

আজ জেগে উঠো সব জাগ্রত জনতা
ক্ষুদ্র এ শক্তির বিরুদ্ধে করি আহ্বান,
সব গ্লানি মুছে গাইবো মুক্তির গান
আমরাই শক্তি আমরা সর্ব ক্ষমতা।
এদের নিস্তেজ করে ধ্বংস করি রোধ
নেই সব জুলুমের শক্ত প্রতিশোধ।

সোহেল মোস্তাফিজ

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 0.0/5 (0 votes cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: 0 (from 0 votes)

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১২ টি মন্তব্য (লেখকের ৫টি) | ৬ জন মন্তব্যকারী

  1. রেজা নুর : ২৫-০৪-২০১২ | ১১:০০ |

    “একে একে দেশের সম্পদ করে ভাঁজ,”—-

    শুভেচ্ছা, সোহেল মোস্তাফিজ ।
    ভালো থাকুন । Smile Smile

  2. ডা. দাউদ : ২৫-০৪-২০১২ | ১১:৪৭ |

    নির্লজ্জ বেহায়া নাই যে তাদের লাজ।

    বেডার কাম বেডি করে
    বেডীর কাম বেডায়
    রাস্তার ঘরে করে
    ঘরের কাম রাস্তায়
    মুখ দেখাতে লজ্জা লাগে
    তাই আমি ……দেখাই

  3. এস. এম. কামরুল আহসান : ২৫-০৪-২০১২ | ১৩:৩৯ |

    কবিতায় সমাজ সংস্কারের আহ্বান।
    উপযুক্ত সময়ের কবিতা।
    শুভেচ্ছা রইল। Rose

  4. আজিম হোসেন আকাশ : ২৫-০৪-২০১২ | ১৬:১১ |

    শুভ কামনা করিছ। আিম ব্লেগ িকভােব ট্যাগ েযাগ করেবা জানােল উপকৃত হেবা?

  5. বিষণ্ণময়ী : ২৫-০৪-২০১২ | ১৭:৩২ |

    ভাল বলেছেন সবার জেগে উঠতে হবে।

  6. রাজিন : ২৫-০৪-২০১২ | ২২:০৬ |

    বেশ Clap