আর হবেনা জানি
সমাজে সমাজে মানুষে মানুষে মিছে কানাকানি
কেউ কাউকে নিয়ে কোন নতুন প্রশ্ন তুলবে না
কারু উপকার কেউ কোন দিন সহজে ভুলবে না,
সব অন্ধকারের পথ গিয়ে আলোর সাথে মিলবে
যত সব সত্য আছে সবি মিথ্যাকে খুব ঠেলবে।
আর হবেনা জানি
নতুন করে কোন মানুষে মানুষে আর হানাহানি
রাস্তার ধারে ক্ষুধার্ত ছেলেটির আর হবেনা কান্না
চাকরী পেতে সোনার ছেলেরে দিতে হবেনা ধন্না,
ছেলেমেয়ের জন্য ঘরে মায়ের হবে বন্ধ ছটফট
ঘরে বাহিরে হত্যা আর গুম হবেনা ফটাফট।
আর হবেনা জানি
ঘরে বা রাস্তায় কোন কারণে নারীর সম্ভ্রম হানি
খবরের কাগজ ভরবে না কোন ব্যথিত খবরে
অবিচার দেখে জ্বলবে না কেউ ভিতরে ভিতরে,
অর্থের জন্য রক্ত শোষবেনা আর নরপশুর দল
যে যেমন কর্ম করুক সবাই পাবে তার কর্মফল।
আর হবেনা জানি
দেশটার প্রতি আমাদের কোন প্রকার বেইমানি
যেদিন দেশকে ভালবাসব দেশের জন্য হবে মায়া
যেদিন হবে মিশে যাবে সব কাল হাতের ছায়া,
আর কোন অনৈতিক কাজ হবেনা আমাদের দেশে
স্বাধীন দেশে স্বাধীন হব সবাই চলব হেসে হেসে।



ভাল আশা আর স্বপ্ন বুনেছেন। কিন্তু সত্য আদ্যো হবে কি না তা জানি না।
ধন্যবাদ আপা।
সুন্দর প্রকাশ।

এগিয়ে যান………………..
ধন্যবাদ
এমন এক দিন আসবে নিঃশ্চই
আমরা করো জয়
শুভেচ্ছা কবি

ধন্যবাদ দাউদ ভাই।
চলুক…
ধন্যবাদ।