আমিও পারতাম
তোমার মত ভালবাসার নামে করতে প্রহসন
ছড়িয়ে দিতে দুঃখ কষ্টের মত আন্দোলিত পবন,
তোমার মত করতে পারতাম আমিও কোন ছল
হাসি দিতে এসে দিতে পারতাম শত অশ্রু জল,
ভালবাসি বলে তোমার মত ছলনা আমি করে
ঘৃণা করতে পারতাম তোমায় ভিতরে ভিতরে।
আমিও পারতাম
ফুল দিতে এসে তোমায় কাটার আঘাত দিতে
মিছি মিছি হাত ধরে ঘুরতে সারা পথে পথে,
লোক দেখানো অভিনয়ে আমি জানান দিতে
থাকব আমিও চিরকাল তোমার সাথে সাথে,
সকালের নাম করে আসতে পারতাম দুপরে
খুবই কাছে এসে থাকতে পারতাম দূরে দূরে।
আমিও পারতাম
মনটা দিয়েও মনের কিছু অংশ রাখতে বাকী
সময় বুঝে সুযোগ বুঝে দিতে তোমায় ফাঁকি,
তোমার শূন্য বুক করতে একেবারে পরিপূর্ণ
শান্তি সব মাটি দিয়ে ফেলে রাখতে জীর্ণশীর্ণ ,
আনন্দ দিতে সুখ দিতে দিতে একরাশ আশা
পরিশেষে দিতে পারতাম একরাশ হতাশা।
আমিও পারতাম
প্রেমের ভেলা থেকে তোমায় ছিটকে ফেলে দিতে
পরে সবকিছু তুলনা করতে কোন দুঃস্বপ্নের সাথে,
আমি কিছু পারিনি তাই আজ দেখ আমি নিঃস্ব
ভুলতে পারিনি তোমার প্রেম মায়া ভরা স্পর্শ,
আমি কিছুই পারিনি বলে আমি প্রেমেও হারিনি
আমি অনেক কিছু পারতাম তবু কিছুই পারিনি।



আমিও পারতাম
প্রেমের ভেলা থেকে তোমায় ছিটকে ফেলে দিতে
পরে সবকিছু তুলনা করতে কোন দুঃস্বপ্নের সাথে,
আমি কিছু পারিনি তাই আজ দেখ আমি নিঃস্ব
ভুলতে পারিনি তোমার প্রেম মায়া ভরা স্পর্শ,
আমি কিছুই পারিনি বলে আমি প্রেমেও হারিনি
আমি অনেক কিছু পারতাম তবু কিছুই পারিনি।
আসলে এটাই বাস্তব সত্য। সতত ভাল থাকুন। ভালবাসায় বাচুন।
ধন্যবাদ, পলাশ ভাই।
আমিও পারতাম

প্রেমের ভেলা থেকে তোমায় ছিটকে ফেলে দিতে
পরে সবকিছু তুলনা করতে কোন দুঃস্বপ্নের সাথে,
আমি কিছু পারিনি তাই আজ দেখ আমি নিঃস্ব
ভুলতে পারিনি তোমার প্রেম মায়া ভরা স্পর্শ,
আমি কিছুই পারিনি বলে আমি প্রেমেও হারিনি
আমি অনেক কিছু পারতাম তবু কিছুই পারিনি।
হার্ট টাচিং কাব্য
সত্যি বেশ নাড়া দিয়ে গেল
শুভ কামনা সতত
ধন্যবাদ, দাউদ ভাই।
প্রেম, বিরহ, অভিমান এ নিয়ে আমাদের জীবন।

শুভেচ্ছা রইল।
ধন্যবাদ, কামরুল ভাই।
আসলে আমরা ভাবি হয়ত আমিও পারতাম আসলে বাস্তবে তা সম্ভব হয় না ।
ভাল থাকুন।
ধন্যবাদ আপা।