আজ ২৩রা জুলাই,
আমার আদরের ছোট বোন, প্রিয় ব্লগার আফরোজা হক এর শুভ জন্মদিন।
ব্লগ পাতার শিরোনাম হিসেবে যে লিখেছে ………
ছোটবেলায় কলাপাতার ছাউনি আর বেড়া দিয়ে খেলাঘর বানাতাম। সেই ঘরে পুতুল-কন্যা আর পুতুল-পুত্র থাকতো, আমি তাদের মা। পুতুলের বিয়েতে রান্না হতো পিঁপড়ের মাটির পোলাও , কচুরীপানার মাছ, কলাপাতার ডাটির গরুর মাংস, কাদা মাটির হরেক রকম পিঠা আর জামরুল ফুলের সেমাই। যা ইচ্ছে তাই দিয়ে সেখানে পৃথিবীর দুর্লভতম খাবারটিও রান্না করা যেতো। সেই খেলা ঘরে ছিলো না কোনো বেঁধে দেওয়া নিয়ম, ছিলো না বাধ্য-বাধকতা। ছিলো কেবল “যেমন ইচ্ছে সাজাবার” অপার স্বাধীনতা। যতই দিন গেলো, বড় হলাম, আমার খেলাঘর-আমার পুতুলেরা-পিঁপড়ের মাটির পোলাও চাল ক্রমশঃ দূরে সরে গলো। এক সময় খেলাঘর হারিয়েই গেলো। কিন্তু এই বড় আমি-র ভেতরে লুকিয়ে রয়ে গেলো সেই ছোট আমি। তার ছোট হৃদয় এখনও খুঁজে ফেরে খেলাঘরের প্রশান্তি।
সময় বদলের সাথে বদলেছে খেলাঘরের সকল উপকরণও। ব্লগ আমার খেলাঘর। এখানে আমি খুঁজতে আসি আমার বিবর্তিত ছেলেবেলা আর ইচ্ছের স্বাধীনতা।
এতো সুন্দর করে যে মনের কথা প্রকাশ করতে পারে …… আজ সেই মেয়েটার জন্মদিন।
শুভ জন্মদিন আপুনি ………
অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা ও শুভকামনা রইলো এই সহ ব্লগার এবং আদরের ছোট বোন এর প্রতি। যার আন্তরিক উপস্থিতিতে এই নীড় থাকে প্রনবন্ত। জীবনের প্রতিটি ক্ষণ হক সুন্দর, হাসি-আনন্দ গুলো ঘিরে রাখুক … কামনা রইলো ।




শুভ জন্মদিন ছোটদি। সবসময়ের জন্য শুভকামনায়।
থ্যাঙ্ক ইউ ভাইয়া।
ভালো থাকিস।
শু
ভ
জ
ন্ম
দি
ন
শুভকামনা
শুভ জন্মদিন আপুনি ।

আজকের দিনে দোয়া করি সুখে থেকো। সুস্থ থেকো ।
শুকরিয়া।
শুভকামনা রইলো।
শুভ জন্মদিন আফরোজা আপু, ভাল থাকবেন সবসময়।সতত শুভকামনা রইলো।
ধন্যবাদ ভাইয়া, শুভকামনা আপনার জন্যও।
শুভ জন্মদিন আপু।

শুভকামনা জানবেন ভাইয়া।
ধন্যবাদ।
জন্মদিনে ফুলেল শুভেচ্ছা…
শুকরিয়া দীপকদা।
শুভকামনা অবিরাম।
আপুমনিকে শুভেচ্ছা। প্রতিদিন কাটুক আনন্দে।
ধন্যবাদ ভাইয়া।
ভাল থাকুন সারাবেলা।
শুভ জন্মদিন আপু। অনেক ভাল থাকুন। কান্তার জন্য রইল একরাশ আদর।
দেরীতে জবাব দেবার জন্য দুঃখিত।
আপনার জন্য ভালোবাসা।
ভালো থাকুন।
আমার চেনা একটা মেয়ের গল্প বলি,শুনুন মন দিয়া:
না দেখে মেয়েটাকে ভালো মনে হতো।
দেখে ও মনে হয়েছে মেয়েটি বেশ ভালো।
সুস্থবোধের মধ্যে থাকেন, ফুলের মধ্যে থাকেন, পরীদের সাথে থাকেন যেখানে হিংসা নামের কেউ থাকে না।
বলার মধ্যে সরলতার ছোঁয়া, সম্মান দেখালে প্রতি সম্মান দেখান দ্বিগুনের বেশী।
কোন কিছু শেয়ারে মেয়েটার মধ্যে কার্পন্য কম। নিজের আনন্দটা নিজে উপভোগ করেন না,পাড়া পড়শিকে নিয়েই করেন। সুহৃদ যেন সুহৃদ থাকে সারাজীবন সে চেষ্টাটা মেয়েটে করে বেশ ভালো মতোই।মেয়েটা নিন্দাটা চেপে যান,এড়িয়ে যান, প্রশংসা করেন পরিমিতবোধের সাথে।স্মৃতিকাতর, আবেগী মেয়েটা ভালো আছেন কিনা জানিনা। তবে ভালো থাকুক সেটা কামনা করছি। ইতিহাসবিদদের মতে মেয়েটা আজকের তারিখেই জন্ম নিয়েছিল। তাই মেয়েটাকে শুভ জন্মদিন জানাতেই হয়।
এরশাদ ভাই,
আপনার কমেন্ট মানেই ব্যতিক্রমী কমেন্ট!
মেয়েটা নিন্দাটা চেপে যান,এড়িয়ে যান, প্রশংসা করেন পরিমিতবোধের সাথে।স্মৃতিকাতর, আবেগী মেয়েটা ভালো আছেন কিনা জানিনা।
আমাকে এতো পুঙ্খানুপুঙ্খভাবে নিরীক্ষণ করেছেন! সত্যি, অবাক না হয়ে পারি না।
এতো ঐশ্বর্যমণ্ডিত কমেন্টের জবাব আরও আগেই দিতে পারা উচিৎ ছিলো আমার। বিলম্বের জন্য দুঃখিত।
শুভকামনা আপনার আর রাঙাভাবীর জন্য।
অনেক অনেক শুভেচ্ছা
শুভ জন্মদিন
দেরী করে ফেললাম, না?
তাতে কী! শুভেচ্ছা কি বাসি হয় বলো!
তুমি কেমন আছো?
শুভ জ্ন্মদিন আপু।
ধন্যবাদ আপু,
ভালো থেকেন—-এই কামনা।
ভাইয়া,
আমায় কেউ আদর-স্নেহ-আহ্লাদ করলে মনে খুব ইচ্ছে করে মুখে কথার খই ফুটাই; কিন্তু বাস্তবে হয় তার উল্টো। কথা সব কোথায় গিয়ে পালায়!
জন্মদিনে আমায় এই উপহার দেওয়ায় আমি খুবই আনন্দিত। মুগ্ধ।
আপনার এবং সকলের জন্য আমার ক্ষুদ্র প্রাণের এক প্রাণ শুভকামনা, ভালোবাসাসহ।
[দুই ভাইকে একই কথা বললাম]
kisudin agew ami khub gorbo kore boltam je amar sobar jormodin mone thake………….. sobar age wish kore valo lagto……….. othocho ekhon khub priyo manusher birth day vule jassi……….. ami ki asolei vule jassi……… naki mone rakhar chesta korsina???????????? Protita din sundor katuk…………. valo theko.
দুঃখিত বন্ধু, দেরীতে জবাব দিচ্ছি বলে।
শোনো, তুমি সবার আগে উইশ করেছো, কি সবার পরে, আমার কিন্তু সমান খুশিই লাগছে। তুমি যে আছো আমার সাথে, আমার চারপাশে, এতেই আমার আনন্দ। তোমাকে আর সখিকে খুব মিস করি।
ভালো থেকো আমার প্রিয় “দ-কন্যা”।
তোমার কথা বলে বলে আমায় মেইল দিও।
চিঠির আশায় থাকবো।