এক ভিনদেশী বন্ধুর কথা

George Harrison(জর্জ হ্যারিসন )(২৪/২/১৯৪৩-২৯/১১/২০০১) বিংশ শতাব্দীর অত্যন্ত প্রতিভাবান একজন জনপ্রিয় গায়ক এবং গিটারিস্ট। তবে তাঁর প্রতিভা কেবলমাত্র এ দু’য়ে সীমাবদ্ধ থাকেনি। তাঁর বিচরণের ক্ষেত্র ব্যাপ্ত ছিল সঙ্গীত পরিচালনা, রেকর্ড প্রযোজনা এবং চলচ্চিত্র প্রযোজনা অব্দি। বিখ্যাত ব্যান্ড সঙ্গীত দল The Beatles এর চার সদস্যের একজন হিসেবেই তিনি বিখ্যাত হয়ে ওঠেন।

১৯৭১ সালে যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলছিল, তখন George Harrison তার বন্ধু ভারতীয় সেতারবাদক পণ্ডিত রবি শংকর এর পরামর্শে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের Madison Square Garden-এ ১৯৭১ সালে Benefit Concerts (The Concert for Bangladesh )অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।

The Concert for Bangladesh হলো ১৯৭১ খ্রিস্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের শরণার্থীদের সাহায্যের উদ্দেশ্যে নিউইয়র্কের Madison Square Garden প্রাঙ্গনে The Beatlesব্যান্ডের George Harrisonও ভারতীয় সেতারবাদক পন্ডিত রবি শংকর কর্তৃক আয়োজিত দুটি দাতব্য সঙ্গীতানুষ্ঠান। এই সঙ্গীতানুষ্ঠান দুটি আয়োজিত হয় ১ মে ও ১ লা আগস্ট ১৯৭১ সালে। এই অনুষ্ঠানে বিশ্ববিখ্যাত সঙ্গীতশিল্পীদের এক বিশাল দল অংশ নিয়েছিলেন, যাঁদের মধ্যে George Harrison ছাড়াও ছিলেন Bob Dylan, Eric Clapton, Billy Preston, Leon Russell, ব্যান্ডদল Badfinger , Ringo Starr, পণ্ডিত রবিশঙ্কর , ওস্তাদ আলি আকবর খান ও ওস্তাদ আল্লা রাখা খান। ১ম অনুষ্ঠানটি শুরু হয়েছিলো সেতারবাদক রবি শংকর , বিখ্যাত সরোদবাদক ওস্তাদ আলি আকবর খান যন্ত্রসঙ্গীতের মাধ্যমে । তাঁদের সাথে তবলায় ছিলেন ওস্তাদ আল্লা রাখা খান। তাঁরা বাংলা ধুন নামে একটি ধুন পরিবেশন করেন।

কনসার্টে George Harrison তার নিজের লেখা Bangla Desh গান পরিবেশন করেন।

কনসার্ট ও অন্যান্য অনুসঙ্গ হতে প্রাপ্ত অর্থ সাহায্যের পরিমাণ ছিলো প্রায় ২,৪৩,৪১৮.৫১ মার্কিন ডলার, যা ইউনিসেফের মাধ্যমে শরণার্থীদের সাহায্যার্থে ব্যয়ীত হয়।

গানটির কথাঃ
My friend came to me, with sadness in his eyes
He told me that he wanted help
Before his country dies
Although I couldn’t feel the pain, I knew I had to try
Now I’m asking all of you
To help us save some lives
Bangla Desh, Bangla Desh
Where so many people are dying fast
And it sure looks like a mess
I’ve never seen such distress
Now won’t you lend your hand and understand
Relieve the people of Bangla Desh
Bangla Desh, Bangla Desh
Such a great disaster – I don’t understand
But it sure looks like a mess
I’ve never known such distress
Now please don’t turn away, I want to hear you say
Relieve the people of Bangla Desh
Relieve Bangla Desh
Bangla Desh, Bangla Desh
Now it may seem so far from where we all are
It’s something we can’t neglect
It’s something I can’t neglect
Now won’t you give some bread to get the starving fed
We’ve got to relieve Bangla Desh
Relieve the people of Bangla Desh
We’ve got to relieve Bangla Desh
Relieve the people of Bangla Desh

গানটির ডাউলোড লিংক


জর্জ হ্যারিসন এর গাওয়া বাংলাদেশ গানটি


পুরো ১ ঘণ্টা ৩৮ মিনিট এর The Concert for Bangladesh


শিল্পীদের অটোগ্রাফ সম্বলিত The Concert for Bangladesh এর পোষ্টার।

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 0.0/5 (0 votes cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: 0 (from 0 votes)

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১৩ টি মন্তব্য (লেখকের ৫টি) | ৮ জন মন্তব্যকারী

  1. ডা. দাউদ : ২৩-০৫-২০১২ | ১৫:৪৫ |

    আসলে সত্যিকার বন্ধুদের ঋণ কখনো শোধ হবার নয়।
    জর্জ হ্যারিসন বাংলাদেশের সেই রকম এক জন বন্ধু
    ধন্যবাদ স্যার এই মহান ব্যক্তিত্ব কে তুলে ধরার জন্য

    • সাইক্লোন : ২৩-০৫-২০১২ | ১৬:৩৮ |

      আপনাকেও ধন্যবাদ স্যার, সুন্দর মন্তব্যের জন্য। Smile

  2. বিষণ্ণময়ী : ২৩-০৫-২০১২ | ১৬:২৬ |

    বাংলাদেশই মনে হয় এমন একটি দেশ যারা যুদ্ধের সময় অনেক দেশ থেকে এই রকম বন্ধু পেয়েছিল যারা উদার ভাবে এই দেশকে স্বাধীনকরা পক্ষে কাজ করেছেন। যে মানুষটি এই দেশকেই চিনতেন না সেই মানুষটির এই একটি গানে কতো যে সাড়া পরেছিল তা ভাবতেও অবাক লাগে।
    ৭১ এর এই সব বন্ধুদের অবদান সারাটি জীবন বাঙালী জাতির মনে রাখতে হবেই।

    • সাইক্লোন : ২৩-০৫-২০১২ | ১৬:৩৬ |

      ঠিক বলেছেন আপা, তাদের অবদান বাঙালী জাতির মনে রাখতে হবেই। Smile

  3. পলাশমিঞা : ২৩-০৫-২০১২ | ১৬:২৭ |

    ঔটা আপনার বন্ধু নাকি?! Shock

    • সাইক্লোন : ২৩-০৫-২০১২ | ১৬:৩৫ |

      জি মিয়াঁ ভাই, আমাদের দেশের বন্ধু…… মানে আমারও Razz

  4. অমানিশা : ২৩-০৫-২০১২ | ১৭:২১ |

    মনে হচ্ছে আজ শুধু গানের দিন..ভাল লেগেছে পোষ্ট

    • সাইক্লোন : ২৩-০৫-২০১২ | ১৭:৩১ |

      আসলে আপনার পোষ্ট দেখেই এর আইডিয়া মাথায় আসে আপা Smile

      ধন্যবাদ আপনাকে সেই জন্য Rose

  5. সফেদ কুহেলি : ২৩-০৫-২০১২ | ১৭:২৬ |

    অনেক সুন্দর পোস্ট, অনেক কিছু অজানা ছিল, জানতে পারলাম।

    সাইক্লোন ভাই শুভেচ্ছা রইল Rose

  6. অরুদ্ধ সকাল : ২৩-০৫-২০১২ | ২২:২০ |

    Harison Vrata boroy Valo Luk cilo

  7. পাপলু বাঙ্গালী : ২৪-০৫-২০১২ | ১:৩৬ |

    গভীর শ্রদ্ধা এই মহান মানবকে। কিন্তু জীবদ্দশায় বাঙালি তাকে সম্মান দিতে পারলো না। বড় অকৃতজ্ঞ জাতি রয়ে গেলাম আমরা। একবারও কি বাংলাদেশে এনে তাকে বলা যেত না । এই সবুজ মায়ের কাছ থেকে ধন্যবাদ নিয়ে যাওয়া আর কাদা মাটির শুভেচ্ছা। কিন্তু হয়নি এখন সেটা।

    ধন্যবাদ আপনাকে।