
মাটির কোলে পরম সুখে ঘুমিয়ে থাকা ধান-বীজেরা অঙ্কুরিত।
জেগে উঠে এক নতুন স্বপ্ন নিয়ে
ভোরের আলোর সাথে কথা বলে চুপি চুপি
দেখে আর দেখায় এক সোনালি ভবিষ্যৎ
আমি চেয়ে থাকি সেই ভবিষ্যৎ পানে
এক সুন্দর আলোর রেখার জন্মলগ্নে ।
আমি দেখেছি এক সোনালি বিন্দুকে পরিণতি পেতে,
সেই স্বপ্নের আলোর রেখায়
যার সাথে তালে তাল মিলিয়ে ধীরে ধীরে বড় হতে থাকে
আমার ভাবনার সবুজ ডালপালাগুলো ।
আমার চারিদিকে তাই সবুজ এক পৃথিবী
আলোকিত হতে থাকে,
আমি ছুঁতে চাই সেই সবুজকে
হেসে ওঠা অঙ্কুরিত ধান বীজের সবুজ ।
********
ব্লগিং বা ব্লগ জীবনের প্রতি রয়েছে আমার বিশেষ দুর্বলতা। এই ব্লগ পৃথিবীতেই আমি পেয়েছি ভাই, বন্ধু, বোন… তাঁরা সবাই আমার কাছে অনেক অনেক আপন। আমার আকাশে তাঁরা এক একজন উজ্জল নক্ষত্র। পুরো আকাশ জুড়ে তারার মেলা থাকলেও কোন তারার গুরুত্ব যেমন কম নয়, তেমনি এই ব্লগ আকাশে প্রতিটি নক্ষত্রের অবদান আমার কাছে স্বরনীয়। তবু আমার এই তাঁরা ভরা আকাশের সবচাইতে উজ্জল নক্ষত্রটি ব্লগার আফরোজা হক । যাকে আমি আমার আপন বোন বলেই মনে করি। সে যখন চায়নাতে ছিল (বর্তমানে বাংলাদেশে) তখন তার সাথে মাঝে মাঝে আমার চলত কথার খেলা। তেমন কথার খেলা থেকেই কিছু ছড়া ইতিমধ্যে আমি বা আফরোজে পোষ্ট দিয়েছি আপনারা জানেন। মজার ব্যপার হল, সে যখন চায়না তে ছিল, তখন প্রতিদিন আমার সাথে কথা হতো। অথচ এখন সে বাংলাদেশে কিন্তু কথা হয় কয়েক দিন পর পর। অবশ্য ইচ্ছা থাকলেও কথা বলা হয়ে উঠে না, কারন আমার ব্যস্ততা এবং তার নতুন পৃথিবী আমার মামনি “কান্তাকে” তার বেশী সময় দেওয়ার জন্য। পৃথিবীতে আসার অনেক আগেই কান্তাকে নিয়ে আমরা ভাই বোন আলাপ আলোচনা করতাম… বলা যায় আমি মনে প্রানে চেয়েছি আমার ভাগ্নি হোক। তার নাম ও দিলাম “অপ্সরী”। তেমনি এক কথপকথনের মাঝে আফরোজা লিখেছিল অতঃপর ধান-বীজেরা অঙ্কুরিত কবিতাটি, যার শেষ লাইন “মাটির কোলে পরম সুখে ঘুমিয়ে থাকা ধান-বীজেরা অঙ্কুরিত। ” পড়ার পর আমার কাছে মনে হয়েছিলো… এ যেন আমার মামনি “কান্তার” কথা। সেই শেষ লাইনের সাথে মিল রেখেই আমি লিখেছিলাম উপরের লাইনগুলো।
এখন হয়তো “কান্তাকে” সময় দেওয়ার জন্য ব্লগে সময় দিতে পারে না আফরোজা… কিন্তু তার পরেও আমি বলতে চাই…… আপুনি তোকে মিস করছি।



আমিও আপনাকে (আপনাদেরকে) মিস করি ভাইয়া …

ভালো আছিস তো বুচি
আমার মা’ কেমন আছে??
কবিতা আর কবিতার জন্ম রহস্য, দুটোই আকর্ষণীয়। ভালো লাগলো খুব।
কান্তার জন্য আদর আর শুভেচ্ছা। আশা করি বোন আফরোজাকে মাঝে মাঝে আমাদের সাথে পাবো।
ধন্যবাদ ভাইয়া
দোয়া করবেন আমার কান্তা মামনির জন্য।
“মাটির কোলে পরম সুখে ঘুমিয়ে থাকা ধান-বীজেরা অঙ্কুরিত। ”

বোন
ভাগ্নে
আর মামা
সকলের প্রতি আমার গভীর ভালোবাসা আর শুভ কামনা রইলো
ধন্যবাদ স্যার
অসম্ভব সুন্দর এই ছবিটা
সচিত্র পোষ্টটির প্রশংসা না করে পারলাম না। ধন্যবাদ।
ধন্যবাদ
কৃতজ্ঞতা রইলো
আঙ্কেল অসাধারণ লাগছে।

আসসালামু আলাইকুম আঙ্কেল

অনুভব অনুভুতি গুলি মন ছুঁয়ে গেলো ।
অনেক অনেক শুভকামনা অঙ্কুরিত হৃদয় গুলির জন্য।
আসসালামু আলাইকুম আপা
দোয়া করবেন আমাদের জন্য।
আপনার কবিতার হাতও কিন্তু বেশ । চর্চা চালিয়ে যান।
দারুন একটি কবিতা উপহার দিয়েছেন বোনকে। অনেক শুভ কামনা আফরোজা আর কান্তার জন্য।
আফরোজার ছড়া খুব মিস করি।
লজ্জা দিলেন আপা


আপনি কিন্তু অনেক দিন হয় কবিতা লেখেন না
আপনাদের সুসম্পর্ক অটুট বন্ধনে আবদ্ধ থাকুক।
সুন্দর অনুভূতিতে মেশানো কাব্যখানি বেশ লাগল।
ভালো থাকুন, বেশ থাকুন।
আপনাদের সহযাত্রা আত্মীয়তা দৃঢ় করুক আর আপনাদের সৃষ্টিতে ভরে উঠুক যাত্রাপথ।