লক্ষ্য করলে দেখা যায়, অনেক সম্মানিত ব্লগার তাঁদের নিজের পোস্টে অথবা মন্তব্য ঘরে সর্বোচ্চ ৩ মেগা পিক্সেল সাইজের ছবি আপলোড করছেন। ফলে সেই পোস্ট ভারি হয়ে যায়। যাদের নেট গতি ধীর সেই সব অতিথি অথবা মন্তব্য করতে ইচ্ছুক ব্লগাররা পেজ এ সহজে প্রবেশ করতে পারেন না। সময় লাগে বেশী।
শব্দনীড় ব্লগাররা মনে রাখবেন – আপনার পোস্টে ম্যন্যূয়ালী অর্থাৎ নতুন পোস্ট লেখার ঘরে ছবি আপলোড করতে চাইলে আপনার ছবি ৫০০x৩০০ দৈর্ঘ্য প্রস্তে’র ছবি আপলোড করুন। বড় ছবি হলে ছবি রিসাইজ করে মাপ মতো করে নিন। আপনার পিসিতে যে সফটওয়্যার দিয়ে স্থির ছবি দেখে থাকেন তা দিয়েই রিসাইজ করা সম্ভব। ছবি যদি ফেসবুক থেকে আনতে চান তাহলে ছবিটি সঠিক মাপে ওপেন করে আপনার কার্সরের রাইট বাট্ন ক্লিক করে copy image location থেকে ছবির url নিয়ে img বাটন প্রেস করে আপনার পোস্টের ঘরে বসিয়ে দিন।
মন্তব্যের ঘরে ছবি দিতে চাইলে আপনার ছবির মাপ যেন হয় ৩০০x২০০। কেননা মন্তব্যের ঘরে আপনার ছবিটি শব্দনীড় সিস্টেমের ডিফল্ট আনুযায়ী প্রদর্শিত হবে। অযথা বড় মাপের ছবি আপলোড থেকে বিরত থাকুন।
এবার আসুন সবচেয়ে সহজ উপায় জেনে নেই।
পোষ্টের সাথে ছবি দেওয়া হয় পোষ্টের প্রচ্ছদ হিসেবে, এতে করে ঐ পোষ্টের মান এবং সৌন্দর্য অনেকখানি বৃদ্ধি পায়। যারা নবীন এই ব্লগ জগতে তাদের জন্য পোস্টে ছবি দেওয়া একটু ঝামেলার ব্যপার, আবার অনেক প্রবীণ ব্লগারগনও এই ঝামেলা এড়াতে পোস্টে ছবি ব্যবহার করেন না। ফটো শেয়ারিং সাইট ব্যবহার করে পোস্টে ছবি সংযোজন অনেক সহজ। এই ক্ষেত্রে শুধু পোস্টে ছবি নয়, আপনি ইচ্ছা করলে ছবি ব্লগ দিতে পারবেন খুব সহজেই।
জনপ্রিয় ফটো শেয়ারিং সাইট গুলোর মধ্যে ফ্লিকার ও ফটোবাকেট বেশ জনপ্রিয়। ফ্লিকার এর তুলনায় ফটোবাকেট অনেক বেশী ইউজার ফ্রেন্ডলি। ফটোবাকেট আপনি পাবেন ৫০০ মেগাবাইট ফ্রী স্পেস। যাতে আপনি ইচ্ছা করলেই আপনার পছন্দ আনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে ছবি রাখতে পারবেন এবং শেয়ার করতে পারবেন। চলুন ফটোবাকেট’এ রেজিষ্ট্রেশন সহ ফটো আপলোড এবং আপলোডকৃত ছবি পোস্টে সংযোজনের পদ্ধতি নিচের ছবিগুলোর সাহায্যে শিখে ফেলি।
ধারা ০১: প্রথমে আপনাকে ফটোবাকেট ওপেন করতে হবে।

ধারা -০২: উপরের Sign Up বাটনে ক্লিক করুন।

ধারা -০৩: ফিল্ড সমূহ যথাযথভাবে পূরন করুন। পরে Sign me up! নামক বাটনে প্রেস করুন। আপনি চাইলে আপনার ফেসবুক একাউন্ট দিয়েও সাইন আপ করতে পারবেন।

ধারা -০৪: সাইনআপ সফলভাবে সম্পন্ন হলে নিচের ছবির মতো তথ্য আসবে। এখানে No, thanks বাটনে ক্লিক করে করুন।

ধারা -০৫: এখন উপরের Upload now নামক সবুজ বাটনে ক্লিক করে আবার Upload photos and videos বাটনে ক্লিক করুন।

ধারা -০৬: যেসব ছবি আপলোড করবেন সেগুলো আলাদা কোন ফোল্ডারে রাখুন। Select photos and videos বাটনে ক্লিক করে ছবির নির্দিষ্ট ফোল্ডার থেকে এক বা একের অধিক ছবি সিলেক্ট করে দিন। সিলেক্ট করার সাথে সাথে ছবি আপলোড হতে থাকবে। তবে খেয়াল রাখবেন ১ মেগাবাইটের বেশী ছবি আপলোড করতে যাবেন না।

ধারা -০৭: ছবি আপলোড না হওয়া পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করুন।


ধারা -০৮: আপলোড কমপ্লিট হলে Save and Continue to my album এ ক্লিক করুন । পুনরায় আরো ছবি আপলোড করতে পারবেন।

ধারা -৯: এবার আপনার আপলোড করা ছবি থেকে Direct Link কপি করুন।
ধারা -১০ পোষ্ট লেখার বক্সে img বাটনে ক্লিক করে আপনার কপি কৃত লিংক পেস্ট করে ওকে করুন
দেখুন পোষ্ট বক্সে ছবির কোড চলে এসেছে। খুব সোজা তাইতো? তাহলে শিখে গেলেন পোস্টে ছবি দেয়ার পদ্ধতি। এই পদ্ধতি অবলম্বন করে আপনার আগামী পোষ্ট করে তুলুন আরও সুন্দর।



প্রয়োজনীয় এই সুন্দর পোস্টটির জন্য ধন্যবাদ সাইক্লোন। শুভকামনা।
ধন্যবাদ আপু,
ভালো আছেন তো?
পোষ্টে ও মন্তব্য ছবি দিতে পারি
কিন্তু লিংক দিতে পারি না পোষ্টে।
ছবিতে ক্লিক করে বড় করে দেখুন, এতো সহজ জিনিস না পারলে জরিমানা হবে

<a href="http://www.funtoosh.com/f_images/girlfriend2wife.gif "কি দারুন দেখতে লাগে
http://www.funtoosh.com/f_images/girlfriend2wife.gif
Your text to link…
aaa
এইটা কে? ভাবীর আগে যার সাথে আপনার… নাকি গেদুর বউ??
বিয়ের আগে আর পরে….. (সাবধান!!!!)
এই দৃশ্য দেখে গেদু বিয়ের আসর থেকে পালিয়েছে!!!! এখন আপনার বিবেচনা!
বুঝতাছি না আপনার আবার এই মাইয়ারে ভালা লাগলো কেলা
ফটোবাকেটে ছবি দেয়া আসলেই সহজ।
আপনার কথা মতো মরুভূমির জলদস্যু ভাইয়ের পোস্টের মন্তব্যে ছবি দিতে গিয়া উনার পোস্টরে কাউয়ার ঠ্যাং বানাইয়া দিয়া আসছি এখন মন্তব্য মুছতেও পারতেছি না।দায় সম্পূর্ন শিক্ষকের, আমি কিছু জানি না
নতুনদের কাজে লাগবে।
কিন্তু চৈতি আপু পারলেন না কেনো?
আমার সাথে টিউব লাইটের কিঞ্চিত সখ্যতা আছে ম.জলদস্যু ভাই।আশা করি বুঝবেন।
হুম!!!!!
নতুনদের জন্য কাজের পোস্ট বেশ
প্রয়োজনীয় পোস্টটির জন্য ধন্যবাদ
প্রয়োজনীয় পোস্ট

শেয়ার করার জন্য ধন্যবাদ
পানির মত পরিস্কার করে দিলেন। এবার যদি কেহ না পারে তবে সেটা তার নিজের! হা হা হা……
ফটো বাকেট আসলেই অসাধারণ। আমার প্রায় ২২০০ ছবি সেখানে আছে। আমি ছবি গুলো ব্যবহার করি ইচ্ছা মত।
বাকেটে ছবি আপলোড আমার কাছে ভীষণ বিরক্তিকর লাগে। তবু পোস্টটি পড়ে কেমন জানি সহজ সহজ লাগছে। দেখি কি করা যায়।
ফ্লিকার সম্পর্কে কিছুটা অবগত আছি।কিন্তু ফটোবাকেট সম্পর্কে জানা ছিল না।
ধন্যবাদ।
ধন্যবাদ শিবলী। অনেক কাজের পোস্ট। এবার চেষ্টা করে দেখি।
অনেক ধন্যবাদ, সাইক্লোন ।
ধন্যবাদ।
হুম, দারুণ।
নিজের পিসি থেকে পোস্টে ছবি দিলে এক সাইড হয়ে যায় সেটার কারণ কি?
মন্তব্যে ইমেজ লোকেশন কপি করে দিলেও দেখা যায় না কেন?
এই দুইটার উত্তর না দেয়া পর্যন্ত আমি রাজপথ ছাড়ব না।
আমি পি সি থেকে এই ছবিটা দিলাম, দেখেন তো একপাশে ছোট দেখায় নাকি
কুটনৈতিক উত্তর দিলে হবে না।
মন্তব্যে ইমেজ লোকেশন দিলে হয় না সেটার কারণটা একটু বলবেন বা কিভাবে দিলে হবে।
আপনি যদি পি সি থেকে ছবি দিতে চান তবে মন্তব্য ঘরের নিচে “আপলোড এর জন্য ছবি নির্বাচন করুন” এর পাশের Browser বাটন ব্যবহার করুন।
প্রিয়তে রাখলাম, শব্দনীড়ে প্রিয়তে রাখা আমার প্রথম পোষ্ট ।
বেশ প্রয়োজনীয় পোস্ট। আমারও প্রশ্ন: পিসি থেকে দেয়া ছবি একপাশে এবং ছোট দেখায় কেন? শুভেচ্ছা।