সড়ক পথে মড়ক

সড়ক পথে মড়ক যেনো
আঠা দিয়ে সাঁটা
তাইতো বাসে উঠতে এখন
কেঁপে ওঠে পা-টা।
আনাড়িরা চালায় গাড়ি
ধার ধারে না রুলের
অকালে তাই যাচ্ছে ঝরে
জীবন কতো ফুলের।
যাত্রী যারা তাদের মাঝে
এমন গুণী আছে
মরলে যারা গোটা জাতি
কেঁদে মরে পাছে।
এই কথাটা চালকেরা
বুঝবে কতো দিনে?
গাড়ি চালার সনদটা কি
নিচ্ছে তারা কিনে?

সড়কেরও বেহাল দশা
হলে খানিক বৃষ্টি
কতো মানুষ মরলে দেবে
মন্ত্রী সেথায় দৃষ্টি?

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 0.0/5 (0 votes cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: 0 (from 0 votes)

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২০ টি মন্তব্য (লেখকের ১টি) | ১৯ জন মন্তব্যকারী

  1. দোয়েল : ১৪-০৮-২০১১ | ১৫:১৭ |

    সড়কেরও বেহাল দশা
    হলে খানিক বৃষ্টি
    কতো মানুষ মরলে দেবে
    মন্ত্রী সেথায় দৃষ্টি?

    কেমন আছেন লিংকন ভাই? অনেকদিন পর আপনার দেখা পেলাম।
    সুন্দর লাগলো লেখাটা।

  2. আনজির : ১৪-০৮-২০১১ | ১৫:৩৪ |

    সড়কেরও বেহাল দশা
    হলে খানিক বৃষ্টি
    কতো মানুষ মরলে দেবে
    মন্ত্রী সেথায় দৃষ্টি?

    @ আমারো সে প্রশ্ন!

    ধন্যবাদ।

  3. সাহাদাত উদরাজী : ১৪-০৮-২০১১ | ১৮:১৫ |

    নিরাপদ সড়ক চাই।

  4. বিষণ্ণময়ী : ১৪-০৮-২০১১ | ১৮:১৮ |

    মন্ত্রি বা সরকারের তো চোখ অন্ধ, মানে তারা কানা আর কালা তাই তারা কিছু দেখে না বা শুনে না। আমরা শুধু মূল্যবান কিছু মানুষ হারাব।কয়কেদিন লেখা লেখি হবে আর পরে আবার যে লাউ সেই কদু থেকে যাবে।

  5. নীল নক্ষত্র : ১৪-০৮-২০১১ | ২০:০৩ |

    চমৎকার!! Rose Rose

  6. হামিদুর রহমান পলাশ : ১৪-০৮-২০১১ | ২০:১২ |

    সড়কেরও বেহাল দশা
    হলে খানিক বৃষ্টি
    কতো মানুষ মরলে দেবে
    মন্ত্রী সেথায় দৃষ্টি?

    এ প্রশ্ন আজ সকলের ।
    তারপরও জানি মন্ত্রীদের নজর পড়বে না। এরা ক্ষমতার মোহে অন্ধ।

  7. ভালবাসার দেয়াল : ১৪-০৮-২০১১ | ২০:২৩ |

    Clap Clap Clap Clap Clap সুন্দর লিখেছেন

    Rose Rose Rose

  8. ছায়েদা আলী : ১৪-০৮-২০১১ | ২১:৫১ |

    সুন্দর লিখা ।
    শুভকামনা…

  9. ফরিদুল আলম সুমন : ১৪-০৮-২০১১ | ২১:৫৭ |

    কতো মানুষ মরলে দেবে
    মন্ত্রী সেথায় দৃষ্টি?

    সুন্দর সময়োপযোগী লেখা Yes

  10. এম আই খান : ১৪-০৮-২০১১ | ২২:০০ |

    সময়োপযোগী কবিতা। শুভকামনা।

  11. রোলিং ষ্টোন : ১৪-০৮-২০১১ | ২২:১৮ |

    নিরাপদ সড়ক চাই, বাড়ি থেকে বের হয়ে নিরাপদে বাড়ি ফিরতে চাই। এই হোক আমাদের সবার প্রানের দাবী।

  12. রাজিন : ১৪-০৮-২০১১ | ২২:৩৯ |

    পারফেক্ট Yes

  13. মরুভূমির জলদস্যু : ১৫-০৮-২০১১ | ১:০১ |

    লিংকন ভাই,
    কঠিন বাস্তব আর নির্মম একটা বিষয় সহজ করে বলেছেন ভালো।

  14. কামরুল আলম : ১৫-০৮-২০১১ | ১:৪৯ |

    অসাধারণ হয়েছে! চমৎকার। এরকম আরো চাই।।

  15. মরু বেদুইন : ১৫-০৮-২০১১ | ২:৩২ |

    অসাধারণ Smile আমি মুগ্ধ
    শুভকামনা প্রিয় লিংকন Rose

  16. খেয়ালী মন : ১৫-০৮-২০১১ | ৩:৪৭ |

    যাত্রী যারা তাদের মাঝে
    এমন গুণী আছে
    মরলে যারা গোটা জাতি
    কেঁদে মরে পাছে।

    অসাধারন হইছে Yes
    ভালো থাকবেন Clover

  17. শাহেদুজ্জামান লিংকন : ১৫-০৮-২০১১ | ১৬:৪৯ |

    একযোগে সকল মন্তব্যকারীকে ধন্যবাদ জানাই। সেই সাথে সংশ্লিষ্ট মন্ত্রীর পদত্যাগ চাই।

  18. মুরুব্বী : ১৬-০৮-২০১১ | ১৪:৫৩ |

    শুধু এখনকার জন্য নয় সর্ব সময়ের একটিই দাবী
    নিরাপদ সড়ক চাই।