শফিকুল গীতি (লিরিক)

7165380-crying-beauty-woman-in-bath-with-tears-on-face
সবকিছু ঠিকই চলছে আগের মত,
কেবল তোমার বিহনে
কিছুই আমার চলছে না আগের মত ॥

সেই সুর সেই গান আজ ও আছে
তবু কোথায় যেন ছন্দ পতন হয়েছে-
কেউ বুঝবে না তোমায় হারিয়ে
এক জীবনে আমার ক্ষতি হয়ে গেলো কত ॥

তোমায় হারানোর ক্ষতি বিশাল এমন
বিশ্বটা এনে দিলে ও হবে না সে ক্ষতিপূরণ-
আজ আমার বেচে থাকাটাই হল দায়
এক জীবনে ছোট এই বুকে বেদনা নিয়ে এত ॥

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 0.0/5 (0 votes cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: 0 (from 0 votes)

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

কোন মন্তব্য নেই