
ভালবেসে যদি দুঃখ পাই
তবুও জীবনে একবার ভালবাসব-
হৃদয়ের পরশ দিয়ে একটি হৃদয় জাগাবো ॥
আমায় দুঃখ দিয়ে কেউ পেতে চাইলে সুখ
তারে ও আমি করবো না বিমুখ,
কাটার আঘাত সয়েও
অন্তত একটি ফুল আমি ফুটাবো ॥
এ হৃদয় নিঃস্ব করে বিশ্ব যদি কেউ চায়
তার হাতে তুলে দেব বিশ্বটা অবলীলায়,
নিজেরে পুড়ায়ে হলে ও
একটি দীপ আমি জ্বালাবো ॥
[গ্রন্থের নাম-"মেঘ ভাঙ্গা রোদ্দুর" লেখক- শফিকুল ইসলাম। প্রচ্ছদ- মাশুক হেলাল। প্রকাশক- আগামী প্রকাশনী ৩৬ বাংলাবাজার, ঢাকা-১১০০। ফোন-৭১১১৩৩২,৭১১০০২১। মোবাইল- ০১৮১৯২১৯০২৪।]
[কবি শফিকুল ইসলাম বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার।]
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।



ভালবেসে যদি দুঃখ পাই
তবুও জীবনে একবার ভালবাসব-
হৃদয়ের পরশ দিয়ে একটি হৃদয় জাগাবো ॥
ভাল লাগলো
শুভকামনা রইল ।