
বন্ধু কি বাঁশী বাজাইয়া
আমার প্রাণ নিলা কাড়ি
তোমার বাঁশী থামলে পরে
বাজে অন্তরে বাশরী॥
কালার বাঁশী শুনলে জ্বালা
না শুনিলে আরো জ্বালারে
হায়রে প্রাণমন কাইন্দা উঠে
উথাল পাথাল করি॥
চান্দের আলোর মায়া যেমন
বন্ধু প্রেমের মায়া তেমনরে
ঐ বাঁশীর সুরে লিখা জানি
মরণ আমারি॥
[কবি শফিকুল ইসলাম বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার।]
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।



কোন মন্তব্য নেই