একটি দেশের গান


ও আমার বাংলা মা
জন্মেই আমি তোমায় প্রথম দেখেছি
একান্ত মনে তাই তো আমি তোমায় ভালবেসেছি॥

তোমার মাঠে মা সোনা ফলে
যোগায় অন্ন ক্ষুধার,
তোমার জল পান করে মা
পেয়েছি স্বাদ সুধার-
তোমার কোলে মা হেসে খেলে
দিনে দিনে বেড়ে উঠেছি॥

তুমি যে মা আমার
তাকিয়ে দেখি মুগ্ধ চোখে,
তোমার পরে আঘাত এলে
শত গুণ হয়ে বাজে আমার বুকে।

তোমার তরে যদি মাগো দিতে পারি প্রাণ
নিজেরে আমি মনে করবো ভাগ্যবান।
তোমার বুকে জন্ম নিয়ে
মাগো আমি ধন্য হয়েছি॥

[কবি শফিকুল ইসলাম বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার।]

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 0.0/5 (0 votes cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: 0 (from 0 votes)

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মরু বেদুইন : ৩১-০১-২০১২ | ১১:২৭ |

    চমৎকার । শুভকামনা BD Flag

  2. আদর : ৩১-০১-২০১২ | ১২:১০ |

    সুন্দর। ধন্যবাদসহ শুভকামনা