নিস্তার নাই তবু পালাই
পাক কালাম ফাতেহা শরীফ পড়ি
সাড়াশব্দহীন কখনো আকাশদীর্ণ চিৎকারে
সুখ নয়।পরম, শান্তি চাই।
নিষ্ক্রিয় তেজোহীন হাবুডুবু খাই
নীড়হীন নিরালম্ব,নিরাময় খুজিঁ ভাই।
অতিব্যস্ত চোখে চতুর্দিক তাকাই
তড়িঘড়ি পাশে আপন পড়শি
যাকে দেখি আকুলতায় ক্ষমা চাই।
গ্রীবাদেশ বুকের উপর মমতার হাত
কেউ নাই ভবে গোস্তাখি মাফ।
এতটা গৌণ,লাচার হবো
স্বপ্নে কল্পনায় ও ভাবিনাই।
কিছুই রাখিনি অবশেষ স্বীয় তল্পিতে,
উজাড় করে দিয়েছি
ঈথারে ভাসে আর্তরোল,
বুঝি জীবনে যা করেছি
মহান তোমার প্রার্থনা ছাড়া
সবই ছিলো ভুল।
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।



ভাল লাগলো আপনার লেখা। শব্দের ব্যবহার সুন্দর ও সাবলীল।
বুঝি জীবনে যা করেছি
মহান তোমার প্রার্থনা ছাড়া
সবই ছিলো ভুল। সত্য বলেছেন ভাই
শুভকামনা আপনার জন্য
আপনার শব্দের সিড়ি বেয়ে আজ ছুঁয়ে এলাম ভালোলাগা এক দারুন পরশ।
অভিনন্দন জানবেন
বুঝি জীবনে যা করেছি
মহান তোমার প্রার্থনা ছাড়া
সবই ছিলো ভুল।
তাই কি? আমিতো প্রকৃতির সৌন্দর্য্য দর্শনে মুগ্ধ হয়ে প্রসংশা করেছি সৃষ্টিকর্তার। কোন প্রর্থনাতো করিনি!
ভুল ছিল? ভুল নাকি? সবই ভুল!!!
সুন্দর শব্দের সুন্দর প্রকাশ।
সুন্দর থাকুক আপনার পথচলা।
শুভকামনা সতত
কিছুই রাখিনি অবশেষ স্বীয় তল্পিতে,


উজাড় করে দিয়েছি
ঈথারে ভাসে আর্তরোল,
ভাল লাগলো।
কিছু লাইন চিন্তা বাড়ালো। ,
একেক সময় মনে হয় সে নাই নাই,
আবার অন্য সময় মনে হয় সে আছে আছে।
অনেক মজবুত গাথূনী লেখার। পড়ে বেশ লাগছিল। সৃষ্টি কর্তার নিয়মের বাইরে করা সব কিছুই আসলেই ভুল।