অতীত

অতীত বিষয়টা এমনই যে, এর দুটো দিকই সদা ক্রিয়াশীল। অতীতের প্রাপ্তি ও অভিজ্ঞতা যেমন চলার পথের পাথেয়, ঠিক তেমনি অতীতের পিছুটান এড়ানোটাও অসম্ভব। বাস্তবে এ দুয়ের টানাটানিতে কে জিতবে তা দিয়ে জাতির ভাগ্য নির্ধারিত হয়। অতীতের সুখ দুঃখের স্মৃতিকে যেমন আমরা আমাদের মনের কোন থেকে মুছে ফেলতে পারি না, তেমনি ভাবে বর্তমানকেও এড়িয়ে চলার কোন উপায় নেই। অতীতের গর্ভ থেকে উত্থিত বিদ্যমান রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক জমিনে যেমন সম্ভাবনার বীজ অন্কুরিত থাকে, ঠিক তেমনি উল্টোটাও সত্য। অতীতের ধারাবাহিকতা কিছুটা হলেও আমাদের বর্তমান জীবন ব্যবস্থায় প্রভাব ফেলে। দড়ি টানাটানির গতিমুখ কোন দিকে তা দেখেই কিন্তু অনুধাবন করা সম্ভব হয়, সম্ভাবনা কতটুকু বাস্তবতায় রুপ নেবে।
প্রত্যেকটি মানুষেরই তাদের চিন্তা-চেতনা, পাওয়া-না পাওয়ার সাথে প্রচুর অমিল। বাস্তবে পাওয়া না পাওয়ার দ্বন্ধ্বে প্রত্যেকটি মানুষই নিম্নজিত। সমাজ জীবনে প্রত্যেকটি মানুষ তার নিজের কর্ম কে বড় করে না দেখে অন্যেরটা নিয়ে বেশী ভাবে।নিজের ভিতরকার ত্রুটি না খোজে অন্যের দোষ ত্রুটি খোজায় সর্বদা ব্যস্ত সময় কাটায়।মানুষের মন মানষিকতা পরিবর্তন না হলে আমাদের সমাজ জীবন তথা দেশের আর্ত সামাজিক পরিবর্তন কখনোই সম্ভব নয়। আর্ত সামাজিক পরিবর্তনের প্রথম সোপান হল নিজের ভিতরের পরিবর্তন। আমরা আত্ম সমালোচনা করতে ভয় পাই। প্রত্যেকটি মানুষ যদি আত্ম সমালোচক হয় তবে সহজেই সমাজের উন্নতি করা সম্ভব হবে। তাই নয় কি?

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 0.0/5 (0 votes cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: 0 (from 0 votes)

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৮ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৪ জন মন্তব্যকারী

  1. জামান আরশাদ : ১৩-০৮-২০১১ | ১১:০৮ |

    অতীতের প্রাপ্তি ও অভিজ্ঞতা যেমন চলার পথের পাথেয়, ঠিক তেমনি অতীতের পিছুটান এড়ানোটাও অসম্ভব। Yes Yes

    সুন্দর বলেছেন।

  2. দোয়েল : ১৩-০৮-২০১১ | ১১:০৮ |

    প্রত্যেকটি মানুষেরই তাদের চিন্তা-চেতনা, পাওয়া-না পাওয়ার সাথে প্রচুর অমিল। বাস্তবে পাওয়া না পাওয়ার দ্বন্ধ্বে প্রত্যেকটি মানুষই নিম্নজিত। সমাজ জীবনে প্রত্যেকটি মানুষ তার নিজের কর্ম কে বড় করে না দেখে অন্যেরটা নিয়ে বেশী ভাবে।নিজের ভিতরকার ত্রুটি না খোজে অন্যের দোষ ত্রুটি খোজায় সর্বদা ব্যস্ত সময় কাটায়।মানুষের মন মানষিকতা পরিবর্তন না হলে আমাদের সমাজ জীবন তথা দেশের আর্ত সামাজিক পরিবর্তন কখনোই সম্ভব নয়।

    বেশ ভাল লাগল আপনার অতীতময় লেখাটটা পড়ে। অতীতে ফিরে গেলাম মনে হয়। অভিনন্দন।

    • সালমা রহমান : ১৩-০৮-২০১১ | ১৯:০০ |

      ধন্যবাদ । আপনার জন্য অবিরাম শুভ কামনা।

  3. মুরুব্বী : ১৩-০৮-২০১১ | ১৮:১৯ |

    মানুষের মন মানসিকতা পরিবর্তন না হলে আমাদের সমাজ জীবন
    তথা দেশের আর্থ- সামাজিক পট পরিবর্তন কখনোই সম্ভব নয়। আর্থ সামাজিক পরিবর্তনের প্রথম সোপান হল নিজের ভিতরের পরিবর্তন। ঠিক বলেছেন আপনি।
    আমার সালাম গ্রহন করুন শ্রদ্ধেয় আপা।

    • সালমা রহমান : ১৩-০৮-২০১১ | ১৯:০২ |

      ওয়ালাইকুম সালাম জামান ভাই। কেমন আছেন পূর্নতা এবং পৃথিবীকে নিয়ে ? সকলের জন্য শুভ কামনা।

    • মুরুব্বী : ১৫-০৮-২০১১ | ১:১০ |

      আল্লাহ ভালো রেখেছেন আপা। Smile ধন্যবাদ।

  4. বিষণ্ণময়ী : ১৩-০৮-২০১১ | ১৯:৪৯ |

    সব চাওয়ার যেমন পুরণ হয় না তেমনি সব পাওয়ার স্বার্থকতা থাকে না। অতীত বর্তমানকে রিপ্রেজেন্ট করে। আর অতীতের কাছ থেকে শিক্ষা নেয়া যায়। শুধু পাল্টে যায় কিছু দৃশ্যপট। ভাল থাকুন।