কেমন আছ দুর পরবাসে

রাত জাগা ভোরের পাখি হয়ে
ভোরের সূর্য উঠার আগে
তোমাকে জাগাতে ইচ্ছে হয়,
কোমল হাতের ছোঁয়ায়-
যে হাত বহু দিন তোমাকে শ্পর্শ করে না ।
তোমার আগমন প্রত্যাশায়-
প্রতিটি নির্ঘুম রাত কাটে ভোরের আযানের অপেক্ষায়।
কর্মব্যস্ত ভোরে নাস্তার টেবিলে
ফাঁকা চেযারে তোমার উপস্থিতি অনুভব করি।
তুমিও কি আমার শূন্যতা অনুভব কর ?
দুর পরবাসে তপ্ত মরূর দেশে।
কর্মক্ষেত্রে ছুটির সময় হলে
এখনও কানে বাজে হুন্ডার হুইসেল
রাস্তায় হুন্ডার আওয়াজ এলে
মনে হয় এখনও এই বুঝি তুমি এলে।
ভাবনায় কল্পনায় অনুভবে অস্তিত্বে
তোমার উপস্থিতি অনুভূত হয়
সমস্ত দেহ মনে।
তোমারও কি এমন মনে হয় ?
দুর পরবাসে।
খুবই জানতে ইচ্ছে করে
কেমন আছ দুর পরবাসে ?
আপনজন, প্রিয়ভূমি ছেড়ে।

উৎসর্গ: প্রবাসী সকল ব্লগ বন্ধুদের প্রতি। আমার স্বামীও একজন প্রবাসী ব্লগার। রাতের শেষ প্রহরে তার শূন্যতা অনুভব করায় এই লেখার অবতারনা।

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 3.6/5 (5 votes cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: 0 (from 2 votes)
কেমন আছ দুর পরবাসে, 3.6 out of 5 based on 5 ratings

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২২ টি মন্তব্য (লেখকের ১০টি) | ১০ জন মন্তব্যকারী

  1. শামান সাত্ত্বিক : ১৫-০৭-২০১১ | ৮:১২ |

    বাহ্‌! অনেকদিন বাদে। ভাল লাগলো। Smile

    • সালমা রহমান : ১৫-০৭-২০১১ | ১২:২১ |

      পেশা গত ব্যস্ততার কারনে আসতে পারিনি। তবে আপনাদের ভিষন মিস করেছি।
      আপনার জন্য শুভ কামনা।
      Rose

  2. আমিন আহম্মদ : ১৫-০৭-২০১১ | ৮:৩৭ |

    ধন্যবাদ খুব সুন্দর হয়েছে। আপনার অনুভুতি আমাকে মুগ্ধ করেছে। আমিও আজ প্রবাসে। স্ত্রী-সন্তান রেখে বহু কষ্টে নিজের দিনগুলো পার করে যাচ্ছি। অনুভব করি আমার ছোট্র মেয়ে দুটোকে। যাদের একজনকে আমার আজও দেখা হয়নাই। আর একজন এখনও হয়ত তার বাবার অস্তিত্ব ভালভাবে অনুভব করতে শেখে নাই। তারপও শুধু কোন ফোন আসলে বা তার মায়ের মোবাইল বেজে উঠলে “মা আব্বা” বলে চিৎকার করে ডাকতে থাকে !‍!! যখন মনে হয় ওদের সকলের কথা, মায়ের কথা, ভাইদের কথা, বোনদের কথা তখন বড়ই কষ্ট অনুভব করি, বড়ই ফাঁকা অনুভব করি আমার চারপাশ!!! এটাই বুঝি আমারা যারা প্রবাস জীবন কাটাই তাদের নিয়তি বা ভাগ্য !!! ভাল থাকেবেন। খুব ভাল। Rose Rose Rose

    • সালমা রহমান : ১৫-০৭-২০১১ | ১২:২৮ |

      আমার ছোট মেয়েটিকেও তার বাবার এখনও দেখা হয়নি। মোবাইল বাজলেই আমার ছোট মেয়ে রিসিব করে। মায়াবী গলায় আদুরে কন্ঠে বলে আব্বু ভাত খেয়েছ। পিতাকে স্বশরীরে না দেখেও কি আবেগময় অনুভূতি। মাঝে মাঝে মনে হয় মানুষ কেন প্রবাসী হয়।
      আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য। আপনারদের প্রবাসের প্রতিটি মূহুর্ত হোক চিন্তামুক্ত এই কামনাই করি।

  3. শেখ মাসুম : ১৫-০৭-২০১১ | ৮:৪৬ |

    বাহ্‌ দারুন হয়েছে ।
    আসলে আমরা যারা প্রবাসী তারা Cry Cry সবাই কে যেমন মিস করি,ঠিক আমাদেরকেও সবাই খুব মিস করে …

    • আমিন আহম্মদ : ১৫-০৭-২০১১ | ৯:০১ |

      ঠিক বলেছেন।

    • সালমা রহমান : ১৫-০৭-২০১১ | ১২:৩১ |

      এটাই জগতের চিরন্তন নিয়ম। কাছে থাকলে ভালবাসার মূল্য বোঝা যায় না।

  4. কাজলাদিদি : ১৫-০৭-২০১১ | ১০:৫৬ |

    বাহ ! চমৎকার ! কবিতা লিখেছেন বন্ধু ।
    অভিননদন রইল ।

    • সালমা রহমান : ১৫-০৭-২০১১ | ১২:৩২ |

      আপনার জন্য অবিরাম শুভ কামনা দিদি। কেমন আছেন ?

  5. মুরুব্বী : ১৫-০৭-২০১১ | ১২:৩৬ |

    খুবই জানতে ইচ্ছে করে
    কেমন আছ দুর পরবাসে ?
    আপনজন, প্রিয়ভূমি ছেড়ে।

    … কী যে আকুল ব্যাকুলতা প্রকাশ পেয়েছে লিখায়
    তা ভাষায় প্রকাশ করার যোগ্য নয় !! পরবাসের কষ্ট আমি বুঝি। Frown

    • সালমা রহমান : ১৫-০৭-২০১১ | ১৬:৪১ |

      ধন্যবাদ দাদা। খুবই খুশী হলাম আপনার মন্তব্যে।
      অবিরাম শুভ কামনা আপনার জন্য।

    • সালমা রহমান : ১৫-০৭-২০১১ | ১৬:৪২ |

      শুভ কামনা আপনার জন্য মালেক ভাই। আপনার মতো গুনী লেখকের মন্তব্য পেয়ে।
      Heart Rose Rose

  6. দোয়েল : ১৫-০৭-২০১১ | ১৭:১৮ |

    প্রতিটি নির্ঘুম রাত কাটে ভোরের আযানের অপেক্ষায়।
    কর্মব্যস্ত ভোরে নাস্তার টেবিলে
    ফাঁকা চেযারে তোমার উপস্থিতি অনুভব করি।

    খুব সুন্দর অনুভূতি জড়ানো কবিতা। আশা করি আপনার পরবাসী স্বামী আপনার কাছে অতি তারাতারি ফিরে এসে আপনার এ হতাশাবোধ দূর করে প্রানাচ্ছল করে তুলুক।
    অভিনন্দন।

    • সালমা রহমান : ১৮-০৭-২০১১ | ২২:৪০ |

      ধন্যবাদ দাদা। খুব তাড়াতাড়িই আসবে।

  7. বিষন্নময়ী : ১৫-০৭-২০১১ | ২০:৫৯ |

    আপনার স্বামী মানে আমাদের দুলাভাই প্রবাসী এটা জানতাম উনি যে ব্লগার তা জানতাম না, উনার নামটা কি আমাদের বলবেন।

    লেখাটা বেশ লিখেছেন।

    • সালমা রহমান : ১৮-০৭-২০১১ | ২২:৪৬ |

      ওনি শব্দনীড়ের পরিচিত মুখ এবং পরিচিত নাম। আমার নামের শেষ ওনার নামের মাঝের অংশের সাথে মিল আছে। আপনার জন্য ধাঁধাঁ আপু দেখি বলতে পারেন কিনা ? যদি না বলতে পারেন তবে নিশ্চয়ই নাম বলব। মনে কষ্ট নিবেন না।
      আপনার জন্য অবিরাম শুভ কামনা।

  8. ছায়েদা আলী : ১৬-০৭-২০১১ | ২০:৫৫ |

    শূণ্যতা পূর্ণ হোক প্রিয় Grin
    সুখী হোন ।

  9. সালমা রহমান : ১৮-০৭-২০১১ | ২২:৪৭ |

    ধন্যবাদ আপু। কেমন আছেন প্রবাসে ?

    • ছায়েদা আলী : ১৮-০৭-২০১১ | ২২:৫৪ |

      মনটা পড়ে থাকে প্রিয় স্ব-দেশটার কাছে ।

      খুবই অপ্রাসঙ্গিক তবুও জানতে ইচ্ছে করছে হামিদুর রহমান পলাশ কি আপনার কিছু হন Think

      ভালো থাকুন প্রিয় Smile

    • সালমা রহমান : ১৯-০৭-২০১১ | ১৯:৩৩ |

      আত্মার আত্মীয়। জীবনের অস্তিত্ব জুড়েই তার অবস্থান। সয়নে স্বপনে দিবা নিশি জাগরনে তারই প্রতীক্ষায় থাকে বিরহী আত্মা।
      আপনার জন্য অবিরাম শুভ কামনা রইল। প্রবাসের প্রতিটি দিন হোক চিন্তামুক্ত। স্বদেশের প্রতিটি প্রান্ত জুড়ে থাকুক আপনার নিঃশ্বাস।

  10. হামিদুর রহমান পলাশ : ১৯-০৭-২০১১ | ২০:৫৮ |

    অলিখিত জীবনের শাব্দিক সমাধান হয় না; হয় না কোন বাক্যময় মাধুর্যতার রূপ-রস-বর্ণ-বিবর্ণ। যে পথে এসেছি সে পথেই যেতে হয়; কিন্তু আসা-যাওয়ার এ কালে ক্ষণিকের এ পথ-প্রান্তর তরুর ছায়ায় সুশীতল হওয়ার জন্য নয়; নয় ভাবনার মতও; যেন কন্টক আঘাত তবু কন্টক নয়। শুধু গভীর এক তীব্রতার বাস্তবতায় গরলময়তার স্বাধে সাধ্যহীন এক অণুদহণে অবাধ্যময় বিরাণ পথে পদচারণে তৃপ্তিহীন আত্মতৃপ্তির ভালমন্দের এক চরম বাস্তবতা।

    তারপরও
    ভাল নেই ভাল থেকো
    কল্পনায় আমাকে দেখো।
    শূন্য চেয়ারে তাকিয়ে না থেকো
    হৃদয়ের চোখ সর্বদা খোলা রেখো।
    প্রতিক্ষার প্রহর খুব দ্রুতই শেষ হবে।