কৃতজ্ঞতা প্রকাশে —ভালোলাগার ভাবনাগু্লো

আশ্চর্য্য ঘটনা !!

সপ্তাখানেক দু’য়েক আগের ঘটনা। সহব্লগার মাহমুদ হাসান রুবেল ফোন দিয়ে জানালেন “আপু বিভিন্ন ব্লগের প্রতিযোগীতার মধ্যে আপনার ব্লগ সেরা ব্লগের নমিনেশন পেয়েছে”। কথাটা শুনে একটু চমকে উঠলাম। আমার বিস্ময়ের ধাক্কাটা সামলে উঠার আগেই দেখি হরবর করে কি সব বলে রুবেল ফোনটা রেখে দিয়েছে। বোকার মতোন ফোনের দিকে চেয়ে মনে করার বৃথা চেষ্টা করলাম খানিক্ষন কি বোঝাতে চেয়েছে সে আমাকে। যেনো ছোট্ট এই সেলুলার ফোনে আবারো পুনারাবৃত্তি হবে কথাগুলোর। আমাকে হতাশ করে সেও বোবার মতোই আমার দিকে তাকিয়ে রইলো। ভাবলাম আমাদের দেশের বেশ কয়েকটা ব্লগের মধ্যে একটা কিছু হচ্ছে হয়তো…

তার চেয়েও আশ্চর্য্যের আরো কিছু …

নানা ঝামেলায় স্মৃতি থেকে হয়তো পুরোপুরিই মুছে যেতো বিষয়টি যদি না সেদিন অভিনন্দন জানিয়ে জাকির ভাই মেসেজ পাঠাতেন। তার কাছেই জানলাম আন্তর্জাতিক পর্যায়ের একটি প্রতিযোগীতা ‘ববস’ এ পৃথিবীর অন্য সব ভাষার সঙ্গে তাল মিলিয়ে মূল ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ব্লগ হিসেবে মনোনয়ন পেয়েছে আমার ব্লগ। আমি বিশ্বাস-ই করতে পারছিলাম না। তিনি আমাকে ডয়েচ ভেলের ওয়েব সাইট লিঙ্ক দিলেন। কিছুক্ষন ঘাটাঘাটি করে আমি খুব আশ্চর্য হয়ে আবিস্কার করলাম ঘটনা সত্য। সম্মানিত বিচারকমন্ডলীর রায়ে ১১টি ভাষায় ও ৬টি ক্যাটাগরিতে প্রায় ২,১০০ প্রস্তাবের মধ্যে প্রতিটি ক্যাটাগরিতে মোট ১১ জন করে মনোনীত হন। মনোনয়ন পাওয়া সবগুলো ব্লগকে ফেসবুক এবং টুইটার একাউন্টের মাধ্যমে ১১ই এপ্রিল পর্যন্ত ভোট দিতে পারবেন। সবচে’ আশ্চর্যের ব্যপার হলো এই ভোট লড়াইয়ে দশজন ভীনদেশী ব্লগারের সাথে আমার ব্লগের প্রতিদ্বন্দীতা চলছে !!

কৃতজ্ঞতা…

আমার ব্লগিং জীবনের শুরুটা আমার ব্লগ ডট কমের মাধ্যমে। তার অনেকদিন পর থেকে আরো বিভিন্ন ব্লগে লেখা শুরু করি। যদিও নিজেকে লেখক দাবী করবো সেই সাহস আমার নেই। আমার ব্লগিং এর একমাত্র উদ্দেশ্য নিজের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরে মানুষকে সচেতন করে তোলা। সে শুরু থেকেই বি-স্ক্যানের সচেতনতামূলক কার্যক্রমে পাশে থেকে “আমার ব্লগ” বিভিন্ন ধরণের সহযোগীতা প্রদান করেছে আমাদের। আমার ব্লগের ব্লগারদের কাছ থেকে এতোটা উৎসাহ পেয়েছি বলেই সচলায়তন ব্লগ, প্রথম আলো ব্লগ, সামহোয়্যার ইন ব্লগ, শব্দনীড় ব্লগ এমন আরো বিভিন্ন ব্লগে লেখালেখি শুরু করি। এ সমস্ত ব্লগ থেকেও আশানুরূপ উৎসাহ-অনুপ্রেরণা- সহযোগীতা সবই পেয়েছি সব সময়।

বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে আমি অনলাইনে নিয়মিত বসার সুযোগ পাইনা। এর মধ্যেই আমার হিজিবিজি লেখা সম্বোলিত এই ব্লগকে ঘিরে এতো কান্ড ঘটে গেছে অথচ আমি টেরই পেলাম না। সেদিন চট্টগ্রাম স্টেডিয়াম নিয়ে একটা পোস্ট দেবার উদ্দেশ্যে আমার ব্লগে ঢুকে দেখি আরিফ জেবতিক ভাই আমাকে নিয়ে পোস্ট দিয়েছেন! নিজেকে নিয়ে পোস্ট দেখে…তাও আরিফ ভাই লিখেছেন! আমার পোস্ট দেওয়া মাথায় উঠলো…আমি কিছুটা লজ্জা পেয়ে লগ আউট করে ফেসবুকে ঢুকে দেখি সেখানেও সালমা আপুসহ আরো অনেকেই আমার জন্যে স্টেটাস দিয়েছেন-দিচ্ছেন…ডয়েচ ভেলের ওয়েব সাইটে আমাকে নিয়ে একটা লেখাও দেখলাম। কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জানাতে চাই আমার সেই সমস্ত ব্লগবন্ধু-শুভাকাংখী যাদের ভালোবাসায় আজ আমি এই প্লাটফর্মে দাঁড়ানোর যোগ্যতা অর্জন করেছি। সর্বোপরি ধন্যবাদ জানাতে চাই বিচারকমন্ডলীকে যারা আমার মতোন ছোট মানুষকে নির্বাচিত করে বিশ্বের বিভিন্ন দেশের সাথে এক কাতারে দাড় করিয়েছেন। আজ সত্যিকার অর্থেই মনে হচ্ছে সালমা আপু এবং আমার স্বপ্ন বাস্তবায়নের দোরগোড়ায় এসে দাড়িয়েছি আমরা। আমাদের বিশ্বাসের ভিত্তি আরো মজবুত হচ্ছে……আমাদের স্বপ্নের বাংলাদেশ একদিন অবশ্যই প্রতিবন্ধি মানুষের বাস যোগ্য দেশ হিসেবে গড়ে উঠবে।

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 4.8/5 (9 votes cast)
VN:F [1.9.7_1111]
Rating: 0 (from 0 votes)
কৃতজ্ঞতা প্রকাশে —ভালোলাগার ভাবনাগু্লো, 4.8 out of 5 based on 9 ratings

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪৪ টি মন্তব্য (লেখকের ২২টি) | ২১ জন মন্তব্যকারী

  1. বিলিভার : ২৭-০৩-২০১১ | ১৬:৪০ |

    শুভ কামনা রইল। এগিয়ে যান দুর্বার গতিতে।
    Rose

    • সাবরিনা সুলতানা : ২৯-০৩-২০১১ | ১৫:০৬ |

      আপনাকে অসংখ্য ধন্যবাদ।
      ভালো থাকুন।
      ভালো রাখুন।
      Smile Rose

  2. মিজানুর রহমান : ২৭-০৩-২০১১ | ১৬:৫২ |

    আপু আপনার ব্লগ কে ভোট দিলাম। এবং ফেসবুক বন্ধুদের কে ভোট দেওয়ার জন্য শেয়ার করলাম। Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose

    • সাবরিনা সুলতানা : ২৯-০৩-২০১১ | ১৫:০৭ |

      ভালো লাগলো জেনে …ধন্যবাদ ভাই।
      ভালো থাকুন।
      ভালো রাখুন।
      Smile Rose

  3. সাইক্লোন : ২৭-০৩-২০১১ | ১৬:৫৯ |

    অভিনন্দন আপু Clap Clap Clap Rose Rose Rose

  4. প্রতীপ : ২৭-০৩-২০১১ | ১৮:৪৬ |

    অভিনন্দন Smile

    • সাবরিনা সুলতানা : ২৯-০৩-২০১১ | ১৫:১০ |

      কৃতজ্ঞতা ও শুভকামনা Smile
      ভালো -তে থাকুন।
      আলো -তে রাখুন।
      Rose

  5. ডা. দাউদ : ২৭-০৩-২০১১ | ১৮:৫৩ |

    আভিনন্দন আপু Clover Clover Clover Clover

  6. জামান আরশাদ : ২৭-০৩-২০১১ | ১৯:৫৯ |

    চির উন্নত মম শির।

  7. মোঃ মাজারুল ইসলাম : ২৭-০৩-২০১১ | ২০:২৯ |

    শুভ কামনা রইলো Rose Rose Rose

  8. ড্যাফোডিল : ২৭-০৩-২০১১ | ২০:৩৫ |

    অনেক অভিনন্দন। Rose

  9. পাংশুল : ২৭-০৩-২০১১ | ২০:৪০ |

    শুভ কামনা রইল। Rose Rose

  10. প্রধান অতিথি : ২৭-০৩-২০১১ | ২৩:৩৬ |

    শুভকামনা রইল।

    আমাদের স্বপ্নের বাংলাদেশ একদিন অবশ্যই প্রতিবন্ধি মানুষের বাস যোগ্য দেশ হিসেবে গড়ে উঠবে।

    অবশ্যই। Hurry up
    ধন্যবাদ আপু।

    • সাবরিনা সুলতানা : ২৯-০৩-২০১১ | ১৬:১৫ |

      অবশ্যই … Waiting
      অসংখ্য ধন্যবাদ। Smile
      ভালো থাকুন।
      ভালো রাখুন।

  11. সাদা মনের মানুষ : ২৮-০৩-২০১১ | ৭:৪৫ |

    শুভ কামনা নিরন্তর। Rose Rose Rose

  12. ছায়েদা আলী : ২৮-০৩-২০১১ | ১০:০৯ |

    অভিনন্দন রইলো Rose

  13. শামান সাত্ত্বিক : ২৮-০৩-২০১১ | ১৮:১২ |

    জেনে ভাল লাগলো। আপনার জন্য অশেষ শুভ কামনা। ভাল থাকুন সাবরিনা।

    • সাবরিনা সুলতানা : ২৯-০৩-২০১১ | ১৬:২০ |

      ধন্যবাদ ভাইয়া Smile
      আপনার জন্যেও শুভকামনা।
      ভালো থাকুন।
      ভালো রাখুন।

  14. মুরুব্বী : ২৮-০৩-২০১১ | ২৩:০২ |

    অভিনন্দন সাবরিনা।
    খুবই খুশি হলাম। কেমন আছো তুমি।

    • সাবরিনা সুলতানা : ২৯-০৩-২০১১ | ১৬:২২ |

      কৃতজ্ঞতা ভাইয়া Smile
      আপনাদের দোয়ায় ব্যাথাটা কমে গেছে। তাই তো আবারো ফিরে এলাম আপনাদের মাঝে। দোয়া করবেন। অতলান্ত শুভকামনা।
      ভালো থাকুন। ভালো রাখুন।

  15. মাসুম আহমদ : ২৯-০৩-২০১১ | ১১:৪৪ |

    কৃতজ্ঞতাতো আপনাকে আমাদের জানানো উচিত -

    আশা করি আপনি জিতবেন – শেষ দিন পর্যন্ত আপনাকে জিতানোর চেষ্টা অব্যহত থাকবে ইনশাআল্লাহ

    • সাবরিনা সুলতানা : ২৯-০৩-২০১১ | ১৬:২৭ |

      ভোটের কথা বলতে পারবো না আপনাদের উৎসাহ, অনুপ্রেরনা ও ভালোবাসায় আমি আমাদের জয় দেখতে পাচ্ছি। এ সমাজে -আপনাদের মাঝে নিজেদের জন্যে একটা অবস্থান করে নিতে পেরেছি এটাই আমার সত্যিকারের জয়!
      অশেষ কৃতজ্ঞতা …
      ভালো থাকুন।
      ভালো রাখুন।
      Smile Rose Rose

  16. সালমা মাহবুব : ২৯-০৩-২০১১ | ১৫:১০ |

    সাবরিনার ব্লগ এগিয়ে যাচ্ছে। নাওয়াত ৩৮% আর সাবরিনা ২৩%। ভোট যুদ্ধ চালিয়ে যান। সাবরিনাকে জিততেই হবে। ধন্যবাদ সবাইকে।
    http://thebobs.dw-world.de/en/nominations/

    • জেড এইচ সৈকত : ২৯-০৩-২০১১ | ১৫:৪৮ |

      আমরা পাশে আছি।

    • সাবরিনা সুলতানা : ২৯-০৩-২০১১ | ১৬:৩৩ |

      ধন্যবাদ আপু। এ জয় আমার একার নয়। আপনার সাথে পরিচয় না হলে আমার একার দ্বারা এ যুদ্ধে টিকে থাকা সম্ভব হতো না।
      অনেক অনেক ভালোবাসাসহ অতলান্ত শুভকামনা।

      ভালোতে থাকুন। আলোতে থাকুন।
      প্রতি পলে অনুপলে …

    • সাবরিনা সুলতানা : ২৯-০৩-২০১১ | ১৬:৩৪ |

      কৃতজ্ঞতা সৈকত ভাই Smile
      ভালো থাকাটাই কাম্য!

  17. লিখন : ০১-০৪-২০১১ | ২:৩৮ |

    আপানার জয় মানে আমাদের ও জয়, পাশে আছি, শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করবো আপনার জন্য !

    • সাবরিনা সুলতানা : ০৩-০৪-২০১১ | ১৯:২০ |

      এ জয় আমাদের বাংলা ভাষার জয়! এ জয় আমাদের দেশের বঞ্চিত অথচ অন্য রকমভাবে সক্ষম মানুষদের জয়!

      ধন্যবাদ আপনাকে Smile

  18. কাজলাদিদি : ০২-০৪-২০১১ | ১:১৬ |

    বন্ধু আমি ভিষন আনন্দিত । অভিনন্দন রইল । এ নোমিনেশন আমার গোটা বাংলাদেশকে আলোকিত করছে আর প্রতিনিধি হিসেবে প্রিয় বন্ধু সাবরিনা
    আজ আমাদের অহংকার । অনেক শুভ কামনা রইল ।
    Yes Yes Yes Rose Rose Yes Yes Rose Rose Clap Clap Rose Rose Yes Yes

    • সাবরিনা সুলতানা : ০৩-০৪-২০১১ | ১৯:২৩ |

      অসংখ্য ধন্যবাদ কাজলাদিদি Smile

      ভালো থাকা হোক ভালোবাসার শক্তিতে …