একদিন ঘুম থেকে উঠে দেখি মেঝেতে বোনের লাশ
ধষণের শিকার,ক্ষত-বিক্ষত পুরো শরীর,
মুখের অবয়বের সুন্দর মায়াবি চেহেরাটা চেনাই যায় না
এসিডে ঝলসে দিয়েছে দুর্বৃত্ত অসভ্য মানবরুপি কুকুর প্রাণীরা
কেঁদে উঠলাম,চোখের জল পড়লো না,
চোখের কিনারে জমাট বাঁধছে শিলাখন্ডের মতোই বরফ খন্ড পাথর
কোন এক সময় গলতে শুরু করলে সমুদ্র জলোচ্ছাসে পরিণত হবে
কোন টর্নেডো কিংবা সুনামীর ভয়ংকর রুপ নিয়ে গর্জে উঠবে
তলিয়ে দিয়ে যাবে হত্যাকারীদের সমস্ত বাড়ি-ঘর,
অবৈধ সব আস্তানা,ধবংস করে নির্মূল করে দিবে পাতালপুরী আস্তানা
এমনি এক ভয়ংকর বিধ্বংসী সর্পে পরিণত হবে আমার নিস্তব্ধ আচরণ।
শুধু কি ধর্ষিতা বোনের লাশ!
পাশের বিছানায় পড়ে আছে আমার পৃথিবীর ভালবাসার ছাদ
গৃহ স্বর্গ,শান্তির নিবাস মমতাময়ী মা
হাত-পা বাঁধা বুক বিদ্ধ পিস্তলের বুলেটে ঝাঝরা করা আর
শরীরের জায়গায় জায়গায় ধারালো ছুঁডি়র ছোপ ছোপ কুপ,
রক্তের স্রোতে টাইচ করা ফ্লোরটা কালচে রঙে..
আলমারি খুলে লুট করা স্বর্ণালঙ্কার,সাথে লাখ পাঁচে টাকা
হাতিয়ে নিয়ে পালিয়েছে রাতে আঁধারে আসা দুর্বৃত্তরা।
জমাটবাধার রক্ত,বোনের ধর্ষিত লাশ,বুলেট বিদ্ধ নিহত মা
ঘুম ভাঙা ভোরে নৃশংস হত্যাকান্ডের মর্মান্তিক দৃশ্য
কতটা বিধাতুর যন্ত্রণাদায়ক মুহুর্ত হতে পারে………….।
আমরা প্রতিনিয়তই পত্রিকার পাতায় ফুটে উঠা খবর চিত্রে
দেখি নৃশংস হত্যার ভীবৎস গা শিউরে উঠা চিত্রগুলো
ঘাতক প্রেমিকের হাতে হত্যা প্রেমিকার ২৮ টুকরো লাশ
জানালার পাশেই পড়ে থাকতে দেখেছিল পাশের মানুষ
বৃদ্ধ মাকে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় মেয়েক খুন-ধর্ষণ
ক্লিনিক-হাসপাতাল থেকে প্রসূতির সদ্য প্রসবিত চুরি হয় নবজাত শিশু
নিজ বাসার ভাড়াটিয়ার হাতে অপহৃত সন্তান,অত:পর হত্যা
গৃহ পরিচারিকার দীর্ঘ দিনের মধ্যযুগীয় নির্মম নির্যাতনের দৃশ্য
ঘাতক বাসের পিষ্ট হওয়া পথচারীর লাশ,
চারপাশে ঘিরে রাখা যানজতের কোলাহল ভীড়।
রশিতে ঝুলছে কোন সিলিং ফ্যানে কিংবা গাছের ডালে
আত্মহনিত তরুণ-তরুণীর ফাসকাষ্ঠ লাশ!
এইসব চিত্রগুলো প্রতিদিন ঘুম থেকে চায়ের টেবিলে বসে
পত্রিকার হাইলাইট হওয়া শিরোনাম,
টিভির পর্দায় সংবাদ পাঠিকার কন্ঠে
প্রামাণ্য চিত্রে,সাংবাদিকের ক্যামেরার ভিডিওচিত্রে
অনাকাংখিত মন নিয়ে চোখ মেলে দেখে যেতে হয়…..।
১২ জুন/১২

http://alorbubon.x10.mx/?p=108



সুন্দর !
শুভকামনা প্রিয় দোয়েল
ধন্যবাদ প্রিয় আপু। কেমন আছেন?
ভালো আছি
আপনি ভালো তো !
পত্রিকার অনুলিপি। হাল ছাড়া নৌকা।
এইসব চিত্রগুলো প্রতিদিন ঘুম থেকে চায়ের টেবিলে বসে
পত্রিকার হাইলাইট হওয়া শিরোনাম,
টিভির পর্দায় সংবাদ পাঠিকার কন্ঠে
প্রামাণ্য চিত্রে,সাংবাদিকের ক্যামেরার ভিডিওচিত্রে
অনাকাংখিত মন নিয়ে চোখ মেলে দেখে যেতে হয়…..।
অনেক অনেক ধন্যবাদ দারুন উপস্থাপনের জন্য
অসংখ্য ধন্যবাদ প্রিয় সফেদ কুহেলী ভাই। ভালবাসা জানবেন।
আজ কাল এই কারনে পত্রিকা পড়িনা
সব ন্যাগেটিভ খবর
তা আপনি কেমন আছেন দোয়েল পাখী
মাঝে মাঝে ফেবুতে নক করেন কিন্তু দূর্ভাগ্য জনক ভাবে নো রিপ্লাই
দূঃখিত স্যার
শুভ কামনা রইলো
জ্বি ভাল আছি প্রিয় ডা.দাউদ ভাই। সময়ের কাছে সবাই ব্যস্ত। তাই হয়তো ব্যস্ততার কারনে অনেক সময়ে প্রিয় কাজগুলোও হয়ে উঠে না। ভাল থাকুন সতত।
বাহ দারুন কবি,

ধন্যবাদ প্রিয় মান্নান দা।
এগুলো এখন চোখ সওয়া বিষয়!
আমরা আর বেদনায় লীন হই না..
বেদনারা সব বিষে বিষে বিষাক্ত হয়ে গেছে..
তবু বলি প্রতিবাদ প্রতিরোধ গড়তে হবে
এই মানুষ রূপী অ-মানুষদের বিরুদ্ধে……