মুনিয়া মায়াঙ্ক আর আমাদের গল্প যেখানে শুরু হয়েছিলো
সেও এক বিসর্জনের উলুধ্বনি বটে
কিংবা নির্মানের নামে ধ্বংসের সুকৌশলী বারোয়ারী প্রস্তাব
তাৎক্ষনিক শীর্ষ সংবাদের নামে মাইক্রোফোনের জয়ধ্বনি কিংবা,
লালগালিচা সংবর্ধনার নামে আসলে পাপোশের রং বদলানো রুপ ।
বুঝলি মায়াঙ্ক, তোকে লিখবো বলে যতো বার ফিরে আসি
অনুভুতি গুলো শব্দ থেকে উচ্চে গিয়ে ইথার ছোঁয়
আমিও নাছোড় বান্দা, তাকে ধরতেই যেই টিপি সুইচ
বানোর ভেংচে লাফিয়ে ছোটে হিমের পাহাড়ে বরফ কুচির মিহি ধোয়ায়
সেখানো ধাওয়া করে দেখি পাহাড় টাও গোপন এক পথ খুঁড়েছে; পাপেরই পথ-
দেখতে পাবি হেমন্তের শেষ বিকেলে মেঘের বুকে অচিন রঙের কাল শিটে দাগ।
বলার কি আর লোক আছে বল?
স্বতঃসদ্ধি গঙ্গার জলে আর করো স্নান, করপোরেশনের জলের মাঝেও হিম খুঁজেছি
আসলে এসবই বাহানা শতেক,
পাপের পথেও মাঝে মাঝেই ধুলো উড়ায় শর্বরী রাত ।
মুচকি হেসে সেই যে রাত তোর আমার বিদায় বেলায় ঘুমের নামে মুখ লুকোলো
রুপোলি তারার ঘোমটা খানা ইচ্ছে করেই শিকেয় তুলেও ফেলে গেলো
প্রতি রাতেই বালিশ ভর্তি ওমের মাঝে মরুভুমির পাপ জমাতে ।
শ্বাসের নামে ঢেউয়ের ফনায় কামাক্ষা জপ,
বর্ষা-বাদল পাণ্ডুলিপির কবির যতো স্বগতোক্তি, সেসব ভাবিস কাব্য কেবল ?
সেই খানেও পাপ লুকোনো
ফুলশয্যায় খাটের থেকেও অভ্র বনের শিকড় ডাকে নিঃশব্দ রক্তপাতের ক্লান্ত সুখে
জানিস মায়াঙ্ক, নিশ্বাস নিতে যতোই বিশুদ্ধতা খুঁজি তাকেও ছেড়ে দিলেই যে বিষ
বুঝলি না ? শিকড়ের খোঁজে যে বনের কাছে ছুটিস সেও তো বিষের টানেই বেঁচে আছে
ভালোবাসার আরেক নাম তবে পাপ কিংবা প্রেম নয় কেন ?
যার হেমে গেথে গেথে মুনিয়াটাকে বিসর্জন দিয়ে -
তোর কাছে স্বীকারে কোন রাখ ঢাক নেই , আমি আসলে আজন্ম এক পাপকেই পুষে চলেছি ।
যতোই তাকে ফোটাতে চাই শুদ্ধ তম ফুলের নামে, পাখির ঠোঁটে গানের সুরে
নদীর বান কিংবা সাগর ঢেউয়ের সিম্ফনিতে
আসলে সে গোখরো সাপের স্বপ্ন মুঠোয় দাঁতাল বিলাপ ।




আপনার কবিতা অনেক দীর্ঘ হয়। তবে পাঠে ক্লান্তি আসেনা। ধন্যবাদ।
শুকরিয়া ।
আপনার মন্তব্য অনেক ছোট হয় তবে উৎসাহের কমতি থাকে না ।
অসাধারণ ভাব।
ভাবুক পাঠকের জন্য রইলো কৃতজ্ঞতা ।
উচ্চ মার্গীয় ভাব ও ভাষা সমৃদ্ধ কবিতা। বরাবরের মতই চমতকার।

শুভ কামনা এবং শুভ নববর্ষ।
প্রিয় তে নিতে বাধ্য হলাম ।
উচ্চ মার্গীয় ভাব ও ভাষা সমৃদ্ধ কবিতা ===> বিষেশায়িত হবার যোগ্যতা অর্জন করে লেখাটি সম্মানিত হয়েছে ।
প্রিয়তে গিয়ে কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানাচ্ছি ।
পড়লাম
কি বুঝলাম বলতে পারবো না, তবে বুঝেছি তো কিছু
ধন্যবাদ
প্রতিবার তো কিছু বলার থাকে । যদিও পরে আর বলেন না, এইবার তেমন কিছু নেই ??
স্বতঃসদ্ধি গঙ্গার জলে আর করো স্নান, করপোরেশনের জলের মাঝেও হিম খুঁজেছি
আসলে এসবই বাহানা শতেক,
পাপের পথেও মাঝে মাঝেই ধুলো উড়ায় শর্বরী রাত ।
মুচকি হেসে সেই যে রাত তোর আমার বিদায় বেলায় ঘুমের নামে মুখ লুকোলো
রুপোলি তারার ঘোমটা খানা ইচ্ছে করেই শিকেয় তুলেও ফেলে গেলো
প্রতি রাতেই বালিশ ভর্তি ওমের মাঝে মরুভুমির পাপ জমাতে ।
শ্বাসের নামে ঢেউয়ের ফনায় কামাক্ষা জপ,
বর্ষা-বাদল পাণ্ডুলিপির কবির যতো স্বগতোক্তি, সেসব ভাবিস কাব্য কেবল ?
সেই খানেও পাপ লুকোনো
ফুলশয্যায় খাটের থেকেও অভ্র বনের শিকড় ডাকে নিঃশব্দ রক্তপাতের ক্লান্ত সুখে
আসসালামুয়ালিকুম স্যার

অসাধারন ১ টা কাব্য লাভ করিলাম আজ
অনেক দিন এমনটি পড়া হয়নি
অসংখ্য ধন্যবাদ
আমি সম্মানিত বোধ করছি ।
আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা -
কবিতা বুঝতে এলাম।

নিন শুরু করুন।
এখনো কি আছেন ????
নাকি অপেক্ষায় থেকে থেকে উধাও !!!
অনেকক্ষণ অপেক্ষা করে চলে গিয়েছিলাম। আবার এলাম। এবার শুরু করুন।
অনেক সুন্দর রুদ্র।
আমার ব্লগ বাড়িতে আপনার এই প্রথম আগমন আশা করছি আনন্দের ছিলো ? প্রত্যাশা করছি কিছু প্রপ্তিরও ।
দারুন!
খুব ভাল লাগলো।
ভালো থাকুন সবসময়।
শুভকামনা -
আপনার ভালো লাগার সাথে আমারো ভালো লাগার প্রকাশ মিশে গেছে । অনেক কৃতজ্ঞতা ।
মুনিয়া মায়াঙ্ক আর আমাদের গল্প ……….
পড়ে তারপর আসতে হলো ……সত্যি লিখার যে ক্ষিপ্রতা স্বকীয়তা সে কঠিন ..কোমল..দহন…দ্রোহ এসবের মিশ্রনে অদ্ভূত সৃষ্টি !
” সেই খানেও পাপ লুকোনো
ফুলশয্যায় খাটের থেকেও অভ্র বনের শিকড় ডাকে নিঃশব্দ রক্তপাতের ক্লান্ত সুখে ”
এই যে প্রহসন জীবনের সাথে ….ক’জন পারছে আজলা ভরে একে তুলে আনতে ??
রুদ্র পেরেছে……এবং সেটা সফল ভাবেই ।
নীড় অন্তর শুভ কামনা
নীড় অন্তর শুভ কামনা ……
মনে করিয়ে দিলেন ।
আপনার আগমন এর অপেক্ষায় থাকি কিন্তু এভাবে বললে তো ….
কবিতার ভাব বুঝতে আমার বেশী কষ্ট হয়।
কিন্তু আমি অপলোক ভাবে ভাবি কি ভাবে
কবিরা কবিতা লিখে,কি এক বিশেষ প্রতিভা।
তাই কবিদের শুধু শ্রদ্ধা করি।
আমার ও কবিদের প্রতি অকৃত্তিম শ্রদ্ধা নিবেদিত । প্রকৃতই যে কবি -
যখন পড়ছিলাম লেখাটা এই কথাটা কোথাও গিয়ে যেনো লাগলো…একেবারে আমূল ছুঁয়ে গেলো
ধরে ফেলেছেন তবে ???
আপনার আগমন আমাকে অন্যরকম এক ভালো লাগায় ছুঁয়ে যায় ।
স্বীকারোক্তির আর্শীতে ভেসে ওঠা সত্যের প্রতিবিম্ব।
অগ্রজ আমার শ্রদ্ধা জানবেন ।
চমৎকার কবিতা!
কৃতজ্ঞতা ।
আশা করি ভালো আছেন ।
আগেই স্বীকার করি, আমার একটা সীমাবদ্ধতা আছে। তাহলো, আপনার কবিতা পড়তে গেলে আমাকে প্রায়ই এলোমেলো হয়ে যেতে হয়। পুরো জিনিসটা ধরা বা সম্পূর্ণভাবে আমার উপলব্ধিতে নিয়ে আসা অসম্ভব বলেই প্রতীয়মান। শুধু এতটুকু বলবো, কিছু কিছু জায়গায় বেশ ভাল লেগেছে।
শুভ কামনা রইল আপনার প্রতি।
কবিতা পড়তে গেলে আমাকে প্রায়ই এলোমেলো হয়ে যেতে হয়। পুরো জিনিসটা ধরা বা সম্পূর্ণভাবে আমার উপলব্ধিতে নিয়ে আসা অসম্ভব বলেই প্রতীয়মান। >>> আপনার উপলব্ধির মাপে এখনো বুনতে পারিনি বলে অনুভুতির চাদরের এই খুঁত টুকুন এর দায়ভার নিলাম ।
অনেক ভালো থাকুন ।
রুদ্র..আমরা সকলেই মনে হয় নিজের জন্যই লিখি,,তাই আপনার এ লেখায় আমার জন্য যা লিখেছেন তা খুব ভালো লেগেছে আমার, খুব কাব্যিক লেগেছে,,আর যে কথাগুলো শুধু আপনার জন্য লেখা সে গুলো না হয় আমি নাই বা বুঝলাম…তবে হ্যা,
আমার মতে কবিদের জীবনে কোনো পাপপূন্য বলতে কিছু থাকে না,,কবি পাপপূন্যনিরপেক্ষ! তাই লেখায়, চিন্তায়,,কাব্যে শিরোনামে এসব না আসা ই বেশী কাব্যিক!
আমার মতে কবিদের জীবনে কোনো পাপ পূন্য বলতে কিছু থাকে না,,কবি পাপ পূন্য নিরপেক্ষ! >>> স্বীকার্য ।
লেখায়, চিন্তায়,,কাব্যে শিরোনামে এসব না আসা ই বেশী কাব্যিক! >> বুঝতে পারিনি , যদি বুঝিয়ে দিতেন !!
বলছিলাম,,শিরোনামের কথা
আরেকটু বুঝিয়ে বলবেন ?
অনুরোধে -
দারুন , অসাধারন, চমৎকার, উচ্চ মার্গীয় ভাব ও ভাষা সমৃদ্ধ কবিতা।
আরো আরো কিছু যা পাঠকের কলম দিয়ে ভালোলাগা প্রকাশ করতে পারেন না। যা যে কোন লেখকের কাছে আনন্দের প্রাপ্তি।
আমি আপনাকে সে আনন্দ টুকু হয়ত দিতে পারবো না। আপনার অনেক কবিতা আমি পড়েছি – আপনার সব কবিতা বোধের বা ক্ষরনের এর বাহিরে কিছু নেই। আবার যা বলতে চান তা পাঠক্কে জানাতে বা বোঝাতে চান না। সব সময় মনে হয় আপনি নিজের জন্য লিখছেন বা বলা চলে যা বলছেন তা যেন পাঠক বুঝে না ফেলে, তাতে আবিস্কৃত হয়ে যাবে , কবি ধরা পড়ে যাবে।
কবিতায় চিত্রকল্প বা রুপক কবিতার শ্রী বৃ্দ্ধি করে মাত্র , কবিতাকে কবিতা করে না । কবিতা বিমূর্ত হতে পারে তবে তার মাঝে যেন মন্ত্র থাকে , থাকে নেশা । যা পাঠকে মাতাল করবে। পাথক যদি কিছু নাই বুঝলো তবে সে জন্মের দরকার কি ? আপনার অনেক কবিতা আছে যা সব মিলিয়ে সুন্দর। আবার কোন কোন কবিতা আছে যা সুন্দর তবে কোনটা চোখ ছড়া সুন্দর , কোনটা নাক ছাড়া সুন্দর। আবার কোন কোন টি গল্প আর কবিতার মিশ্রন। আপনার কবিতা পড়ে আমি বুঝি আপনি কোনটি ন্যাচারাল লিখেছেন আর কোনটি অভার পেস দিয়ে বাউন্স করেছেন আর তাতে পুরো কবিতাটি হয়ে গেছে নো বল বা ওয়াইড।
শুভ কামনা।
প্রিয় মেঘলা , বোধ করি আপনার কাছে থেকে পাওয়া আমার প্রথম মন্তব্য । তাই আশা করি পূর্বে বা পরে আপনার ভ্রমন আমার ব্লগের বাড়িতে কিছুটা প্রাপ্তি দিয়েছে, কিছুটা আনন্দ ।
পাথক যদি কিছু নাই বুঝলো তবে সে জন্মের দরকার কি ? আপনার অনেক কবিতা আছে যা সব মিলিয়ে সুন্দর। আবার কোন কোন কবিতা আছে যা সুন্দর তবে কোনটা চোখ ছড়া সুন্দর , কোনটা নাক ছাড়া সুন্দর। আবার কোন কোন টি গল্প আর কবিতার মিশ্রন। আপনার কবিতা পড়ে আমি বুঝি আপনি কোনটি ন্যাচারাল লিখেছেন আর কোনটি অভার পেস দিয়ে বাউন্স করেছেন আর তাতে পুরো কবিতাটি হয়ে গেছে নো বল বা ওয়াইড। >>>
আমার নিজের লেখার ধারাপাত সহ বুঝে ফেলেছেন বলে ভালোই লাগছে । তবে কবিতা কিংবা কিংবা যে কোন সৃষ্টির পুরোটাই সার্বজনীনতা পায় না । তার কিছু ধরা পড়ে কিছু পড়েনা এমনই দেখে এসেছি আসলে আমি । নিজের লেখাকে খুব বেশি মাহাত্ম্য দেয়ার মতো কিছু লিখিওনি কোন দিন । তবে কালে ভদ্রে যখন আপনাদের মতো কিছু বোদ্ধা পাঠক যারা সৃষ্টির চোখ, নাক, মুখ হীনতার পরেও এতো ডিটেইল অনুভব প্রকাশের জন্য আসেন তখন আপনাদের চোখেই আসলে দেখে নেই । বনের পাখি আপন মনেই গান করে । তার সেই গানের সৃষ্টি অন্যের উপলব্ধির মাঝে কতোটা অর্থবহ তা দেখে গাওয়া নয় তাও লোকে তার সুর টুকুনেই মহিত হয় । পৃথিবীর তাবত সৃষ্টি আপন জিহ্ববার মতোন । কারো কাছে যা অতি মুখরোচক আবার কারো কাছে তা জঘন্য । তবে সৃষ্টির দায়ভার অপেক্ষা গ্রহন কারীর সীমাবদ্ধতাও তাতে কম দায় রাখে না ।
অনেক ভালো থাকবেন । ভালো লাগলো আপনার মন্তব্য তাই এতো কিছু বলাও হয়ে গেলো
সুন্দর লেখা।
তোর কাছে স্বীকারে কোন রাখ ঢাক নেই , আমি আসলে আজন্ম এক পাপকেই পুষে চলেছি ।
কবি … বড্ড বেশি বেসামাল লাগলো এখানে
কবিতাখানি ভাবে ভঙ্গিতে একটি আসাধারন সৃষ্টি একথা সুধীজনের
নিরবে পড়ে গেলাম
পাপ পূষা নিয়ে আমার একটা ছোট – সহজ লেখা ছিল
বুকের মাঝে পাপের ঘর ।
মেহেদি কালার কপালপুড়া এক সন্ধ্যায়
ভিনদেশী কিছু যাযাবর পাপ
বুকের ঘাটে নাও ভিড়িয়েছিল ।
সেই থেকে বুকে পাপ পোষছি ।
কে জানে-বুকে পাপ পোষা পাপ কিনা !
‘মুঠোয় দাঁতাল বিলাপ’ ‘অভ্র বনের শিকড়’ ‘অনুভুতি গুলো শব্দ থেকে উচ্চে গিয়ে ইথার ছোঁয়’ ইত্যাদি শক্তির পরিচায়ক! দোলা দ্যায় পাঠক হৃদয়ে। ভাবনায় ব্যাকুল করে এবং আবারো বলতে হয়, যেমন বলেছিলাম শুরুতে-
অনেক ভালো লাগার অন্যতম কারণ beautiful phrasologies স্তব্ধ করে দেয়ার মতোন! If i say something in the light of pomo[postmodern] interpretation, that would be, signifiers- the words and the ‘I’ behind this poem successfully emitted signifieds which blooming in readers mind I think.!
thoughtful and beautiful and praiseworthy indeeeeeeeed !
বেশ কিছু আমার মুগ্ধ করে রেখেছিল অনেকক্ষন।
আপনার লেখা অনেকবার পড়া যায়। পড়ি।
শুভ কামনা সব সময়।
আপনাকে আর তো দেখি না ব্লগে।
চলেই কি গেলেন ? ব্লগ ছেড়ে ?