বিজয়ের মাস ডিসেম্বর -০২

প্রথমেই আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধে যারা কন্ঠ দিয়ে যুদ্ধ করেছেন তাদের প্রতি জানায় গভীর শ্রদ্ধা ও ভালোবাসা ……

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহন করেছিল সব পেশার মানুষ।কেউ যুদ্ধ করেছেন অস্ত্র হাতে আবার কেউবা করেছেন অদম্য সাহস বুকে নিয়ে কন্ঠ দিয়ে,সুর দিয়ে।মহান মুক্তিযুদ্ধ শুরু হলে কন্ঠযোদ্ধারা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে গান গাইতে শুরু করেন।কন্ঠযোদ্ধাদের সে সকল গান মুক্তিযোদ্ধাদের প্রানে আরও সাহস সঞ্চার করেছিল,উজ্জীবিত করেছিল।১৯৭১ সালে কন্ঠযোদ্ধারা বাংলাদেশের স্বাধীনতার জন্য জনমত তৈরীতে নিরলসভাবে কাজ করে যান।কন্ঠযোদ্ধাদের সেই গান গুলি নিয়ে বাংলালিংক ১৬ ডিসেম্বর ২০০৯ সালে ৬টি সিডিতে ৭১টি গান নিয়ে “জাগরনের গান” নামে এ্যালবাম করেছিল ,কালেকশন-এ রাখার মত পুরো এ্যালবাম টি নিয়ে এই আয়োজন —

নির্বাচিত ৭১ টি গানের সংকলন নিয়ে বাংলালিংকের সৌজন্যে ১৬ ডিসেম্বর ২০০৯ সালে মুক্তি পেয়েছে জাগরণের গাণ অ্যালবামটি। গানগুলো হল -
০১. আমার সোনার বাংলা
০২. দুর্গম গিরি কান্তার
০৩. মোদের গরব, মোদের আশা
০৪. জনতার সংগ্রাম চলবেই
০৫. আজি সপ্ত সাগর
০৬. রাষ্ট্রভাষা আন্দোলন করিলিরে
০৭. গরিলা আমার গরিলা
০৮. সোনায় মোড়ানো বাংলা
০৯. মাগো ভাবনা কেন
১০. রক্তের প্রতিশোধ নেব আমরা
১১. আয়রে আমার দামাল ছেলে
১২. এক সাগর রক্তের বিনিময়ে
১৩. ধন্য ধান্যে পুষ্পে ভরা
১৪. আমি যুগে যুগে এসেছি
১৫. বাংলার মাটি বাংলার জল
১৬. ভয় কি মরণে
১৭. রক্ত শিমুল তপ্ত পলাশ
১৮. বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ
১৯. আমরা করব জয়
২০. বিপ্লবের রক্তমাখা ঝান্ডা উড়ে
২১. ভেবোনা গো মা তোমার ছেলেরা
২২. তীরহারা এই ঢেউয়ের সাগর
২৩. রক্ত দিয়ে নাম লিখেছি
২৪. এক নদী রক্ত পেরিয়ে
২৫. ও আমার দেশের মাটি
২৬. এই শিকল পরা ছিল
২৭. মাগো তোমার সোনা মানিক
২৮.ধিতাং ধিতাং বলে
২৯. জনতার মুখগুলি
৩০. পতাকা আমার মায়ের মুখের মত
৩১. ঘুমের দেশে ঘুম ভাঙতে
৩২. লাঞ্চিত নীপিড়ীত মানুষের জয়
৩৩. জন্ম আমার ধন্য হল
৩৪. ওরে ভীষম দরিয়ার ঢেউ
৩৫. বিজয় নিশান উড়ছে ওই
৩৬. দাম দিয়ে কিনেছি বাংলা
৩৭. কারার ওই লৌহ কপাট
৩৮. নাম তার ছিল জন হেরী
৩৯. আজি বাংলাদেশের হৃদয় থেকে
৪০. আগুন নিভাব কে রে
৪১. নোঙর ছাড়িয়া
৪২. মাঠে মাঠে সোনালি ধান
৪৩. হিমালয় থেকে সুন্দরবন
৪৪. নোঙর তোল তোল
৪৫. সোনা সোনা সোনা লোকে বলে সোনা
৪৬. রক্তে আমার আবার প্রলয়
৪৭. ও আমার বাংলা মা তোর
৪৮. মাটের মন্দির সোপান তোলে
৪৯. বিচারপতি তোমার বিচার
৫০. ব্যর্থ প্রাণের আবর্জনা
৫১. চাষাদের মুঠেদের মজুরের
৫২. ও মাঝি নাও ছাইড়া দে
৫৩. এই পতাকা শ্রমিকের রক্ত পতাকা
৫৪.ওরে আমার মুখের ভাষা
৫৫. ওরা লম্বা লম্বা কথা বলে
৫৬. ফুল খেলবার দিন নয় অদ্য
৫৭. মোরা একটি ফুলকে বাচানোর জন্য
৫৮. ডিম পাড়ে হাঁসে, খায় বাঘডাশে
৫৯. একবার যেতে দেয় না
৬০. আমার ভাইয়ের রক্তে
৬১.ও দুনিয়ার মজদুর
৬২ এরা আমাদের গান গাইতে দেয়না
৬৩. সেই সামালো ধান
৬৪. আমার প্রতাবারে ভাত
৬৫. লাখ লাখ মানুষের হাত
৬৬. সালাম সিলাস হাজার সালাম
৬৭. আমরা পূর্বে পশ্চিমে
৬৮. জয় বাংলা বাংলার জয়
৬৯. পূর্ব দিগন্ততে
৭০. শোন এটি মজিবরর
৭১. স্বার্থকে জনম মাগো

“জাগরনের গান” এ্যালবামের ৭১টি গানে এক সাথে ডাউনলোড এই লিংক

প্রতিটি গানের লিংক নামসহ আলাদা আলাদাভাবে দেওয়া আছে। ফলে আপনারা শুধু যে গানটি পছন্দের সেই গানটিঁ ডাউনলোড করুন এই লিংক

আসুন সবাই ৭১-এ যে সকল কন্ঠযোদ্ধা তাদের কণ্ঠ দিয়ে সমগ্র জাতিকে জাগিয়ে তুলেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মানের বহিঃপ্রকাশ হিসেবে আমরা সবাই এই এ্যালবাম কিনি অন্তত সংগ্রহে রাখার জন্য।তাছাড়া আমার মনে হয় এটি এমন একটি এ্যালবাম যা আপনার সিডি কেসের শোভা বৃদ্ধি করবে। এই প্রজন্মের আমরা অত্যন্ত ভাগ্যবান সেই সব অমর গানের সংকলন পেয়ে।

ডিসেম্বর বিজয়ের মাসে আমরা স্মরণ করি জাতির সেসব বীর সন্তানদের, যারা এদেশের স্বাধীনতার জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন।স্মরণ করি যুদ্ধে পবিত্র সম্ভ্রম হারানো মা-বোনদের। শ্রদ্ধা করি যুদ্ধাহত সব মুক্তিযোদ্ধাদের।ডিসেম্বর আসলেই সব বাঙালীর মত আমরও বিজয় চেতনাটা খুব নাড়া দেই!! ডিসেম্বর আমাদের মনে করিয়ে দেয়,আমরা স্বাধীন।১৬ ডিসেম্বর এর পর থেকে আবার সেটা ম্লান হতে থাকে।এটাই স্বাভাবিক।কিন্তু আমার যেটা মনে হয় উন্নত জাতি হবার জন্য সবার আগে দরকার বিজয়ের এই চেতনাটা সবার মধ্যে ভালোভাবে সঞ্চারিত করা।

মুক্তিযুদ্ধের পর গত ৪০ বছরে জনগণের দীর্ঘ আন্দোলনের পরও যুদ্ধাপরাধীদের বিচারের দাবি আজো বাস্তবায়িত হয়নি।বিজয়ের আনন্দের আমরা কোন ভাবেই আর যুদ্ধাপরাধী সাথে করতে চাই না ,ওদের বিচারের জন্যে সোচ্চার হইঐক্যবদ্ধ হই মুক্তিযুদ্ধাদের পিছনে – যুদ্ধাপরাধীর বিচারের দাবীকে গনদাবীতে পরিনত করি এবং যুদ্ধাপরাধীর সাথে এটাই হোক আমাদের শেষ ডিসেম্বর।এই বিজয় দিবসে যারা মা-মাটি-মাতৃভূমির সাথে বেঈমানী করেছে তাদের লাশের অপেক্ষা …….


VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 5.0/5 (3 votes cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: 0 (from 0 votes)
বিজয়ের মাস ডিসেম্বর -০২, 5.0 out of 5 based on 3 ratings

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১৬ টি মন্তব্য (লেখকের ৮টি) | ৮ জন মন্তব্যকারী

  1. মরু বেদুইন : ০২-১২-২০১০ | ২০:৫৫ |

    শেয়ার করার জন্য ধন্যবাদ।
    Rose

  2. মুরুব্বী : ০২-১২-২০১০ | ২১:২২ |

    পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ প্রিয় রুবেল।
    Clover Clover Clover

    • রুবেল আহমদ : ০৩-১২-২০১০ | ২১:৪৪ |

      অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা —
      ভালো থাকবেন।শুভ কামনা

  3. চাঁদের বুড়ি : ০২-১২-২০১০ | ২১:৩১ |

    Yes Yes ধ-ন্য-বা-দ আপনাকে,ভাল লাগা গান গুলো দেখে ভালই লাগলো। Smile

    • রুবেল আহমদ : ০৩-১২-২০১০ | ২১:৪৪ |

      অসংখ্য ধন্যবাদ।
      আপনাদের ভালোলাগা পেলে ভীষণ ভালো লাগে।
      ভালো থাকবেন অবিরাম শুভকামনা রইলো।

  4. হরবোলা : ০২-১২-২০১০ | ২১:৫৪ |

    ধন্যবাদ।

    আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন আজ কর্পোরেটদের বাণিজ্য বিজ্ঞাপনের পণ্য। বাংলা লিংকের এই উদ্যোগটি বাণিজ্যিক বিজ্ঞাপন কেন্দ্রিক হলেও অভিনন্দনযোগ্য।

    সতত শুভ কামনা আপনার জন্য, সকলের জন্য।

    • রুবেল আহমদ : ০৩-১২-২০১০ | ২১:৪৩ |

      ধন্যবাদ
      শুভকামনা নিরন্তর। ভালো থাকবেন ।

  5. রাজিন : ০৩-১২-২০১০ | ০:১৬ |

    প্রিয়তে রাখতে বাধ্য করলেন Yes Yes Yes Yes

    • রুবেল আহমদ : ০৩-১২-২০১০ | ২১:৪৫ |

      শুনে খুশি হলাম। অনেক ধন্যবাদ
      কেমন আছেন ?
      ভালো থাকবেন।
      শুভ কামনা সব সময়।

  6. ভালবাসার দেয়াল : ০৩-১২-২০১০ | ০:৫৯ |

    অনেক পছন্দের গানগুলো।

    ধন্যবাদ রুবেল ভাই শেয়ার করার জন্য Rose
    আজকে এই গানটি কয়েকবার শুনেছি – দাম দিয়ে কিনেছি বাংলা Star

    • রুবেল আহমদ : ০৩-১২-২০১০ | ২১:৪৯ |

      অনেক অনেক ধন্যবাদ
      শুভকামনা নিরন্তর। ভালো থাকবেন ।

  7. কাজলাদিদি : ০৩-১২-২০১০ | ১:২৩ |

    মুক্তিযুদ্ধের যেকোন অংশই গর্বের সাথে প্রচার এবং ধারণ করা উভয়ই ভীষন
    অভিনন্দন পাবার যোগ্য । বিজয়ের এই মাসে আপনার ধারাবাহিক আয়োজন
    আমাদের দেশপ্রেমকে একটু হলেও নাড়িয়ে যেতে সাহায্য করে । অনেক
    খুশি হয়েছি আমি আপনার এই সচেতনতার পোষ্ট শেয়ার করার জন্যে ।
    অসংখ্য ধন্যবাদ ।
    Clover Clover Yes Yes Yes Clover Clover Clover Yes Yes Yes Yes Clover Clover Clover Clover

    • রুবেল আহমদ : ০৩-১২-২০১০ | ২১:৪৮ |

      অনেক অনেক ধন্যবাদ —
      ভালো থাকবেন।শুভ কামনা

  8. বখতিয়ার শামিম : ০৩-১২-২০১০ | ১৫:২২ |

    তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা।
    শুভকামনা রুবেল ভাই।

    • রুবেল আহমদ : ০৩-১২-২০১০ | ২১:৪৭ |

      অনেক ধন্যবাদ।ভালো থাকবেন সর্বদা।