প্রিয়তমা

তুমি শুধু আমার
আমার হয়েই থেকো,
যত দূরেই থাক তুমি
আমায় মনে রেখো।

তুমি আছো তাই তো আমি
জীবন নিয়ে ভাবি,
চিরটা কাল আমার থেকো
এটাই আমার দাবী।

চোখের পাতায় থাকো তুমি
হৃদয় জুড়েও তুমি,
তোমায় ছাড়া লোকারণ্যে
ভীষণ একা আমি।

মুখে তোমায় হয়না বলা
অনেক কিছুই জেনো,
নিঃশ্বাসটা তোমার ছায়ায়
এই টুকু তো মেনো।

যখন আমি যাচ্ছি ডুবে
ভীষণ অন্ধকারে,
ঠিক তখনি পেলাম তোমায়
আমার হৃদয় ভারে।

পাশেই থেকো প্রিয় আমার
কষ্ট শোক ও সুখে,
সাগর সেঁচা সুখ যে দেব
শান্ত সৌম্য মুখে।

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 4.9/5 (7 votes cast)
VN:F [1.9.7_1111]
Rating: 0 (from 0 votes)
প্রিয়তমা , 4.9 out of 5 based on 7 ratings

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩১ টি মন্তব্য (লেখকের ১৪টি) | ১০ জন মন্তব্যকারী

  1. মোঃ মাজারুল ইসলাম : ০৭-০৬-২০১১ | ১৬:০২ |

    কবিতার এ চাওয়া শত ভাগ পূরণ হোক এই দোয়া করি মন থেকে।
    শুভ কামনা আপনার জন্য আর যাকে ঘিরে এ কবিতা।

    • রুবেল আহমদ : ০৭-০৬-২০১১ | ২০:২০ |

      ধন্যবাদ ভাই

      ভাল থাকবেন আপনিও, শুভ কামনা রইল।

  2. মিজানুর রহমান : ০৭-০৬-২০১১ | ১৬:২১ |

    দারুণ হয়েছে প্রিয় ভাই।
    Star Star Star Star Star
    Rose Rose Rose Rose Rose

    • রুবেল আহমদ : ০৭-০৬-২০১১ | ২০:২২ |

      আপনাদের ভাললাগায় আমি কৃতজ্ঞতা।অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা।কেমন আছেন? ভাল থাকবেন অবিরত।

  3. ফিরোজ খান : ০৭-০৬-২০১১ | ১৭:১৯ |

    যত দূরেই থাক তুমি
    আমায় মনে রেখো।

    কঠিন আবেদন, তবে সন্দেহ হয় মনে রাখবে কি?
    আপনার দাবী আসলেই প্রেমের দাবী, তবে তার বাস্তবায়ন ও কার্যক্রম ঠিক থাকবে কিনা সময়ের দাবী। (হাহাহাহা)

    সব সময় ভাল থাকুন, সুন্দর কবিতা, শুভ ব্লগিং।

    • রুবেল আহমদ : ০৭-০৬-২০১১ | ২০:২৬ |
      আপনার দাবী আসলেই প্রেমের দাবী, তবে তার বাস্তবায়ন ও কার্যক্রম ঠিক থাকবে কিনা সময়ের দাবী।

      হা হা হা ভাই তাই নাকি! কেমন জানি নির্বাচন নির্বাচন ভাব আছে কথাতে Razz

      কৃতজ্ঞতা জানবেন,শুভ কামনা আপনাকেও।

  4. স্বপ্নবাজী : ০৭-০৬-২০১১ | ১৭:৪০ |

    কবিতা তো ভালো লেগেছে।
    কিন্তু প্রশ্ন তো অন্যখানে। বলি ঘটনা কি? Thinking

    Rose Clover Rose

    • রুবেল আহমদ : ০৭-০৬-২০১১ | ২০:৫২ |

      আপনাদের ভাললাগায় অনুপ্রাণিত বোধ করছি-অনেক অনেক শুভ কামনা জানবেন ,কেমন আছেন?

      কবিতার মধ্য ঘটনা কই পাইলেন Wink

    • স্বপ্নবাজী : ০৭-০৬-২০১১ | ২০:৫৪ |

      কেমন আছি পরের কথা। আগে কাহিনী বলেন। Waiting

    • রুবেল আহমদ : ০৭-০৬-২০১১ | ২১:০৫ |

      আরে মিয়া কাহিনী কই দেখলেন! Grin
      পাগল এনা দেখি! Wink
      Shoot

    • স্বপ্নবাজী : ০৭-০৬-২০১১ | ২২:০৪ |

      যতোই গুলাগুলি করেন, কাহিনী না শুনে আমি যাচ্ছি না। Waiting

    • রুবেল আহমদ : ০৭-০৬-২০১১ | ২৩:০৬ |

      আমিত কোন কাহিনী জানিনা Bash
      কাহিনী আবার কি জিনিস Wink
      কাহিনী কেমনে হয় Think

    • স্বপ্নবাজী : ০৭-০৬-২০১১ | ২৩:৪৫ |

      কাহিনী ক্যামনে হয়, কাহিনীর সংজ্ঞা কি এসব আপনারে না জানলেও চলবে। আমাকে বাস্তবতা বলেন। Mad

    • রুবেল আহমদ : ১০-০৬-২০১১ | ২৩:১৩ |

      Shy Shy Hear not Hear not

    • স্বপ্নবাজী : ১১-০৬-২০১১ | ১২:৩৫ |

      Think

  5. সোহেল : ০৭-০৬-২০১১ | ১৭:৪০ |

    ”মুখে তোমায় হয়না বলা
    অনেক কিছুই জেনো,
    নিঃশ্বাসটা তোমার ছায়ায়
    এই টুকু তো মেনো “

    চমৎকার – Rose Rose Rose

    • রুবেল আহমদ : ০৭-০৬-২০১১ | ২০:৫৫ |

      কৃতজ্ঞতা ও অনেক অনেক ধন্যবাদ জানবেন,
      কেমন আছেন? ভাল থাকবেন, শুভ কামনা।

  6. ছায়েদা আলী : ০৭-০৬-২০১১ | ১৭:৫৩ |

    রুবেল আহমদ কবিতা লিখা শুরু করলো কবে থেকে Grin
    Think Think

    ”সাগর সেঁচা সুখ যে দেব
    শান্ত সৌম্য মুখে। ”

    ওম শান্তি ! শান্তি ! শান্তি !!
    Smile + ৩

    • রুবেল আহমদ : ০৭-০৬-২০১১ | ২০:৫৯ |

      হা হা হা কবিতা কই পাইলেন!! Wink Grin

      কবিতা লিখতে না পেরে ভীষণ কষ্টে আছি,সবাই অনেক অনেক কবিতা লেখে ! Razz আমিত কারো জন্য কবিতা লেখতে পারি না। Cry

      সত্তার মাঝে খুঁজে নেয়া যায় না কিছু -
      সমুদ্রের মাঝে এক ফোটা জল কিংবা, চরের মাঝে এক কনা বালি,
      তবুও পাগল এই আমি কেবল তোমাকেই খুঁজি ।

    • ছায়েদা আলী : ০৭-০৬-২০১১ | ২২:১৯ |

      শুকরিয়া Smile
      সুখী হোন ।

    • রুবেল আহমদ : ০৭-০৬-২০১১ | ২৩:২৪ |

      Smile Smile Smile Smile

  7. চারুমান্নান : ০৭-০৬-২০১১ | ১৮:০৪ |

    যখন আমি যাচ্ছি ডুবে
    ভীষণ অন্ধকারে,
    ঠিক তখনি পেলাম তোমায়
    আমার হৃদয় ভারে। Yes Yes Yes Yes
    Rose Rose Rose Clover Clover Clover Heart

    • রুবেল আহমদ : ০৭-০৬-২০১১ | ২১:০১ |

      আনন্দিত হলাম ভাইয়া।
      রইলো ফুলেল অভিনন্দন।
      Rose : Rose rose:

  8. রাজিন : ০৭-০৬-২০১১ | ১৯:১২ |

    সুইট সুইট Clap Clap

    • রুবেল আহমদ : ০৭-০৬-২০১১ | ২১:০৩ |

      সুইট Shock
      ভাই সুইট কেমনে বুজলেন Razz
      আমিত দেখি তিতা Wink

      রাজিন ভাই আপনার পদচিহ্ন পড়েছে
      আমি তাতেই ধন্য বোধ করছি।অসংখ্য ধন্যবাদ আপনাকে।
      আপনার জন্য রইলো অনেক অনেক প্রীতি এবং শুভ কামনা।

    • রাজিন : ১০-০৬-২০১১ | ১৪:৩৮ |

      তিতার অন্য পিঠেই থাকে মিঠা Confused

  9. মুরুব্বী : ০৮-০৬-২০১১ | ১৯:৪০ |

    বুঝেছি। দিলমে
    কুচ কুচ হোতা হ্যাঁয়। Clap

    • রুবেল আহমদ : ১০-০৬-২০১১ | ২৩:১২ |

      তাই নাকি Smile ভাল থাকুন -অবিরাম শুভ কামনা ।

  10. রুপালি গিটার : ০৯-০৬-২০১১ | ৫:১৭ |

    যখন আমি যাচ্ছি ডুবে
    ভীষণ অন্ধকারে,
    ঠিক তখনি পেলাম তোমায়
    আমার হৃদয় ভারে।

    আমি এক ক্লান্ত পথিক। হাজার বছর ধরে হেঁটে গেছি অনিঃশেষ জীবনের রুক্ষ -বিরান পথে। সেই স্বপ্ন-মানুষটির দেখা আজ অবধি পেলাম না। আলেয়ার আলো হয়ে জ্বলছে সে অষ্টপ্রহর। আমার সমস্ত বোধ বেদনার গাঢ় নীল শলাকায় আটকে পড়ে খাবি খায়, একটু সুখের আশায়। আমার কল্পনার আকাশটা মেঘে মেঘে ছেঁয়ে থাকে। বুকের ভেতর হু হু করা দীর্ঘশ্বাসগুলো আকাশের পর আরো আরো অনেক আকাশের খোঁজে বড়ো হতে থাকে। দীর্ঘ এক জনম অপেক্ষার পর আমি সুখী হয়েছিলাম মাত্র দু’দিনের জন্য। তারপর, আমার সুখ আমায় ছেড়ে চলে গেছে বহুদূরে। কি ভীষণ বোকাই না ছিলাম আমি!! যাকে বন্ধু ভেবে জড়িযে ধরে জীবনের পথে হাঁটবো বলে ভেবেছি, কখনো বুঝতেই পরিনি সে আমার নয়। আমায় ছেড়ে সে একদিন চলে গেছে। আচ্ছা, বলতে পারো কেউ, আমার ভেতরের ভীষণ নিঃসঙ্গ ক্লান্ত আমিটা কেনো এখনো তার অপেক্ষায় থাকে? বহুরাত কেটে যাচ্ছে নির্ঘুম। সূর্যের আলো এখন আর আমার বোধের উত্তরণ ঘটায় না। আমি কি কোন জড়োমানুষে পরিণত হয়ে যাচ্ছি? তোমরা যারা সুখী মানুষ, তাদের সুখ তেলতেলে চেহারা দেখে আমার অনেক হিংসে হয়। তোমরা যখন প্রিয় মানুষটির হাতে হাত রেখে একান্ত ভঙ্গিতে পথ চলো, তখন আমার ভেতরের ভালোবাসার আকুল নিদাঘ তিয়াসায় তৃষ্ণার্ত হৃদয়টা ভেঙে পড়তে চায়। প্রিয়র কোলে মাথা রেখে তোমাদের নিশ্চিন্ত রাতের ঘুম দেখে দেখে আমি ভীষন ক্লান্ত হয়ে পড়েছি। আমার খুব ইচ্ছে হয়, আবার প্রাণখুলে হা হা করে হাসতে। প্রিয় কারো হাতে হাত রেখে ঝুম বৃষ্টিতে ভিজতে। কানে ফুল গুজে ছুটে বেড়াতে এখান থেকে সেখানে। আমি তোমার অপেক্ষায় অধীর বসে আছি। তুমি কি আসবে?

    ———————————————————————————-

    ভালোলাগা রেখে যাচ্ছি। তবে কবির প্রতি হিংসে হচ্ছে ভীষণ। তিনি তার মানষ-প্রিয়াকে পেয়ে গেছেন, জীবনের প্রয়োজনীয় প্রতিটি অনুসঙ্গে। আর, আমার ভাগ্যটা ঠিক উল্টো পায়ে পথ হাঁটে। আমি বৃত্তের বাইরে দাঁড়িয়ে থেকে আমা প্রিয় মানুষটিকে ভালোবেসে যাই। ও হয়তো কোনদিন জানতেও পারবেনা, কেউ একজন ওকে এতোটা ভালোবাসে। মনটা ভীষণ রকমের বিষন্নতায় ডুবে গেছে। তবুও প্রিয় লেখক, ভালো থাকুন। জীবনের প্রতিটি অনুষঙ্গে অকৃত্রিম সুখ ঘিরে থাকুক আপনাকে। ভারো থাকুন প্রিয় মানুষদের নিয়ে। অহর্ণিশ শুভ কামনা জানবেন।

    • রুপালি গিটার : ০৯-০৬-২০১১ | ৫:২০ |

      ভারো
      ভালো

    • রুবেল আহমদ : ১০-০৬-২০১১ | ২৩:১০ |

      চাওয়ার সাধ্য ছিল আমার চেয়েছি হৃদয় ছিল আমার তাই পেয়েছি, তাই আর কিছু জানি না। সুন্দর মন্তব্য । তবে কেমন জানি লাগলো । Grin ভাল থাকুন,অনেক ভাল।এই শুভ কামনা।শুভ ব্লগিং।