তোমার শরীরের প্রতিটি ভাঁজ
আমার জানা আছে
জানা আছে প্রতিটি শ্বাস-প্রশ্বাস
শির থেকে নখ অবদি সবই।
শিশিরে ভেজা ঘাস মাড়িয়ে চলা কিংবা
ফড়িংয়ের পিছু চলা
শরতের মেঘ দেখা, একলা
বসে আনমনে দিগন্তে ফেলা আঁখিদ্বয়
আমার নখদর্পে জমা আছে সব।
জানা আছে আমার খুব ভোরে
স্নান শেষে পূজা করে
ফিবে যাওয়া ঘরে, কিংবা
ঠাকুরমার অযত্নে ফেলে রাখা হারমোনিয়াম নিয়ে
সা রে গা মা খেলা করে তোমার ঠোঁটে।
আমি জানি, জানি তুমি কেমন করে
আঁখিতে কাজল করে, গোলাপী ঠোট
তালপুকুরের পাশে হেঁটে চল আনমনে।
অথবা
তোমার ভেজা শাড়ির আঁচল,
ভেজা চুল যখন
শিশিরের মতো ভিজিয়ে দেয় তোমাকে
কেমন দেখায় তোমায়।
তোমার বাতায়ন পাশে হাসনাহেনা
নেতিয়ে পড়ে
তোমার শরীরের মৌ মৌ গন্ধে
যা মিশে আছে আমার প্রতিটি রক্ত কণিকায়
তোমার সবি জানা শুধু
আমি তোমার কাছে আজো অচেনা।
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।



ভাল লাগল। শুভ কামনা।
ধন্যবাদ
ভাল লাগল । মেয়েরা অমন করে নারীর সৌন্দর্য অনুভব করতে পারে না বলে হয়তো এত সুন্দর করে প্রকাশ ও করতে পারে না ।
শুকরিয়া
এত চেনা, তবু অচেনা!
পূজা শেষে স্নান, নাকি স্নানের পরে পূজা??
অনেক ধন্যবাদ ভাইয়া। এবার ঠিক আছে কি?
শুভ কামনা।
বাহ দারুন,,,,,,,,,,,,,,,,
আপনাদের দোয়া
ভালই লিখছেন তবে ধারাবাহিকতা গুলি একটু মনযোগ দিলে ভাল হবে । যেমন নাজমুল ভাই সুন্দর একটা পয়েন্ট দেখিয়ে দিয়েছেন।
শুভ কামনা।
ঠিক আছে ভাইয়া। দোয়া করবেন।
মামুন আজ যে বেশ উতালা হলে ভাই
কি যে বলেন ভাইয়া?