"লিপি" ই-বুক সংস্করণ

ই বুক - লিপি

বন্ধুরা, আপনারা সবাই জানেন এবারের বই মেলামেলায় অত্যন্ত ক্ষুদ্রাকায় একটি ছোট সাহিত্যপত্র লিপি বের হয়। এই পত্রিকাটি সম্পাদনা করতে গিয়েই সম্পাদনার হাতে খড়ি হয় আমার। সম্পাদনায় সঙ্গে ছিলেন প্রিয় ব্লগার ছন্দহীন ( মলয় দাস ) এবং বাবুল হোসেইন।

প্রথমত বইমেলা উপলক্ষ্যে কাজটি করতে গিয়ে খুব তাড়াহুড়ো করা হয় যাতে বইমেলার শুরুতেই পত্রিকাটি মেলায় আনা যায়। ফলশ্রুতিতে মেলার প্রথম ভাগেই নিয়ে আসতে সক্ষম হই। অল্প সময়ের মধ্যেই পত্রিকাটি ব্যাপক পাঠকপ্রিয়তা লাভ করে। একুশ তারিখের আগেই আমাদের প্রথম সংস্করণের সিংহভাগ শেষ হয়ে যায়। তাই অনেকেই পরে পত্রিকাটি সংগ্রহ করতে চাইলেও আমরা সরবরাহ করতে ব্যর্থ হই।

বেশ বড় দুটো অমার্জনীয় ভুল থাকা সত্বেও লিপি ২য় ইস্যু পাঠকপ্রিয়তা লাভ করায় সম্পাদনা প্যানেলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কবিতার প্রতি পাঠকদের এই ভালবাসা আমাদের সত্যি মুগ্ধ করেছে। যেহেতু চাহিদা মোতাবেক পত্রিকাটি ছাপা হয়নি তাই আমাদের মাথায় এল ই-বুক সংস্করণের কথা।

ই-বুক সংস্করণে পত্রিকায় যে সব ভুল ভ্রান্তি ছিল সেগুলো দূর করা হয়েছে। আশা করা যাচ্ছে পত্রিকা সংস্করণটির মত ই-বুকটিও পাঠকের নিকটে সমাদৃত হবে।

ই বুকের ডাউনলোড লিঙ্ক – http://www.mediafire.com/?pmi1jeh544w1orm

আশা করছি আপনারা সকলে ডাউনলোড করে পড়বেন ই-বুকটি। ভাল থাক হোক সকলের। সকলকে শুভেচ্ছা।

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 5.0/5 (1 vote cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: 0 (from 0 votes)
"লিপি" ই-বুক সংস্করণ, 5.0 out of 5 based on 1 rating

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩০ টি মন্তব্য (লেখকের ১৫টি) | ১৪ জন মন্তব্যকারী

  1. সৈয়দ মাজারুল ইসলাম(রুবেল) : ১৯-০৩-২০১২ | ২১:৪২ |

    আয়োজন সফল এবং সুন্দর হোক Rose Rose

    • রেজওয়ান তানিম : ১৯-০৩-২০১২ | ২৩:১০ |

      ধন্যবাদ আপনাকে। আশা করছি ইবুকটি ডাউনলোড করেছেন

      ভাল থাকবেন

  2. wcÖÝ Avkivd : ১৯-০৩-২০১২ | ২২:২৬ |

    ধন্যবাদ

  3. ইকারাসের ডানা : ১৯-০৩-২০১২ | ২৩:০০ |

    ভালো উদ্যোগ।

  4. ডা. দাউদ : ১৯-০৩-২০১২ | ২৩:০৫ |

    সালাম জানিবেন কবি
    শুভ কামনা আপনার এই আয়োজনের জন্য

  5. হামিদুর রহমান পলাশ : ২০-০৩-২০১২ | ০:০১ |

    উদ্যোগ শুভ হোক। লেখা পাঠাতে চেষ্টা করব।

  6. জুলিয়ান সিদ্দিকী : ২০-০৩-২০১২ | ০:২৩ |

    যে দুইজনের নামে লিপি উৎসর্গ করা হইলো তাদেরও কবিতা আছে দেইখ্যা অবাক হইলাম। মানে ব্যাপারটার সঙ্গে আমার পূর্ব পরিচয় ছিলো না।

    আমার অতৃপ্তি নাহোল সম্পর্কে। শব্দ সাজানো ছাড়া আর কিছুই মনে হয় নাই।
    হয় কবিতা আমি বুঝি না কিংবা এইধারার কবিতা আমি আর দেখি নাই বইল্যা এমন ধারণা হইতে পারে।

    তবে সাহস কইরা শুরু করার জন্য সম্পাদক্ত্রয় আমাদের অনেকের শুভ কামনার দাবীদার। Heart

    • রেজওয়ান তানিম : ২০-০৩-২০১২ | ১০:৫৭ |

      ধন্যবাদ জুলিয়ান দা খোলামেলা মন্তব্যের জন্য।

      প্রিন্টেড কপি আপনার হাতে থাকলেই আপনি বুঝতেন উনাদের উৎসর্গের কারণ।

      আর শুভকামনার জন্য ধন্যবাদ।

      আশা রাখছি সপ্তর্ষিতে লেখা পাঠাবেন

  7. ছন্দ হিন্দোল : ২০-০৩-২০১২ | ৭:২৩ |

    জেনে ভালো লাগলো । শুভ কামনা রইলো।

    • রেজওয়ান তানিম : ২০-০৩-২০১২ | ১০:৫৯ |

      ধন্যবাদ আপনাকে

      ভাল থাকা হোক সারাটি দিন

  8. নির্জন শিশির : ২০-০৩-২০১২ | ৭:৫৩ |

    শুভকামনা রইল

  9. হামিদুর রহমান পলাশ : ২০-০৩-২০১২ | ১২:২৭ |

    লেখা পাঠিয়েছি।

  10. এস. এম. কামরুল আহসান : ২০-০৩-২০১২ | ১৮:৩৫ |

    জেনে খুব ভালো লাগলো। লেখা পাঠাবার চেষ্টা করব।
    শভকামনা সতত। Rose

  11. সকাল ‍রয় : ২০-০৩-২০১২ | ১৯:০২ |

    * কবিতা –আপনারা গুনগত মান সম্পন্ন কবিতা চাইছেন। আমার সেরকম কবিতা নেই।
    * গল্প – আমার সকল গল্পই বানান ভুলে ভরা। তাই সেটা নিশ্চই গ্রহনযোগ্য হবে না।

    * বই আলোচনা, বই পরিচিতি, সমালোচনা :আমি সাহিত্যের ধারা ব্যাকারন মেনে কোন আলোচনাই করিনা। তাই সেটাও বাতিল

    তাই ভীষন ভাবে দু:খিত হলাম। তবে নিশ্চই আশান্বিত লেখা পাবেন।

    • রেজওয়ান তানিম : ২৪-০৩-২০১২ | ২২:৩০ |

      উল্টাপাল্টা কথার ভাত নাই।

      আপনারে ধরুম যাইত্যা।

      হে হে হে

  12. মেঘ অদিতি : ২০-০৩-২০১২ | ২০:৩৮ |

    সুন্দর উদ্যোগ।

  13. আনন্দময়ী : ২০-০৩-২০১২ | ২০:৪৬ |

    এগিয়ে চলুক

  14. নাজমুল হুদা : ২০-০৩-২০১২ | ২১:৪৯ |

    সাফল্য আসুক।
    শুভেচ্ছা তানিম।

  15. সাহাদাত উদরাজী : ২২-০৩-২০১২ | ২০:৩৫ |

    সাফল্য কামনা করছি।