সমস্ত দিনের সুষমা যখন জড়ো হয় সন্ধ্যায়
মস্তিষ্কের কোষে কোষে জ্বরের মতো ছড়িয়ে যায় দিনের উত্তাপ
বৃষ্টির অস্থির ফোঁটা মধুর মতো হাতের তালুতে এসে জমে
দুধের সরের মতো তুষার ছড়ায় প্রকৃতিময়
সূর্য-মধুর বিকেলে ছাড়া ছাড়া মেঘ ঝুলে থাকে রঙধনুর সাতরঙ সুতোয়
আলপনা-আঁকা সন্ধ্যার বাতাসে ফেরারী হয় হাসনা হেনা জুঁই
ঝিঁঝি-ডাকা রাতে জোনাকিরা আলোর সুতোয় নকশী-কাঁথা বোনে বাঁশবনে
—- মনের মৌচাকে তখন কি গুন গুন ক’রে ওঠে কবিতার মৌমাছি,
কখনও কি ফিরিয়ে রাখে মুখ অভিমানী মেয়ের মতো !
কতো দিন, রাত… নির্ঘুম কেটে যায় কবিতা বিহীন,
ছন্দহীন প’ড়ে থাকে মনের দেউল…
কাব্যগ্রন্থ : অপরূপা নীল নির্জনতায় ( ২০০১ )
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।





ভাল লাগল।
কতো দিন, রাত… নির্ঘুম কেটে যায় কবিতা বিহীন,
ছন্দহীন প’ড়ে থাকে মনের দেউল…
এই যে আমার মনের কথা
আপনি জানলেন কি করে???????এটিই হয়তো কবিত্ব!!
সালাম জানবেন স্যার
কবি, আমার কবিতা আপনি লিখে দিলেন।
ভালোলাগা রেখে গেলাম। আরো কবিতা চাই।
বেশ ভাল লাগল।
শুভ কামনা।
কবিতার সাথে ছবি চমৎকার,,,,,,, দারুন কবি