আমার পছন্দের নাটক ”চাদেঁর নিজের কোন আলো নেই” নাটকটি পরিচালনা করেছেন ‘মোহাম্মদ মোস্তফা কামাল রাজ’ এটি আমার কাছে একটি অসাধারন ধারাবাহিক নাটক। এই নাটকে অভিনয় করেছেন মোশারফ করিম,তিশা,সিদ্দিকুর রহমান,শখ,মনিরা মিঠু,মিশু সাব্বির,মাহমুদুল ইসলাম মিঠু,কাইফ,রাজু এবং আরো অনেকে।
চিত্রগ্রহনঃআদিত্য মনির
সম্পাদনায়ঃএম জাহাঙ্গীর হোসেন
সঙ্গীতঃআরফিন রুমী
নাটকের টাইটেল গানটা করেছেন আরেফিন রুমী এবং ন্যান্সি।নাটকটি যেমন অসাধারন তেমনি নাটকের টাইটেল গানটা চমৎকার।
আমি এই পর্যন্ত যত গুলো পর্ব দেখেছি আমার কাছে খুব ভালো লেগেছে আশা করি আপনারা দেখলে আপনাদের কাছেও ভাল লাগবে।
আর ভাল কথা নাটকটি এন টি ভি(NTV)তে প্রতি শনিবার এবং রবিবার বাংলাদেশ সময় সন্ধ্য ৮:১৫ মিনিটে।
যারা বাংলাদেশী নাটক পছন্দ করেন আশা করি তারা অব্যশই দেখবেন।
যারা টেলিভিশনে না দেখতে পারেন তারা এই ইউটুবিতে দেখতে পারেন।আমি শুধু ১ম পর্ব টা দিলাম।



ai natok ti amio dakhi.share korar jonno thax

শুভেচ্ছা রইল

ভাল থাকুন।
শেয়ার করার জন্যে ধন্যবাদ, তবে বাংলা নাটকের যা অবস্থা! একটু রিভিউ এর মতো করে লিখে দিলে বুঝতে সুবিধা হত, খামাখা সময় নষ্ট করে তিশা আর মোশাররফ করিমের নাটক দেখার কোনো মানে নেই, আমার মনে হয় এরা এখন হাটতে বসতে নাটক করে
ধন্যবাদ
তারা হাটতে বসতে নাটক করুক বা না করুক ঐটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু ভাল নাটক আমরা অব্যশই দেখতে পারি।
মনে হয় নাটটি ভাল হবে,


মোহাম্মদ মোস্তফা কামাল রাজের নাটক
সারা দিনই অবসর থাকি তাই দেখার জন্য আগ্রহ কম থাকে
ধন্যবাদ

অবসর থাকেন তারপরও আগ্রহ কম থাকে……
হি হি হি
ভালো একটি নাটকই তো পছন্দ আপনার
ধন্যবাদ পছন্দ জানলাম
আপনাকেও ধন্যবাদ।

ভাল থাকুন।
অনেক ধন্যবাদ প্রিয় রাজু।
ক্যামোন আছো ভাইয়া।
ভাল থেকো।

শুনতে খারাপ লাগলেও আমাকে বলতে হচ্ছে এ নাটক আমার কাছে একদম ফালতু মনে হচ্ছে।কারন আমি অবশ্যই বলবো।
প্রথম পর্বে দেখলাম সিদ্দিক তার ভাইকে বলছে সে মেডিকেল 2nd year এ পড়ে।’কতো দিন লাগবে তোর ডাক্তার হতে?’ ভাই জিজ্ঞেস করে।’এই তো আর এক বছর’-সিদ্দিকের জবাব।
হাসবো না কাঁদবো বুঝতে পারছিনা।একটা বাচ্ছা ছেলেও বুঝে মেডিকেল হলো ৫ বৎসরের কোর্স। আমাদের নাট্যকার?
কয়েক পর্ব পরে দেখি সিদ্দিক বলছে সে মেডিকেল 4th year এ পড়ছে!কয়েক সপ্তাহের ব্যবধানে সে 4th year এ উঠলো কিভাবে?তাও দেখি Anatomy বই আর Plastic human skeleton নিয়ে সে দৌড়াদৌড়ি করছে।রাজ সাহেব কি জানেন Anatomy বই আর Plastic human skeleton হচ্ছে Medical 1st and 2nd year syllabus?
সিদ্দিকের মতো একজন মধ্য বয়স্ক (চেহারা দেখে মনে হয়) লোককে উনি
2nd year vs 4th year এর স্টুডেন্ট বানানোর আগে কি উনার বুঝা উচিত ছিলোনা যে তাকে (সিদ্দিক) দেখতে medical student এর বাবা মনে হয়?
তিশার বাবা বলে যাকে চালানো হচ্ছে তাকে তার বড় ভাই মনে হয়।মায়ের চেয়ে বাবাকে যে কমপক্ষে ১০ বছরের ছোট মনে হয় এটা একটা আহাম্মকও বুঝার কথা।
আফসোস আমাদের নাট্যকার তা বুঝতে পারছেন না।