রাজকুমারী, চোখ ও একটি স্বপ্ন

আজ থেকে ঠিক ছয় বছর আগে এক রাজকুমারীর সাথে দেখা হয়েছিল

ভাবছেন কোথায়? কোথায় আবার! এক মোহনীয় স্বপ্নের মাঝে,

তার নিখুঁত চোখের দিকে তাকিয়েই ছোট্ট এক হাসি দিয়ে বসলাম;

তা দেখে সে মেহেদি রাঙা হাতের আড়ালে মুখ লুকালো লাজে।

চোখ এত সুন্দর হয় কি করে! ফটোশপে বসে সারাজীবন

পার করে দিলেও তো পারব না এমন আঁকতে,

তার নুপূরের রিনিঝিনি আর চুড়ির টুংটাং শব্দে রঙিন

হতে থাকে স্বপ্ন আমার; ঠিক তখনই বাধ্য হলাম জাগতে।

এলার্মের শব্দ জীবনেও এত কর্কশ লাগে নি আগে

আর পাঁচ মিনিট পর বাজলে কিই বা হত! মেজাজ গেল বেড়ে

প্রিয় মোবাইলটা তখন ক্ষণিকের জন্য শত্রু হল আমার

প্রচণ্ড রাগে বালিশের ওপর মারলাম সেটা ছুঁড়ে।

পরদিন শত চেষ্টা করেও স্বপ্নে ফিরিয়ে আনতে পারিনি

আমার রাজকুমারীকে, ছুঁয়ে দেয়া হয়নি তার চোখ জোড়া,

হাহাকার আর শূন্যতা আমার প্রতিচ্ছবি হয়ে আমাকেই উপহাস করে;

বিধ্বস্ত হয়ে যাই চুপিসারে, মনে আমার দুঃখ ভরা।

এরপর বহু জায়গায় বিচরণ করেছি; না পেলাম সে মায়াবী চোখ,

না পেলাম বুকে কাঁপন লাগানো স্নিগ্ধতাময় মেহেদী রাঙা হাত।

খুঁজতে খুঁজতে আজ আমি মধ্য যৌবনের এক তৃষ্ণার্ত প্রহরী

বেদনাসিক্ত এ মনকে পাহারা দিয়েই চলেছি প্রতি দিন-রাত।

এভাবে হয়ত আরও ছয় ছয়টি বছর কেটে যেতে পারে, তবে

আমি জানি সেদিন ঠিকই মায়াবতী রাজকুমারী থাকবে আমার পাশে,

তার চোখের ভাষার একনিষ্ঠ আর একমাত্র পাঠক হব আমি,

জন্ম নেবে নতুন এক অধ্যায়; সুখের ডানায় যাব দুজন ভেসে।

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 0.0/5 (0 votes cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: 0 (from 0 votes)

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১৪ টি মন্তব্য (লেখকের ৭টি) | ৭ জন মন্তব্যকারী

  1. দীপক সাহা : ২৯-০৫-২০১২ | ১৪:০৪ |

    স্বপ্ন সত্যি হোক। শুভকামনা।

  2. বিষণ্ণময়ী : ২৯-০৫-২০১২ | ১৪:১৪ |

    এর মানে কি রাজিন, ছয় বছর পরে বিবাহ করা হবে???

    কল্পনার পরী কি আর বাস্তবে ধরা দেয়?? বোধ হয় দেয় না। স্বপ্ন বা কল্পনার পরীকে স্বপ্ন বা কল্পনায় রাখাই ভাল ।

    কেমন কাটছে দিন কাল তোমার, এখন তো মধ্য রাত ওখানে জেগে আছো কেনো??
    পড়াশুনা কি শুরু করেছো?? না কি অন্য কিছু করছো?? ওখান ছবি তুলে একটা ছবি পোষ্ট দাও না। খুব দেখতে ইচ্ছে করছে বাচ্চাটা কতো বড় হয়েছে এই কয়দিনে??

    অনেক ভাল থাকো।

    • রাজিন : ৩০-০৫-২০১২ | ৬:৩৮ |

      লেখার সাথে বাস্তব জীবনের কোন মিল নেই I dunno

      হমম কল্পনার পরীকে কল্পনায় রাখা ভাল- একমত

      দিন ভালই কাটছে। হমম এখানেও রাত জাগা হয় মাঝে মাঝে। পড়াশোনা কিছু মাস পরে শুরু করব। এখন একটা জবের ট্রেইনিং-এ আছি।

      ছবি I dunno I dunno ওজন বৃদ্ধিতে কিঞ্চিত চিন্তিত Razz

      ফেবুতে কয়েকটা পিক দিছি, দেখে নিয়েন আমি বড় হয়েছি নাকি ছোট হয়েছি ROTFL ROTFL

  3. ডা. দাউদ : ২৯-০৫-২০১২ | ১৫:১৮ |

    এরপর বহু জায়গায় বিচরণ করেছি; না পেলাম সে মায়াবী চোখ,

    না পেলাম বুকে কাঁপন লাগানো স্নিগ্ধতাময় মেহেদী রাঙা হাত।

    খুঁজতে খুঁজতে আজ আমি মধ্য যৌবনের এক তৃষ্ণার্ত প্রহরী

    বেদনাসিক্ত এ মনকে পাহারা দিয়েই চলেছি প্রতি দিন-রাত।

    -সকল ঘুমন্ত ও জাগ্রত স্বপ্ন বাস্তবায়ন হোক
    শুভকামনা।

    • রাজিন : ৩০-০৫-২০১২ | ৬:৫৮ |

      Grin ধন্যবাদ Grin

  4. মুক্তিযোদ্ধা : ২৯-০৫-২০১২ | ১৫:২১ |

    বর্ণনা সুন্দর আঙ্কেল। তবে মানুষকে সতত ধৈর্যের পরিচয় দিতে হবে। অতটা রাগ ঠিক হয়নি। কেমন আছেন আয়্কেল? আপনার আম্মাকে সালাম দিবেন। বিদেশে কেমন লাগছে।

    • রাজিন : ৩০-০৫-২০১২ | ২২:১১ |

      অনেক শুভেচ্ছা রইল। আমরা বেশ ভাল আছি। সুন্দর সময় কাটাচ্ছি এখানে Smile

  5. চারুমান্নান : ২৯-০৫-২০১২ | ১৭:৪৭ |

    তার চোখের ভাষার একনিষ্ঠ আর একমাত্র পাঠক হব আমি,
    জন্ম নেবে নতুন এক অধ্যায়; সুখের ডানায় যাব দুজন ভেসে।
    Yes Yes Yes Yes Yes Rose Rose Clover Clover Clover Clover Clover Clover Clover

    • রাজিন : ৩০-০৫-২০১২ | ২২:১১ |

      Smile Smile Smile ধন্যবাদ Smile Smile Smile

  6. সাহাদাত উদরাজী : ২৯-০৫-২০১২ | ২০:০১ |

    রাজিন ভায়া দেখছি জরিপ বাদ দিয়ে কবি হয়ে যাচ্ছেন…

    • রাজিন : ৩০-০৫-২০১২ | ২২:১২ |

      জরিপের প্রশ্ন দেন না আপনারা Frown Frown খুব নিষ্ঠুর আপনারা Cry Cry

  7. হরবোলা : ৩০-০৫-২০১২ | ২:৩৮ |

    রাজিন, তোমার ফেসবুক স্ট্যাটাস আর ব্লগের লেখা দেখে স্পষ্ট করে বলেত চাই যে, তুমি কোন দ্বিধাদ্বন্দ্ব না রেখে সাইক্লোনকে দেখ। সময় হলে তোমারও হবে।

    সতত শুভ কামনা তোমার জন্য, সকলের জন্য।

    (রাজিন, তুমি একটা জিনিয়াস। তুমি কিভাবে আমেরিকার ইংরাজী কিবোর্ড দিয়া বাংলায় ব্লগে লেখ আমি আজও বুঝতে পারি নাই। আমাদের কিবোর্ড ইংরাজ হইলেও এই দেশে থাকতে থাকতে বাংলা শিখে গেছে। কিন্তু তাজ্জব হয়া গেছি আমেরিকা মুল্লুক থেকা তুমি কিভাবে বাংলায় লেখ – এইটা ভাইবা। )

    • রাজিন : ৩০-০৫-২০১২ | ২২:১২ |

      আপনি জেনে আরও অবাক হবেন যে এখানে ছোট ছোট বাচ্চারাঈ ইংরেজিতে কথা বলে Grin