সার্থক ব্যর্থতা

শুনেছি,

কবি হতে গেলে নাকি অনেক বড় প্রেমিক হতে হয়,

সে তার প্রেমিকাকে স্পর্শ দেবে কোমল হাতে;

তাই রিলেশানশিপ স্ট্যাটাস ‘সিঙ্গেল’ এমন কবিদের

বলতে শুনি- নিশ্চয়ই কেউ আছে, আমার অপেক্ষাতে।

শুনেছি,

সন্তান জন্ম দিলেই কেউ প্রকৃত বাবা-মা হতে পারে না

এর জন্য দরকার প্রচুর দায়িত্বশীলতা আর বিচক্ষণতা,

সমাজের ঘাড়ে দোষ চাপিয়ে নিষ্পাপ সেজেছে কাপুরুষের দল

অনৈতিক উন্মাদনায় জ়েগে উঠেছে হীন মানসিকতা।

শুনেছি,

খ্যাতিমান, তুখোড় আর প্রভাবশালী শিল্পপতি হলে

বেশ সস্তাতেই পণ্য হিসেবে ভোগ করা যায় একাধিক নারী,

হোক তারা কারও স্ত্রী, মেয়ে বা বোন তাতে কি

ঘরে তো আসছে চকচকে আসবাব, ব্যাংক ভর্তি পয়সা-কড়ি।

শুনেছি,

‘স্মার্ট’ হতে গেলে নাইট পার্টিতে যাওয়া লাগবে শীর্ণ পোশাকে

রাতভর জমবে ফুর্তির আসর, সাথে থাকবে মাদকের গর্জন

ফেসবুকে ধোঁয়াটে প্রোফাইল পিকচার দিয়ে বাহাদুর হয়ে যাব

এক সপ্তাহর জন্য; আহা! কী যেন এক রাজকীয় অর্জন।

আমি হলাম না কোন মিথ্যে প্রেমিক;
হতে পারলাম না সেই তথাকথিত ‘স্মার্ট’ কেউ

অথবা হইনি এক কলঙ্কিত পিতা বা
‘বিশিষ্ট’ শিল্পপতি- বিকিয়ে দিয়ে নৈতিকতা

এত কিছু না পারার ভীড়েও হতে পেরেছি
একজন সাধারণ, খুব সাধারণ একজন

মানুষ মাত্র। বুঝেছি – এটাইতো নিজ জীবনের
সবচেয়ে বড় সার্থকতা।

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 5.0/5 (1 vote cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: 0 (from 0 votes)
সার্থক ব্যর্থতা, 5.0 out of 5 based on 1 rating

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১৩ টি মন্তব্য (লেখকের ৭টি) | ৫ জন মন্তব্যকারী

  1. ছায়েদা আলী : ২২-০৫-২০১২ | ৮:৩২ |

    দারুণ লিখেছেন ।
    শুভকামনা থাকলো ।

    • রাজিন : ২২-০৫-২০১২ | ৯:০৭ |

      First শুকরিয়া

    • ছায়েদা আলী : ২২-০৫-২০১২ | ৯:১১ |

      কি রাম আছেন আম্রিকা Grin Razz

    • রাজিন : ২২-০৫-২০১২ | ৯:২০ |

      দেশি বয় আছি। এখন পর্যন্ত লক্ষণ ভালাই Grin

    • রাজিন : ২২-০৫-২০১২ | ৯:২১ |

      প্রতিবেশি আপা কইতে ভুলে গেছিলাম Grin

  2. বিষণ্ণময়ী : ২২-০৫-২০১২ | ১৩:১৯ |

    এই সাধারণ মানুষটাই কিন্তু অসাধারণ একজন মানুষ হয় সেটা কি জানো??
    দরকার নেই এমন ব্যাক্তি হবার যে ব্যাক্তিকে সামনে থেকে সবাই হুজুর হুজুর করবে আর আড়ালে গিয়ে বেজন্মা বলে গাল দিবে। তার চেয়ে অতি সাধারণ একজন মানুষই হও ।
    অনেক ভাল লিখেছো এই বয়সে এতোটুকু উপলব্ধি হয়েছে তোমার সেটা অনেক বড় বিষয়। এই ভাবেই সাধারণ হয়ে থাকো সব সময়।

    • রাজিন : ২৩-০৫-২০১২ | ৮:০৫ |

      বয়স লইয়া আমারে এখনও খোটা দেন Shoot Shoot Shoot Shoot Shoot

      বরাবরের মত এবারও অনুপ্রাণিত হলাম Grin

  3. মুক্তিযোদ্ধা : ২২-০৫-২০১২ | ১৩:৪৫ |

    আঙ্কেল কেমন আছেন? দুয়া করি ভালো থাকবেন।

    • রাজিন : ২৩-০৫-২০১২ | ৮:০৫ |

      আলহামদুলিল্লাহ ভাল আছি। ভাল থাকবেন Smile

  4. তুস : ২৬-০৫-২০১২ | ০:০৫ |

    rajin post ki review hoi naki …prthom pata te asche na ….ki kori ??

    • রাজিন : ২৬-০৫-২০১২ | ৩:০০ |

      new blogger der jonno review hobar kotha….
      অপেক্ষা করুন। আশা করি ভোর বা সকালের মধ্যেই চলে আসবে।

  5. সাহাদাত উদরাজী : ২৮-০৫-২০১২ | ১:৩১ |

    ধনী হতে হলে কত কি করা লাগে… কত কি করতে হয়!

    • রাজিন : ২৮-০৫-২০১২ | ৯:০১ |

      কে হতে চান কোটিপতি খেলতে হবে Laugh