বাস্তব বনাম কল্পনা

চেষ্টা করেছিলাম কবিতা লেখার, কিছুই হয়নি

লিখলেই সেগুলো যেন ছড়া হয়ে যায়,

ইচ্ছে ছিল ভাল গল্প লেখার, পারলাম কই?

গল্পগুলোও যেন প্রতি পদে ছন্দ হারায়।

আর কৌতুক! সে আর বলব কি,

মানুষতো আমাকে দেখলেই হাসে।

কৌতুক বলার পর হাসি নেই কোথাও

পেছন থেকে দু-একজন খোঁচা দিয়ে কাশে।

ভেবেছিলাম সিনেমা বানাবো, প্রথমটাই হবে বাম্পার হিট

এরপর নামবো অভিনয়ে, হয়ে যাব ব্র্যাড পিট

নায়ক না হয় বাদ-ই দিলাম, চাকরের রোলটাও পেলাম না

ভবিষ্যতে তাই আমি এ পথে আর গেলাম না।

একবার ভাবলাম খেলোয়াড় হব, ক্রিকেটার বা ফুটবলার

ভাল খেলতে পারলে পরে টাকা পাব পথচলার।

ফিটনেস ধরে রাখতে পারলাম না, খেলার আগেই বাদ

চিনলাম আমি নিজেকে চিনলাম নিজের জাত।

বড় হবার পর ভাবলাম প্রেমিক হব, গার্লফ্রেন্ড বানাবো সাতটা

সাতটাতো দূরের কথা, একজন-ও দিল না পাত্তা।

আর কিচ্ছু হতে চাব না; ছাত্র আছি, ছাত্রই থাকব

আবার যেদিন ইচ্ছে হবে নতুন ছড়া লিখব।

(পূর্বেও প্রকাশিত)

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 4.0/5 (2 votes cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: +1 (from 1 vote)
বাস্তব বনাম কল্পনা, 4.0 out of 5 based on 2 ratings

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১৫ টি মন্তব্য (লেখকের ৭টি) | ৮ জন মন্তব্যকারী

  1. হরবোলা : ০৯-০৫-২০১২ | ৯:৩০ |

    hats off…
    rajin, keep it up. carry on..

    j chela america theka banglay blog lekha se moteo sadharon noy… Smile

    • রাজিন : ১০-০৫-২০১২ | ২১:৫৮ |

      অসাধারণ কমেন্ট Grin

  2. সাইক্লোন : ০৯-০৫-২০১২ | ৯:৩৪ |

    বড় হও ……

  3. বিষণ্ণময়ী : ০৯-০৫-২০১২ | ১২:০৩ |

    কল্পনার ফিউচার টেনস হলো বাস্তব। কারণ কল্পনার কারণেই বাস্তবে সব কিছু করা সম্ভব হয়।

    • রাজিন : ১০-০৫-২০১২ | ২১:৫৯ |

      হমম হয়ত তাই Smile

  4. আ,শ,ম,এরশাদ : ০৯-০৫-২০১২ | ১৩:২০ |

    বিয়াফক সমালোচনা:
    1 প্রথমেই আসা যাক আপনার শিরোণাম নিয়ে
    বড় আপা বলেই দিয়েছেন “কল্পনার ঘরেই জন্ম নেয় বাস্তবতা এবং এই জন্যই বলা হয় যে কোন কাজের প্রথম অর্ধেক হয় মাথায় পরের অর্ধেক মাঠে। তাই বাস্তবতার “মা” কে তার ছেলের মুখোমুখি করা বেমালুম বেঠিক কাজ হয়েছে।

    2 এবার আসা যাক বাক্য গঠন গত সমালোচনা:
    গল্পগুলোও যেন প্রতি পদে ছন্দ হারায়।

    আদর্শ বাক্য হয়নি এটা। কারণ গল্পের সাথে ছন্দের কোন সমপর্ক নেই।

    3 এবার আসা যাক সব চেয়ে আপত্তিকর যে বিষয় সেটা নিয়ে। যে কোন লিখক হবে শ্রেণী বৈষম্যহীন, অসম্প্রদায়িক। কিন্তু আমি যখন আপনার এই লাইনটা(নায়ক না হয় বাদ-ই দিলাম, চাকরের রোলটাও পেলাম না) পড়লাম তখন আমি সকল চাকর(চাকুরীজিবী) শ্রেণীর জন্য আমার খুব কষ্ট হয়েছিল। এবং টাসকিত যে কেন চাকরকে ছোট ভাবা হলো সেটা দেখে।

    • রাজিন : ১০-০৫-২০১২ | ২২:০৬ |

      খণ্ডন

      ১ এখানে দুটো কালের অমিলগুলো তুলে ধরা হয়েছে

      ২ এখানে ছন্ত বলতে অন্ত্যমিল বুঝানো হয় নি। ভাল গল্পের একটা আবহ বা তাল থাকে যা পাঠককে আকৃষ্ট করে থাকে।
      এখানে ছন্দ বলতে সে কথাই বলা হয়েছে।

      ৩ ইয়ে মানে, যেকোন জায়গায় নায়কের একটা এক্সট্রা ডিমান্ড থাকে। আপনাকে কোন সিনেমায় নামালে নিশ্চয় নায়ক হতে চাইবেন। আর চাকরিজীবীদের কথা ভেবে লিখিনি তো ভাই, লিখেছি নিজেকে কয়েক জায়গায় কল্পনা করে।

  5. খেয়ালী মন : ০৯-০৫-২০১২ | ১৬:২৫ |

    ছাত্র আছি, ছাত্রই থাকব
    আবার যেদিন ইচ্ছে হবে নতুন ছড়া লিখব।- Yes Yes Clover Rose

  6. ডা. দাউদ : ১০-০৫-২০১২ | ২:১৭ |

    ফিটনেস ধরে রাখতে পারলাম না, খেলার আগেই বাদ Shock Shock

    • রাজিন : ১০-০৫-২০১২ | ২২:১০ |

      কি হইল। লাইনটা কি দোষ করছে Razz

  7. ছায়েদা আলী : ১০-০৫-২০১২ | ৮:৫৭ |

    হাহাহাহ… আরও বড় হও দাদা ঠাকুর !!
    Grin Grin
    শুভকামনা প্রিয় ।

    • রাজিন : ১০-০৫-২০১২ | ২২:১২ |

      হচ্ছি আস্তে আস্তে Razz

  8. সাহাদাত উদরাজী : ১৭-০৫-২০১২ | ১৭:৪০ |

    ছায়েদা আলী : ১০-০৫-২০১২ | ৮:৫৭ |

    হাহাহাহ… আরও বড় হও দাদা ঠাকুর !!
    Grin Grin