তুমি

নদীর সাথে উপমা দেব তোমায়!
পারি না; পথহারা পথিকের মত দিশেহারা হয়ে পড়ি তখন।
চাঁদের সাথে উপমা দেব তোমায়!
পারি না; চাঁদের ঔজ্জ্বল্য তোমার দ্যূতির কাছে বড্ড ম্লান মনে হয়।

ফুলের সাথে তুলনা করতে গিয়েই বুঝি তোমায় ছোট করা হচ্ছে,
তোমার মনের বিশালতা দেখে আকাশও যেন লাজুক হাসি হাসছে।
রোদেলা দুপুরে তুমি যখন খোলা চুলে বাইরে আসো
প্রকৃতি তখন সতেজতায় ভরে ওঠে তোমার পরশ পেয়ে।

তোমার কণ্ঠ শুনে বসন্তের কোকিল সুর হারিয়ে
হয়ে পড়ে আমার মতই এক নির্বাক শ্রোতা,
এভাবে প্রতিদিনই আমার কল্পনার রাজ্যে
হারিয়ে যাই তোমায় সাথে নিয়ে।

নিষ্পাপ সৌন্দর্য আর পরিচ্ছন্ন ভাল লাগায় উজাড় করে
সমস্ত সুখ যেন নিজের করে নিয়েছি,
আর তোমাকে স্পর্শ করার অতৃপ্ত বাসনা-
সেটা না হয় অধরাই থাকল।

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 5.0/5 (1 vote cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: +1 (from 1 vote)
তুমি, 5.0 out of 5 based on 1 rating

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২৩ টি মন্তব্য (লেখকের ১১টি) | ১২ জন মন্তব্যকারী

  1. ডা. দাউদ : ১৬-০৪-২০১২ | ১৩:৫১ |

    আর তোমাকে স্পর্শ করার অতৃপ্ত বাসনা-
    সেটা না হয় অধরাই থাকল।

    আহারে কে সে?
    বলা যাবে?

    অনেক দিন পর কবিতা লিখলেন
    অভিনন্দন জানিবেন

    • রাজিন : ১৭-০৪-২০১২ | ৮:৫৩ |

      সবই কল্পনাপ্রসূত Cry

      ঠিক ধরেছেন। প্রবাসে লিখা প্রথম কবিতা Smile

  2. হামিদুর রহমান পলাশ : ১৬-০৪-২০১২ | ১৪:২৪ |

    নিষ্পাপ সৌন্দর্য আর পরিচ্ছন্ন ভাল লাগায় উজাড় করে
    সমস্ত সুখ যেন নিজের করে নিয়েছি,
    আর তোমাকে স্পর্শ করার অতৃপ্ত বাসনা-
    সেটা না হয় অধরাই থাকল।

    কে সে আপনাকে এভাবে আচ্ছন্ন করে আছে ?

    • রাজিন : ১৭-০৪-২০১২ | ৮:৫৪ |

      গুগলে সার্চ মেরে জাইনা লন Grin

  3. এস. এম. কামরুল আহসান : ১৬-০৪-২০১২ | ১৪:৪৪ |

    এত্ত ভালোবাসা রাখব কোথায়!
    নিখাদ ভালোবাসায় শিক্ত কাব্যখানি মনে থাকবে অনেকদিন।
    শুভেচ্ছা নিন প্রিয়।

  4. সাইক্লোন : ১৬-০৪-২০১২ | ১৪:৫৯ |

    এখন অবসর যার
    কবিতা লেখার শ্রেষ্ঠ সময় তার ……

    চালিয়ে যাও রাজিন Yes Yes

    • রাজিন : ১৭-০৪-২০১২ | ৯:০৪ |

      জ্বালানি ফুরিয়ে যাওয়া পর্যন্ত চলতে থাকবে… (এক্ষেত্রে জ্বালানী মন্ত্রীর হস্তক্ষেপ থাকলে কঠোর আন্দোলনের হাস্যকর হুমকি দেয়া হবে) Razz

  5. ভালবাসার দেয়াল : ১৬-০৪-২০১২ | ১৬:৩১ |

    সুন্দর এবং চমৎকার অভিব্যাক্তি কবিতায়। বিশেষ ”তুমি’ এর সাথে আসলেই কোন কিছুর তুলনা হয় না। সে তুমি তো অসাধারণ Razz

    আরও কবিতা চাই এই মর্মে ইমো হইবেক। Rose

    • রাজিন : ১৭-০৪-২০১২ | ৮:৫৪ |

      শুকরিয়া Smile

  6. বিষণ্ণময়ী : ১৬-০৪-২০১২ | ২০:৩৪ |

    হুম দূরে থাকলে এমনটাই হয়। কল্পনায় বসবাস করতে হয়।

    • রাজিন : ১৭-০৪-২০১২ | ৮:৫৬ |

      তাইতো হচ্ছে Grin কাছে এলেই বিপদ বাড়তে পারার সম্ভাবনা বেশি ROTFL

  7. আনন্দময়ী : ১৬-০৪-২০১২ | ২১:১৬ |

    বাহ !!!
    নতুন গুনের পরিচয় পেলাম। Yes

  8. ফকির আবদুল মালেক : ১৬-০৪-২০১২ | ২১:৪৬ |

    দ্রুতগতির দেশে গিয়ে কবিতার মতো স্লো ব্যাপার কিভাবে আসে? তাও আবার প্রেমের!!!

    শুভ কামনা সব সময়।

    • রাজিন : ১৭-০৪-২০১২ | ৯:০১ |

      “প্রেম মানে না দেশ, না মানে গতি
      একতরফা লাভ চাইলে হতে পারে ক্ষতি”

  9. অমানিশা : ১৯-০৪-২০১২ | ৮:৩০ |

    কি ভাইয়া দেশে কেউ ছিল আশেপাশে তখন টের পাননি মনে হচ্ছে!!?
    দূরে গিয়ে এখন মনে হয় ব্যাপারটা নিজের কাছে পরিষ্কার হয়েছে!

    দারুন হয়েছে কবিতা। ব্লগপোষ্ট সে একদিন পড়ে বুঝবে সেই অপেক্ষা না করে কাগজে নিজ হাতে লিখে আজই তার ঠিকানায় পোষ্ট করুন…

    ভাল থাকুন। আরও লিখুন।

    • রাজিন : ২০-০৪-২০১২ | ৭:৩৪ |

      নাহ, টের পাবার মত কিছু ঘটেনি তো Razz

      অনেক ধন্যবাদ Smile

  10. ছেলেবেলা : ২১-০৪-২০১২ | ৯:৫৫ |

    যখন নীরবে দূরে দাঁড়াও এসে
    যেখানে পথ বেঁকেছে
    তোমায় ছুঁতে চাওয়ার মূহূর্তরা
    কে জানে কি আবেশে দিশে হারা…_________অনিন্দ্য

  11. সৃজনী : ০৮-০৯-২০১২ | ১৬:০৭ |

    Kii sundor!!! Big Smile