
রমজান মাসে একমাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিনই হচ্ছে মুসলমানদের খুশীর দিন যা সারা মুসলিম উম্মাহ্দের কাছে ঈদ-উল-ফিত্র নামে পরিচিত রমজান মাসে দীর্ঘ এক মাস রোজা রাখার পর সকল মুসলিমদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন সরূপ সকলের মাঝে আনন্দ বিলিয়ে দিতে আসে ঈদ। রোজা রাখার প্রধান উদ্দেশ্য হচ্ছে হীন, দরিদ্রের কষ্ট উপলদ্ধি করা এবং একটি গুরত্বপূর্ণ জীবন গঠনের প্রতিজ্ঞা করা।
রমজানের রোজার শেষে খুশির সওগাত নিয়ে আসে ঈদুল ফিতর। ঈদ মুসলিম উম্মাহর জাতীয় উৎসব। ঈদুল ফিতরের দিনটি প্রতিটি মুসলমান নারী ও পুরম্নষের জীবনে তাৎপর্যে ও মহিমায় অনন্য। এক মাস সংযম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধির যে প্রচেষ্টা বিশ্বাসীগণ চালান, ঈদুল ফিতর তাহারই পূর্ণতার সুসংবাদ।
ঈদ মানুষের জীবনে নিয়ে আসে পরম আনন্দ আর পেছনে থাকে এর অন্তর্নিহিত তাৎপর্য। ঈদের সীমাহীন আনন্দ উপভোগের সঙ্গে সঙ্গে পরম করুনাময়ের উদ্দেশে নিজেকে নিবেদিত করতে হবে আর মানুষে মানুষে ভেদাভেদ ভুলে গিয়ে ত্যাগের, ভ্রাতৃত্বের, ঐক্যের, সম্প্রীতির এবং সৌহার্দ্য-সহমর্মিতার মহান আদর্শ অনুধাবন করতে হবে।
আসুন হংসা-বিদ্বেষ, হানা-হানী, ধনী-গরীব, জাত-ধর্ম , সকল বেদাবেদ ভুলে গিয়ে সবাই মিলে ভাগ করে নিই ঈদের এই আনন্দকে ।
প্রিয় ব্লগার বন্ধুরা, আপনারা যে যেখানেই ঈদ করুন শব্দনীড় পরিবারের পক্ষ থেকে আমি আপনাদের সব্বাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা ৷ দিনটি সবার আনন্দে কাটুক, সুন্দর হোক৷ এই ঈদে আমাদের সকলের প্রত্যাশা হোক একটা সুন্দর শান্তিময় বিশ্ব৷ যেখানে থাকবে না কোনো অশান্তি , হানাহানি বা শোষণ , নিপীড়ণ৷ সবার সুন্দর ও আনন্দময় জীবন কামনা করি৷
ঈদ মোবারক



আপনাকেও জানাচ্ছি
“ঈদ
মোবারক”
ঈদের অগ্রীম শুভেচ্ছা রইল
ঈদ মোবারক
ঈদ মুবারাক।
ঈদ——-
ঈদ মোবারক
ঈদ মোবারক
সবাইকে ঈদের শুভেচ্ছা
সকলকে জানাই ঈদ মোবারক।

ঈদ মুবারক।
সকলের জন্য রইল ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক।
ঈদ মোবারক শব্দনীড় ব্লগ কতৃপক্ষকে সর্বোপরি সব ব্লগার বন্ধুদের প্রতি ঈদ মোবারক

শব্দনীড়ের সবাইকে ঈদের শুভেচ্ছা।
নীড়ের সবার জন্য রইল ঈদের শুভেচ্ছা।
শব্দনীড়ে দেখি এখনো ঈদ শেষ হয়নি। যাক, সবাইকে ঈদ মোবারক।
কি বলছেন ভাই, ঈদ শেষ হতে এখনো ঢেঢ় বাকী—–