সুপ্রিয় ব্লগার বন্ধুগন
আর মাত্র কয়েকদিন পর থেকেই শুরু হচ্ছে পবিত্র মাস “মাহে রমজান” । ত্যাগ ও সংযমের এই মাসের শেষ হয় পবিত্র ঈদুল ফিতর এর মাধ্যমে। বাংলাদেশ সহ অন্যান্য মুসলিম-প্রধান দেশে ঈদুল ফিতরই হলো বৃহত্তম বাৎসরিক উৎসব। এই উৎসবকে ঘিরে আমাদের থাকে নানা আয়োজন। ধনী গরীব ভেদাভেদ আমরা মিলিত হয় সাম্যের ময়দানে।
ঈদ, আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। ঈদকে ঘিরে থাকে আমাদের নানা পরিকল্পনা, আয়োজন। কখনো সেই সব পরিকল্পনাগুলো আনন্দের পালক বুলিয়ে যায় আমাদের জীবনধারায়, কখনো তা বাস্তাবায়ন হয় না অন্য কোন আনন্দ বা অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রবাহে। এমন করে আমাদের সকলের জীবনেই ফেলে আসা ঈদগুলোর মাঝে কোন না কোন ঈদের স্মৃতি আমাদের মনে বা জীবনের পাতায় গভীর দাগ রেখে গেছে, হয়ত তেমন কোন স্মৃতি আমরা ফিরে পেতে চাই আগামীর প্রতি ঈদে, অথবা ভুলে থাকতে চাই কোন ঘটনা যা মনের মাঝে শুধুই ছেঁড়ে যায় দীর্ঘশ্বাস।
গত ঈদের মত এবারের ঈদ ও পবিত্র রমজান মাসকে সামনে রেখে আপনাদের প্রিয় এই শব্দনীড় ব্লগে মাসব্যপি বিষয় ভিত্তিক লেখা আহবান করা হচ্ছে।
এবারের বিষয় : ঈদের স্মৃতি কথা।
লিখুন আপনার জীবনে ঈদকে ঘিরে ঘটে যাওয়া কোন মজার, ভয়ংকর, হতাশার, আনন্দের ঘটনা । যা আপনার মনে আজও উজ্জ্বল হয়ে আছে।
এবারেও এই আয়োজন উৎসাহিত করার জন্য শব্দনীড় ব্লগের পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা দেওয়া হচ্ছে। আজ ১৩/০৭/২০১২ থেকে আগামী ১৩/০৮/২০১২ তারিখ পর্যন্ত “ঈদ আয়োজনের” লেখাগুলোর মাঝে পাঠক ভোটে সেরা নির্বাচিত লেখার লেখক পাবেন … শব্দনীড় ব্লগের পক্ষ থেকে ৫০০ টাকার বই উপহার। দ্বিতীয় সেরা নির্বাচিত লেখার লেখক পাবেন … ৩০০ টাকার বই উপহার। তৃতীয় সেরা নির্বাচিত লেখার লেখক পাবেন … ২০০ টাকার বই উপহার।
এই আয়োজন এর সহযোগিতার জন্য যারা আয়োজনে অংশগ্রহন করবেন, তাদের অনুরোধ করা যাচ্ছে পোস্টের ট্যাগ হিসেবে অবশ্যই “শব্দনীড় ঈদ আয়োজন” ট্যাগ নির্বাচিত করার জন্য, নয়তো আপনার লেখা সুন্দর একটি পোস্ট আয়োজন থেকে বাদ পরে যেতে পারে।
ব্লগারদের অনুরোধ করা যাচ্ছে, পোস্ট কোন রকম ভোট না দেওয়ার জন্য। কারন পোস্টের মন্তব্যের ঘরের ভোট গ্রহণযোগ্য নয়। আপনার পছন্দের লেখাটি ভোট করার জন্য আপনাকে মেইল করতে হবে [email protected] এই ঠিকানায়।
পাঠক ভোটে সেরা নির্বাচিত লেখার ফলাফল ঘোষণা করা হবে ঈদের আগের দিন চাঁদ রাতে।



চমৎকার একটি বিষয়


সফলতা কামনা করি সবার সহযোগিতায়।
নীড় সঞ্চালক এর বানানের প্রতি আরো যত্নবান হ্ওয়া উচিৎ বলে মনে করি ।
চমৎকার আয়োজন। আশা করছি এবারো জমজমাট এক আয়োজন হবে।
সফলতা কামনা করছি, সেই সাথে অবশ্যই লেখা দেবার ইচ্ছে রাখছি
উদ্যোগ প্রশংসনীয় তবে এসব ক্ষেত্রে যেদিকে বিশেষ সতর্ক থাকতে হয় সেটি হচ্ছে স্বজন প্রীতি বর্জন করা।

নীল ভাই শব্দনীড়ে স্বজন প্রীতি কখনোই হয়নি আর হবেও না যদি তাই হতো তবে গত ঈদ আয়োজনে আমার লেখা গল্প পুরুস্কার পেতো। তাই এই বিষয় নিয়ে ভাব্বেননা। আমাদের ভোটেই নির্বাচিত হবেন বিজয়ীরা।
ভাল উদ্যোগ। সফলতা কামনা করছি। লেখা দেবো ইনসাল্লাহ।
এবারের বিষয়টা চমৎকার!
সফলতা কামনা করছি
চমতকার আয়োজন।
ইনশাল্লাহ অঙ্গশ নেব।
দারুন
সুন্দর আয়োজন। এইবার প্রথম পুরস্কার নেয়ার ইচ্ছে প্রকাশ করছি
ধন্যবাদ ব্লগ কতৃপক্ষকে

গতবারের বিষয় কি ছিল একটু জানার ইচ্ছে হলো:–
কিন্তু বিষয় হিসাবে “ঈদ স্মৃতি” পাঠকদের/লিখকদের উৎকর্ষতার তুলনায় হালকা বলে মনে হলো।হাই স্কুলের ছাত্রদের বিষয় হয়ে রইলো, কলেজের বিষয় হলো না।
আমার মনে হয় যেখানে একজন লিখক তার সৃজনশীলতার প্রকাশ ঘটাতে পারবে,এবং যে লিখাটা গবেষণাধর্মী/নীরীক্ষাধর্মী হবে এবং ভবিষ্যতের জন্য , অন্যের জানার জন্য উপকার বয়ে আনবে সে রকম বিষয় নির্বাচন করা উচিত বলে মনে করি।
এই কথা বলেছি বলে বলবেন না আপনি একটা বিষয় দ্যান? আমি কেবল বলতে পারি টক-শোর বুদ্ধিজীবিদের মতো এটা উচিত এটা অনুচিত।
আর একটু ভালো বিষয় দিবেন বলে আশা করি।
তবে ভোট দেয়ার বিষয়টা ভালো লাগলো না। একটা বিচারক মন্ডলী বানিয়ে নির্বাচন করলেই মুল্যায়নটা যথাযত হয়। ভোট বিষয়টা টিভি চ্যানেলের রিয়েলিটি শো এর মতো লাগলো।
গতবারের বিষয় ছিল ঈদ নিয়ে গল্প লেখা।
গতবারো কিন্তু ব্লগারদের বিচারে নির্বাচিত হয়েছিলেন সেরা গল্পকার। এবারো তাই এই ব্যবস্থা রাখা হয়েছে। ভোটের ফলাফল এই ভাবেই হয়েছে। বাকীটা সঞ্চালোকের ব্যাপার।
এরশাদ ভাই আপনি সাজেশন করতে পারেন কি ভাবে নির্বাচন করা যাবে।
সে কি আর বলার অপেক্ষায় থাকতে হয়? নিজ চোখেই দেখে আসছি। তবুও মনে করিয়ে দেয়ার দায়িত্ব আছে না?
লিখার বিষয়:-
1, উপন্যাস/গল্পের বই রিভিও- বই রিভিও/ চলচিত্র রিভিও।
2, 1000 শব্দের গল্প্য – যে কোন বিষয়ে।
3, বাংলাদেশের সমকালীন রাজনীতি।
4,বাংলাদেশের বর্তমান শিক্ষানীতি ও শিক্ষা ব্যবস্থা সম্ভাবনা ও গলদ।
5,যুদ্ধের সময় মানবতা বিরুধী অপরাধী।( যে কোন এক জন রাজাকার সম্পর্কে বিস্তারিত।)
6,বাংলাদেশের এলাকা ভিত্তিক রকমারী সংস্কৃতি।
7, নাগরিক সেবার চালচিত্র (যেমন-বেদখল হওয়া ফুটপাত- হাঁটতে পারার মৌলিক অধিকার হরণ ।(বেদখলকৃত ফুটপাতের ছবি সহ বর্ণনা যে ছবি গুলা নিয়ে একটা প্রদর্শনীর আয়োজন করা যেতে পারে।
8, তত্বাবধায়ক সরকার ও গণতন্ত্রের মৌল নীতি।
মুল্যায়ন পদ্ধতি :
1,দুই বা তিন সদস্যের নির্বাচক মন্ডলী যারা কোন লিখা জমা দিতে পারবে না।
আশাকরছি নীড় সঞ্চালক প্রগতিমুলক সিদ্ধান্ত নিবেন।
8,
শ্রদ্ধেয় ব্লগার আ,শ,ম,এরশাদ
যেহেতু ঈদকে নিয়ে আয়োজন, তাই বিষয় নির্বাচন করা হয়েছে ঈদ কেন্দ্রিক, যেমন গতবারের বিষয় ছিল ঈদের একাল সেকাল।
আপনার প্রস্তাবিত বিষয়গুলো অবশ্যই সমসাময়িক এবং গুরুত্বপূর্ণ, তবে ঈদের আনন্দের সাথে এই বিষয়গুলো একটু অন্য ধারার। আপনার প্রস্তাবিত বিষয়গুলো নিয়ে ব্লগে উন্মুক্ত লেখা আহ্বান করা যেতে পারে। আমি আশাবাদী অনেকেই সেখানে অংশগ্রহন করবেন। কিন্তু ঈদ আয়োজন বলে বিষয় রাখা হয়েছে “ঈদ স্মৃতি কথা”
সুন্দর আয়োজন,,,,,,,,,,,,,,,,,স্মৃতির জোয়ারের,,,,,,,, যাই ভেসে
দারুন মজা হবে।
শুভ কামনা রইলো
স্মৃতি কথা লেখার চেষ্টা থাকবে।নীড় সঞ্চালকের কাছে একটা টেকি প্রশ্ন ছিল প্রশ্নটা কী এখানে করব?
আপু, আপনি নীড় সঞ্চালকের কাছে বার্তা পাঠাতে পারেন অথবা মেইল করতে পারেন [email protected]
আমি শব্দনীড় এর ই মেইলে একটি মেইল পাঠিয়ে ছিলাম কোন উত্তর পাইনি তাই আবার পাঠালাম এবং উত্তরের অপেক্ষায় রইলাম।
আয়োজন সফল হোক।
আয়োজন সফল হোক। শুভ কামনা।
খুব খুিশর খবর, আশা কির সকেলর সেহােযািগতায় এই পবিত্র আেযাজন সফল হেব।
দুঃখিত, আমার পিসিতে বাংলা ফন্টে সমস্যা ছিল। তাই লিখা পড়া যাচ্ছে না।
আলহামদুলিল্লাহ এখন ঠিক হয়েছে।
বাহ। উদ্যোগ সুন্দর।
চমৎকার উদ্যোগ, আমি সাফল্য কামনা করি। ভাবি অংশ নেব, কিন্তু পারি না! এবার হেভি চেষ্টা করব, আমাকে পুরস্কার পেতেই হবে!
শ্রদ্ধেয় ব্লগার, আ,শ,ম,এরশাদ, কবিরনি এবং বিষণ্ণময়ী ,
আপনাদের বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে, এই পোস্টে পোস্টের বিষয় ছাড়া অন্য কোন বিষয়ে আলোচনা না করার জন্য।
প্রতিবারের মত এবারের ঈদ কে কেন্দ্র করে ঈদ বিষয়ক লেখা নিয়ে লেখা আহ্বান করা হয়েছে মাত্র। ঈদ আসে বছরে মাত্র দু’বার, তাই ঈদের মাঝে ঈদ কে নিয়েই লেখা হোক এই দৃষ্টি ভঙ্গি থেকেই শব্দনীড় পরিবারের পক্ষ থেকে সঞ্ছালকের এই পোস্ট। আমরা প্রতিদিনই অনেক বিষয় নিয়ে লিখি, কিন্তু বছরের এই বিশেষ দুই দিন কে ঘিরে শুধুমাত্র ঈদকেন্দ্রিক লেখা আহ্বান করাই এই পোস্টের মুল উদেশ্য।
আপনারা সবাই এই ব্লগের অনুকরণীয় ব্লগার। আপনাদের মতবিভেদে নতুন ব্লগারগন বিভ্রান্ত হোক এটা কারো কাম্য নয়।
ধন্যবাদ।
1,পোস্টের বিষয় ছাড়া অন্য কোন বিষয়ে আলোচনা না করার জন্য।
পোস্টের বিষয় নিয়েইতো আলোচনার সুত্রপাত, এবং আমার লিখায় দেখেন আমি পোস্টের বিষয় ছাড়া অন্যকোন বিষয় নিয়ে আলোচনা করেছি কিনা? নাকি এইটা বলতে চাইলেন যে ” যে বিষয় দিয়েছেন সেটাই ঠিক, লিখলে লিখেন না লিখলে না লিখেন- এটা নিয়ে কোন দ্বিমত করা যাবে না এইটা বলে দিলেন প্রকারন্তরে?
2,যুক্তির সুন্দর্য্যে উদ্ভাসিত হবার জন্যই ব্লগীয় তর্ক, মতবিভেদ যেখানে নেই সেখানে হয়ত যুক্তির উম্মেষ হয় না। না হয় সেখানে মতভিবেদকে স্বাগত জানানো হয় না।তর্ক মানেই ঝগড়া নয়।
3,ঈদ আয়োজনের বিষয় নির্বাচনে আপনি কি কোন যাচাই প্রক্রিয়া করেছিলেন? ব্লগারদের মতামত? নাকি আপনি নিজেই নির্দৃষ্ট করে দিয়েছেন এবং এটাকে ধ্রুব সত্য মনে নিতে হবে সবাইকে। এমনকি ভিন্নমতও প্রকাশ করা যাবে না? গতবারে ঈদ গল্প, এই বারে ঈদ স্মৃতি কথা, সামনের বারে কি ঈদ উপন্যাস? এর পরে কি হবে ভাবতেছি। ধরুন আমার নাম “অন্নদাশংকর রায়” -আমি কি নিয়ে লিখবো?
অন্নদাশংকর রায় কি ঈদের সময় গ্রামের বাড়ি যায় না? অন্নদাশংকর রায় কি ঈদের দিনে বন্ধুদের সাথে ঘুরে বেরায় না?? অন্নদাশংকর রায় তো ঈদের দিন ঘরের দরজা বন্ধ করে বসে থাকে? না ভাই, তার ও ঈদের দিনে স্মৃতি থাকতে পারে…… আপনারও অবশ্যই আছে,
আচ্ছা এরশাদ ভাই, ঈদ উপলক্ষে বাংলাদেশে যে পত্রিকাগুলো বিশেষ ক্রোড় পত্র বের করে, তাতে কি কোন দিন দেখেছেন ঈদ ছাড়া অন্য কোন বিষয় নিয়ে লেখা ছাপাতে? ঈদ উপলক্ষে টিভি চ্যলেন গুলো যে অনুষ্ঠান করে তাতে কি কোন দিন দেখেছেন ঈদ ছাড়া অন্য কোন বিষয় নিয়ে অনুষ্ঠান করতে?
আরে ভাই, সারা বছরই তো নানা বিষয়ে আমরা আলোচনা করি … একটা বিশেষ আনন্দের দিনে না হয় ঐ আনন্দ নিয়ে কিছু লেখার চেষ্টা করলাম। বিষয়টি অত্তান্ত সামান্ন।
ধন্যবাদ আ.শ.ম এরশাদ ভাই আপনার সুচিন্তিত মতামতের জন্য।
এখানে নীড় সঞ্চলক যে আয়োজন নিয়েছেন তা মনে হয়েছে একটা রুটিন ওয়ার্ক যাতে বিশেষ ভাবে বলার কিছু নেই। আর আপনি যে বিষয়টি এখানে আলোকপাত করেছেন তা ব্যাপক এবং বিস্তৃত। যেহেতু একটি সিদ্ধান্ত মোটামোটি ছিল এই যে, ঈদে শব্দনীড় এই ধরনের আয়োজনই করবে যা এখানে উল্লেখ করা হয়েছে সেই হিসাবে এটা আয়োজনটি যাতে সুষ্ঠভাবে শেষ হয় তা প্রচেষ্টা চালানো প্রয়োজন মনে করি। বড় বড় পরিকল্পনা নিয়ে ব্যর্থ হওয়ার চেষে ছোট ছোট পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়াটা বাস্তবসম্মত। আপনি যে প্রস্তাবনা দিয়েছেন তা যদি বাস্তবায়ন করতে পারা যায় তবে তা অবশ্যই ব্যাপক কাজ হবে।
সামনের অন্য কোন উপলক্ষে অবশ্যই ব্যাপক ভাবে উদ্দোগ নেয়া যেতে পারে। আর ফোরাম অনেক ব্যাপক কাজ সফল ভাবে শেষ করতে পেরেছে তাই অবশ্যই আপনার প্রস্তাবিত বিষয় বিবেচনা করতে পারে যা শব্দনীড় ব্লগের মাধ্যমে বাস্তবায়ন করা যেতে পারে।
@ সাইক্লোন…. আপনি লিখেছেন….আচ্ছা এরশাদ ভাই, ঈদ উপলক্ষে বাংলাদেশে যে পত্রিকাগুলো বিশেষ ক্রোড় পত্র বের করে, তাতে কি কোন দিন দেখেছেন ঈদ ছাড়া অন্য কোন বিষয় নিয়ে লেখা ছাপাতে?
ঈদসংখ্যা বিভিন্ন ম্যাগাজিন, জাতীয় দৈনিকে কেবল মাত্র ঈদ বিষয়ক লেখা প্রকাশ করে আপনার এই তথ্য সঠিক নয়।
ধন্যবাদ।
ধন্যবাদ সঞ্চালক সাহেব।
আ,শ,ম,এরশাদ, কবিরনি এবং বিষণ্ণময়ীসহ
সকলের অপ্রাঙ্সঙ্গিক মন্তব্যগুলি মুছে দিয়ে আপনি সঠিক ভুমিকা নিয়েছেন।
আশা করি আপনার আহ্বানে সাড়া দিয়ে সঞ্চলকের এই পোষ্টে কেহই অপ্রাঙ্গিক মন্তব্য করবেন না।
ঈদ উপলক্ষে আপনার আয়োজনের সফলতা কামনা করছি।
সঞ্চালোক মহোদয় আমি দু:খিত পোষ্টের বাইরে করা মন্তব্যে জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্তব্য গুলো মুছে দেয়ার জন্য।
আয়োজনে অংশ নেয়ার পূর্ণ ইচ্ছা আছে বাকীটা বিধাতা এবং সময়ের হাতে।
আয়োজন অবশ্যই সফল হবে এটা আমাদের বিশ্বাস।
পোষ্টটি দেখার সাথে সাথে রেটিং করেছি, ফেসবুকে লাইক দিয়েছি এবং আমার একটি পোষ্টের মাধ্যমে পোষ্টটিতে লেখা পাঠাবার ঠিকানা ভুল ছিল (যা সংশোধন করা হয়েছে) জানিয়ে সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেছি।
পোষ্ট এসেছে, আমরা লেখা দিব প্রবল উৎসাহে, ভোট করব প্রবল উৎসাহে, ঈদ হবে জমজমাট এর বাইরে প্রাসঙ্গিক নতুন আর কোন মন্তব্য করতে পারছি না। তবে অপ্রাসঙ্গিক ব্যাপারগুলো একেবারে চায়ের কাপের ধোয়ারমত উড়িয়ে দেবেন না অন্য কোথাও অন্য প্লাটফর্মে আলোচনা করবেন প্রত্যাশা থাকল।
সময় পেলে লিখবো এবং লিখলে পুরস্কার আমার।
শুভ কামনা জানাই।
শুভকামনা রইলো এবং থাকবে।
হৃদয়ছোঁয়া আয়োজন।

এইবার কি একটা পোস্টেই ভোট দেয়ার সুযোগ পাবো শুধু ? এটা তো কঠিন
হচ্ছে গতবার তো তিনটা পোস্ট পছন্দ করা গিয়েছে !
আর ১৩ তারিখের মধ্যেই; সময় তো আর বাড়ে নি তাই তো ! যে ই -মেইল আইডি থেকে এই ব্লগের সদস্য হয়েছি ঐ আ ই ডি থেকেই তো ভোট করতে
হবে ?
এই আয়োজনের প্রকাশিত লেখাগুলোর লিঙ্ক এই পোষ্টে অন্তর্ভুক্ত করার দাবী জানাচ্ছি। কিছু পোষ্ট চোখের আড়াল হয়ে যাচ্ছে। সব এখানে থাকলে সুবিধা হয়।
আপনার সাথে সহমত পোষন করে পোষ্ট দিয়েছি। ভাল থাকুন।
সফলতা কামনা করছি
ঈদ স্মৃতি কথা।
ঈদের স্মৃতি কথা।
অনেকেই অনেক লিখে ফেলতে পারবেন জানি; তবে …
আমার মতো বর্ষীয়ানদের ভেবে দেখতে হবে কোন ঈদের স্মৃতি সবচেয়ে যুতসই হবে।
সমকালীন না আপদকালীন না দুর্যোগকালীন না সুখোদুখোকালীন না অবিমিশ্র !!