ভাল লাগার অনুভূতি থেকে শেয়ার করলাম।
রেসকোর্সে এখন বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠের প্রতিধ্বনি শোনা যায় না
কান পাতলে শুধুই চুমুর শব্দ শোনা যায় ।
রেসকোর্সে মুক্তিকামী মানুষের পদধ্বনি এখন ব্যাঙাচির লেজের মত বিলুপ্তপ্রায়
তদস্থলে এখন কামুক যুবক-যুবতীর আনাগোনা দেখা যায় ।
রেসকোর্সে এখন উদ্দীপ্ত স্লোগান শোনা যায় না
রাতে মুক্তির শলা হয় না
গোপন ফিসফিস শব্দ শোনা যায় না ।
এখন দিবালোকে পিকনিক হয়
রক এন্ড রোলস গান হয়
ড্রামের শব্দ হয় ।
সন্ধ্যায় বারবনিতার সাথে খদ্দেরের দরকষাকষির হয় ।
রেসকোর্সে মাঠে এখন ছেঁড়া পরিত্যক্ত পোস্টার চোখে পড়ে না
পবিত্র স্লোগান লেখা ক্ষয়ে পড়া ব্যানার পায়ে পড়ে না ।
রাতে আনাড়ি সেবাগ্রহিতার টানে খসে পড়া
বনিতার লাল ফিতা চোখে পড়ে ।
ভাঙা কাচের চুড়িতে সস্তায় পাওয়া আদর চোখে পড়ে ।
এখন শুধু মাঠে যত্রতত্র কনডমের খোসা পায়ে পড়ে ।
রেসকোর্সে এখন ইতিহাসের আবাদ হয় না ।
আমার পতাকায় থাকা সবুজ রঙের ঘাস হয় না ।
এখন মাঠে ধ্র“বতারাদের বৈঠক হয় না ।
বিপ্লবের সমাচার হয় না ।
রেসকোর্সে দেশপ্রেমের পরিবর্তে জৈবিক প্রেমের চাষ হয়
এখন ব্যক্তি স্বাধীনতার নামে শুধু অবাধ যৌনাচার হয় ।
**********************
মূল লেখক মনোয়ার রুবেল।



লেখক মনোয়ার রুবেলকে ধন্যবাদ সত্য ঘটনাটি লেখার জন্য।
আমার খারাপ লাগে যখন সেই বেদিতে দেখি যুগলরা বা বন্ধুরা মিলে বসে আড্ডা মারে, আমাদের ভিতরে শ্রদ্ধাবোধ একেবারেই নেই বললেই চলে। শহীদ মিনার, রেসকোর্সের মাঠ কোন কিছুই এরা বাদ দেয়নি। এতো বেহায়া আর র্নিলজ্জ আমরা কি করে হচ্ছি দিনকে দিন কে জানে।
এটা নৈতিক অবক্ষযের বর্হিপ্রকাশ।
সমকালীন কবিতাটি শেয়ার করার জন্য ধন্যবাদ
আপনাকেও অনেক ধন্যবাদ।
আপনার কবিতা বাস্তবতারই প্রতিধ্বনি। যে রেসকোর্স এর সাথে দেশের আবেগ জড়িত সে রেসকোর্স এখন অনাচারীদের স্বর্গরাজ্য।
অনেক ধন্যবাদ আর শুভ কামনা আপনার জন্য। স্বা্গতম আমার নীড়ে।

৭ মার্চের রেসকোর্স আর আজকের আনাগোনা-চলাফেরা সম্পূর্ণ বিপরিত মুখী। চরম ভালো লাগলো আঙ্কেল। বাস্তব সম্মত প্রকাশ।
সালাম আঙ্কেল কেমন আছেন ?
আমাদের জাতীয় ইতিহাসের প্রাণ কেন্দ্রগুলো এভাবেই দিনে দিনে পরিনত হচ্ছে
নষ্টামীর অভয়ারন্যে
গত কাল জাকির ভাই শহীদ মিনারের যেই প্রতিবেদন দিলো তাতে মনে হচ্ছে
বাঙ্গালী আর বাঙ্গালীই নাই
আর বাঙ্গালী হিসেবে না থেকতে পারলেই মনে হয় তারা খুশি হতো
রেসকোর্সের মত এত্ত জাতীয় গুরুত্ত পূর্ণ স্থান
ভ্রাম্যনান পতিতালিয় কিংবা মুক্ত পতিতাকেন্দ্রে পরিনত হচ্ছে
অথচ এটিই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে মূল্যবান ও প্রবিত্র ভূমি
আহারে দেশ
দেশের মানুষ
আদর্শ
চেতনা
কিছুই বুঝি অবশিষ্ট থাকলোনা।
আদর্শ বিলীন, চেতনা বিলুপ্ত।
ধন্যবাদ পলাশ ভাই, সুন্দর কবিতাটি শেয়ার করার জন্য
সতত শুভ কামনা আপনার জন্য।
ভালো লাগলো কবিতাটি ।
শুধুই কী রেসকোর্স? কোথায় নয়? রেসকোর্সের মত ঐতিহ্যময় ইতিহাস হয়তো নেই, তবু ধানমন্ডি লেকের পাড়ে প্রাতঃভ্রমণে গেলে বা কোন প্রয়োজনে ওসমানী উদ্যানে ঢুকলে একই দৃশ্য দেখা যায়! দিনে দুপুরে ‘কেউ কোথাও নেই’ মনে করে যে ভাবে তারা পরস্পরকে জড়িয়ে ধরে রাখে, চুম্বন আদান-প্রদান করে, তা দেখে দেশে না বিদেশে আছি ভেবে বিব্রত হতে হয়। অসাবধানতায় বীর্য ভরা কন্ডমের উপরে পা পড়লে পিছলে পড়ে হাত-পা ভাঙার সম্ভাবনাও এ সব জায়গায় প্রবল।